মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » হতদরিদ্র পরিবারের মাঝে সিলেট মহানগর যুবলীগের খাদ্যসামগ্রী বিতরণ
হতদরিদ্র পরিবারের মাঝে সিলেট মহানগর যুবলীগের খাদ্যসামগ্রী বিতরণ
সিলেট প্রতিনিধি :: আজ মঙ্গলবার ৩১ মার্চ গতকালের মতো আজও করোনাভাইরাসের কারনে কর্মহীন অসহায় ১’শ হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সিলেট মহানগর যুবলীগ নেতৃবৃন্দ। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, সাবান সহ অন্যান্য খাদ্য সামগ্রী। মহানগর যুবলীগের খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
মহানগর যুবলীগের খাদ্যসামগ্রী বিতরণের ভূয়সী প্রশংসা করে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, দেশের এই কঠিন সময়ে যুবলীগের নেতাকর্মীরা হতদরিদ্রদের যে সহায়তা প্রদান করে যাচ্ছেন তার জন্য আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। আওয়ামী পরিবারের প্রত্যেক নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে তিনি আরো বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের এসব অসহায়দের সাহায্যে এগিয়ে আসতে হবে।
খাদ্যসামগ্রী বিতরণকালে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার সহ সিলেট মহানগর যুবলীগের প্রমূখ নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।





রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ