শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২০
প্রথম পাতা » ঢাকা » সাম্প্রদায়িক শাসনের বিরুদ্ধে দক্ষিণ এশিয়ায় জনগণের মৈত্রী ও সংহতি জোরদার করতে হবে : সাইফুল হক
প্রথম পাতা » ঢাকা » সাম্প্রদায়িক শাসনের বিরুদ্ধে দক্ষিণ এশিয়ায় জনগণের মৈত্রী ও সংহতি জোরদার করতে হবে : সাইফুল হক
বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাম্প্রদায়িক শাসনের বিরুদ্ধে দক্ষিণ এশিয়ায় জনগণের মৈত্রী ও সংহতি জোরদার করতে হবে : সাইফুল হক

ছবি : ভারতের বামপন্থী নেতা কমরেড বাসুদেব বসুকে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা।ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সাম্প্রদায়িক ফ্যাসিবাদ ও অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে বাংলাদেশ ও ভারতের জনগণের গণতান্ত্রিক সংগ্রাম এগিয়ে নেবার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন উভয় দেশের জনগণকে সাম্প্রদায়িক বিভাজন, হিংসা, বিদ্বেষ ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে স্ব-স্ব অবস্থান থেকে গণসংগ্রামকে বিজয়ী করতে হবে। তিনি বলেন, শাসকশ্রেণী তাদের কায়েমী স্বার্থে ধর্ম ও সম্প্রদায়ের ভিত্তিতে মানুষকে বিভক্ত করতে হয়। এই ধরনের হিংসাশ্রয়ী বিভাজনের রাজনীতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় শ্রমিক শ্রেণীসহ শ্রমজীবী-মেহনতি মানুষ। তিনি পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী শোষণ-লুন্ঠন, স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলের জনগণের নতুন মৈত্রী, ঐক্য ও সংহতি গড়ে তোলার ডাক দেন।

বাংলাদেশ সফররত ভারতের কমিউনিস্ট পার্টি-এম.এল লিবারেশন কেন্দ্রীয় নেতা এবং সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন এআইসিসিটিইউ এর ন্যাশনাল সেক্রেটারী বাসুদেব বসু’র সম্মানে আয়োজিত অভিজ্ঞতা বিনিময় সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

আজ ১২ মার্চ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরো বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আবু হাসান টিপু, শ্রমজীবী নারী মৈত্রীর সাধারণ সম্পাদক রাশিদা বেগম, মোফাজ্জল হোসেন মোস্তাক, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সংহতি সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক এ্যাপোলো জামালী, নারী নেত্রী স্নিগ্ধা সুলতানা ইভা, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পবিত্র কুমার একবর ও শ্রমিক নেতা নাইম খান প্রমুখ।

সভায় বাসুদেব বসু সম্প্রতি দিল্লীতে সংঘটিত সাম্প্রদায়িক সন্ত্রাস এবং অসংখ্য মানুষের হতাহত হওয়া ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানান এবং বলেন, জনগণের সাহসী প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত ভাড়া করার সন্ত্রাসীদেরকে পালাতে হয়েছে। তিনি বলেন, ভারতের জনগণ বিজেপি’র ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে জনগণের এক নতুন ধরনের ঐক্য ও সম্প্রীতি গড়ে তুলছে। ঢাকার শাহবাগের অনুসরণে ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতির অনেকগুলো শাহীনবাগ গড়ে উঠেছে। মোদি-অমিত শাহ এর হিন্দুত্ববাদী অপরাজনীতির বিরুদ্ধে এক অভূতপূর্ব জনজাগরণের মধ্য দিয়ে এক নতুন ভারতের পদধ্বনি শোনা যাচ্ছে। আমাদের এই অভিযাত্রায় বাংলাদেশের মানুষ আমাদের পরম বন্ধু। উভয় দেশের মানুষের এই বন্ধুত্বকে আমরা পারস্পরিক সম্মান-মর্যাদা আর ভ্রাতৃত্বের ভিত্তিতে আমরা নতুন গণতান্ত্রিক ও মানবিক ভবিষ্যত তৈরী করতে চাই। ভারতের ছাত্র-তরুণদের পাশাপাশি শ্রমিকশ্রেণী এই সংগামে সবচেয়ে এগিয়ে থাকবে।





ঢাকা এর আরও খবর

তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)