শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় দফায়-দফায় সংঘর্ষে মামলা-পাল্টা মামলায় ৩১ আসামী : পুরুষ শূন্য পুরো এলাকা
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় দফায়-দফায় সংঘর্ষে মামলা-পাল্টা মামলায় ৩১ আসামী : পুরুষ শূন্য পুরো এলাকা
বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উখিয়ায় দফায়-দফায় সংঘর্ষে মামলা-পাল্টা মামলায় ৩১ আসামী : পুরুষ শূন্য পুরো এলাকা

---পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ার সোনাইছড়িতে দফায় দফায় সংঘর্ষ এবং হৃদক্রিয়া বন্ধ হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। মামলা। পাল্টা মামলা হওয়ায় পুরো এলাকা এখন পুরুষ শূন্য হয়ে পড়েছে ।
জানা গেছে, গত ৪ এপ্রিল নিয়মিত মামলার আসামীকে আহমদ শরীফ নামে এক যুবকে আটক করে পুলিশ। পুলিশের হাতে ছেলে আটকের খবর পেয়ে সোনাইছড়ির এলাকার আলী হোছনের স্ত্রী নুর নাহার স্ট্রোক করে মৃত্যুবরণ করে। স্বজনদের দাবীর প্রেক্ষিতে ময়নাতদন্ত শেষে মহিলার মরদেহ গত রোববার দাফন করা হয়।
এ প্রসঙ্গে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আরএমও ডাঃ মেরাজ হোসেন চয়ন বলেন, ওইদিন মৃত অবস্থায় রোগীটি কোটবাজার অরিজিন হাসপাতালে নিয়ে আসা হয়। লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি এবং হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় বলে তিনি ধারণা করেন।
এদিকে প্রতিপক্ষের হামলায় নুর নাহারের মৃত্যুর অভিযোগ এনে আলী হোছন বাদী হয়ে দুইজন আইনজীবী, দুইজন শিক্ষক, বর্তমান ও সাবেক দুইজন ইউপি সদস্য, যুবলীগ নেতা, এনজিও কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আসামী করা হয়েছে বলে জানা গেছে। যার উখিয়া থানার মামলা নম্বর- ০৩। আসামীদের মধ্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট দেলোয়ার হোসেন ও এডভোকেট আবদুল আওয়াল সুজন, সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাষ্টার ছৈয়দ আহমদ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এসএম সাইফুদ্দিন, জালিয়াপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের বর্তমান মেম্বার শামসুল আলম, সাবেক মেম্বার আবুল হোসেন, এনজিও কর্মকর্তা রিদুয়ান হোসেন, যুবলীগ নেতা মোস্তাক আহমদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহীন সরওয়ারকে আসামী করা হয়।
উল্লেখ্য, এর আগে করোনা লকডাউনকালীন ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গত ৩ এপ্রিল মোবারক হোসেন বাদী হয়ে জালিয়াপালং সোনাইছড়ি গ্রামের নুরুল আবছার নান্নু, আহমদ শরীফ ও আলী হোছনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে। উখিয়া থানার মামলা নম্বর- ৪৫।
ওই ঘটনায় পুলিশী অভিযানে নিয়মিত মামলায় আসামী আহমদ শরীফকে গ্রেপ্তারের খবর পেয়ে মায়ের মৃত্যু হলে পরবর্তীতে মানবিক বিবেচনা করে তাকে আদালত থেকে জামিন নেওয়ার শর্ত সাপেক্ষে ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছেন ইনানী পুলিশ ফাড়ির ইনচার্জ সিদ্ধার্থ সাহা।
এ প্রসঙ্গে উখিয়া থানার ওসি (তদন্ত) মোঃ নুরুল ইসলাম মজুমদার বলেন, মামলার তদন্ত চলছে। তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কোন মন্তব্য করা যাচ্ছে না। বর্তমানে পুরো এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে বলেও তিনি জানান।





কক্সবাজার এর আরও খবর

কৃষকের যত চ্যালেঞ্জ কৃষকের যত চ্যালেঞ্জ
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)