শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » করোনা দূর্যোগে বহুমূখী মানবিক সহযোগিতায় উখিয়ার বৌদ্ধরা
প্রথম পাতা » কক্সবাজার » করোনা দূর্যোগে বহুমূখী মানবিক সহযোগিতায় উখিয়ার বৌদ্ধরা
মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা দূর্যোগে বহুমূখী মানবিক সহযোগিতায় উখিয়ার বৌদ্ধরা

---পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকা জাতি, ধর্ম নির্বিশেষে হতদরিদ্র মানুষ গুলোকে ত্রাণ সহায়তার পাশাপাাশি সচেতনতা সৃৃষ্টি, জরুরী মুহুর্তে রোগীদের জন্য পরিবহণ সহযোগিতা দিচ্ছে কক্সবাজারের উখিয়ার বৌদ্ধ সমাজ।
আজ ৩১ মার্চ দুপুরে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের পূর্বরত্না মৈত্রী বিহারে উপাসক সুকুমার বড়ুয়া’র উদ্যোগে ৬০ পরিবারকে চাল, ডাল, তৈল, পেয়াজ, সাবান সহ বিভিন্ন নিত্যাপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়। এ সময় শুধুমাত্র বৌদ্ধ নয় পার্শ্ববর্তী হতদরিদ্র মুসলিম পরিবারকেও ত্রাণ সহায়তা দেয়া হয় বলে জানিয়েছেন উদ্যোক্তা সুকুমার বড়ুয়া।
এ সময় দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণকালে মাইক হাতে জনসচেতনতামূলক প্রচারণায় অংশ গ্রহণ করেন রত্নাপালংয়ের ইউ.পি খাইরুল আলম চৌধুরী। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন পূর্বরত্না মৈত্রী বিহারের অধ্যক্ষ জ্যোতিমিত্র ভিক্ষু, শিক্ষক হেমন্দ্র লাল বড়ুয়া, শিক্ষক সুবদন বড়ুয়া, শিক্ষক রাজেশ্বর বড়ুয়া, শিক্ষক পরিমল বড়ুয়া, সাংবাদিক পলাশ বড়ুয়া, সাংবাদিক শরীফ আজাদ, এনজিওকর্মী আবদু রহিম, খেলোয়াড় পিকু বড়ুয়া। ত্রাণ বিতরণ কাজে সার্বিক সহযোগিতা করেন পূর্বরত্না বৌদ্ধ যুব পরিষদ।
এর আগে মধ্যরত্না রত্নাকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্যোতি প্রজ্ঞা থের ও স্থানীয় যুবকদের সহযোগিতায় ২৫ পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয় বলে জানিয়েছেন বিজন বড়ুয়া।
পাশাপাশি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাইরে বের না হয়ে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে অনুরোধ জানিয়ে কুশলায়ন শিশু শিক্ষা একাডেমী পুরাতন রুমখাঁর পক্ষ থেকে ৮নং ওয়ার্ডের হিন্দু বৌদ্ধ মুসলিমদের মাঝে ২ হাজার মাক্স ও সাবান বিতরণ করা হয় এমনটি জানিয়েছেন উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক ভদন্ত জ্যোতি প্রিয় থের।
অপরদিকে করোনা দূর্যোগে মুমুর্ষ রোগী বহনের জন্য নিজের ব্যবহৃত গাড়ী দিয়ে মানবিক সহযোগিতা দেয়ার কথা জানিয়েছেন রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারের পরিচালক কে.শ্রী জ্যোতিসেন থের। জরুরী প্রয়োজনে গাড়ীর জন্য যোগাযোগ: ০১৮২৯৬৯৮২৪৮।





কক্সবাজার এর আরও খবর

নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু

আর্কাইভ