শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ মার্চ ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে পুলিশের জীবানুনাশক স্প্রে, লিফলেট বিতরণ
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে পুলিশের জীবানুনাশক স্প্রে, লিফলেট বিতরণ
রবিবার ● ২৯ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে পুলিশের জীবানুনাশক স্প্রে, লিফলেট বিতরণ

---স্টাফ রিপোর্টার :: করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ পুলিশের উদ্যোগে উপজেলা সদরে জীবানুনাশক স্প্রে ও সর্বসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) ইমাম মোহাম্মদ সাদিদ।
এসময় তিনি জনসাধারণকে জরুরী প্রয়োজন ছাড়া বাড়ি বা বাসার বাইরে না আসার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করে বাজার থেকে দ্রুত বাড়িতে চলে যাওয়ার, সদ্য প্রবাস ফেরত প্রবাসীদেরকে ১৪ দিনের কোয়ারাইন্টেন পালন করাসহ করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনাগুলো মেনে চলার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান করেন।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসার সভাপতিত্বে ও পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তীর পরিচালনায় জীবানুনাশক স্প্রে ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুর রহমান মুসা, জেলা গোয়েন্দা শাখার ওসি আশিষ কুমার মিত্র, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য নূর উদ্দিন, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ নবীন সোহেল, পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির কমিশনার দিলবর আলী, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, কামাল মুন্না, আবদুস ছালাম, বদরুল ইসলাম মহসিন, বাঁচা বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান, কেন্দ্রীয় ধ্রুবতারার সাংগঠনিক সম্পাদক আবদুল বাতিন, যুবলীগ নেতা সায়েদ আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

করোনা : জনসচেতনতা সৃষ্টিতে বিশ্বনাথ প্রেস ক্লাবের প্রচারণা

বিশ্বনাথ  :: করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে শনিবার জনসাধারণকে অবহিতকরণের প্রচারণা করেছেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ। এসময় বিশ্বনাথ প্রেস ক্লাব নেতৃবৃন্দ জরুরী প্রয়োজন ছাড়া বাড়ি বা বাসার বাইরে না আসার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করে বাজার থেকে দ্রুত বাড়িতে চলে যাওয়ার, সদ্য প্রবাস ফেরত প্রবাসীদেরকে ১৪ দিনের কোয়ারাইন্টেন পালন করাসহ করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনাগুলো মেনে চলার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান করেন।
প্রচারণায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য নূর উদ্দিন। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে সার্বিক সহযোগীতা প্রদান করেন।

বিশ্বনাথে কর্মহীন পড়শীদের দুই তরুণের খাদ্য সহায়তা

বিশ্বনাথ  :: করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের কর্মহীন হয়ে পড়া ৩৫টি পরিবারের সদস্যদেরকে খাদ্য সহায়তা দিয়েছেন দুই তরুণ। শনিবার সকালে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি রেদওয়ান করিম মাছুম ও ব্লুস্কাই ক্যাবল সার্ভিসের সত্ত্বাধিকারী শেখ রুমেল আহমদ ব্যক্তিগত উদ্যোগে তাদের নিজ গ্রামের অসহায় মানুষদের মধ্যে এ সহায়তা দেয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পিয়াজ, আলু ও নিয়মিত হাত পরিস্কার করার জন্য সাবান।
এব্যাপারে রেদওয়ান করিম মাছুম ও শেখ রুমেল আহমদ জানান, করোনা প্রতিরোধে এলাকার শ্রমজীবি মানুষের কথা চিন্তা করেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। তারা তাদের সাধ্য মতো খাদ্য সহায়তা এসব শ্রমজীবি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। সেই সাথে চেষ্টা করেছেন সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করার। অভাবী মানুষগুলো যেন খাবারের অভাবে কষ্টে না ভোগে, এজন্যে সকলের উচিত নিজ নিজ অবস্থান থেকে আশপাশের কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো।
খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে)’র সভাপতি সাইফুল ইসলাম বেগ, হযরত শাহ জালাল (রহ:) যুব সংঘের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বেগ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম আহমদ, সদস্য হাবিব আহমদ রিজু, মোজাহিদ হোসেন প্রমূখ।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত

আর্কাইভ