রবিবার ● ৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » কাউখালীতে ব্যাবসায়ীকে মোবাইল কোর্টে জরিমানা
কাউখালীতে ব্যাবসায়ীকে মোবাইল কোর্টে জরিমানা
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: কাউখালী উপজেলার ঘাগড়া বাজারে দ্রব্য মুল্য তালিকা না রাখায় ও দ্রব্য মুল্য বেশি রাখায় আজ রবিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এক মোবাইল কোর্টে এক ব্যবসায়ীকে জরিমানা করেন।
জানা যায়, উপজেলার ঘাগড়া বাজারের ব্যাবসায়ী তপন মিত্র পিতামৃত, প্রতাপ মিত্র করোনা ভ্ইারাস সংক্রান্ত সারা দেশে লক ডাউনের কারনে সে ক্রেতার কাছ থেকে দির্ঘ দিন যাবত দ্রব্য মুল্য অতিরিক্ত নিচ্ছেন এবং দোকানে সরকারের নির্দেশনা মোতাবেক কোন দ্রব্য মুল্য তালিকা নেই।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শতরুপা তালুকদার জানতে পেরে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদ উল্লা পিপিএম’র সহায়তায় রবি বার ব্যবসায়ী তপন মিত্রের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে নগদ ২৫ হাজার টাকা জরিমানা করেন বলে জানান ওসি।





ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া
বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান
নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক