শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » দিনাজপুর » অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়ালো পুলেরপাড় ফাউন্ডেশন
প্রথম পাতা » দিনাজপুর » অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়ালো পুলেরপাড় ফাউন্ডেশন
বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়ালো পুলেরপাড় ফাউন্ডেশন

---আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপি শুরু হওয়া লক ডাউনের কারণে অর্ধাহারে অনাহারে মানবেতর জীবন যাপন করছেন অসহায়, দারিদ্র ও দিনমজুরসহ নিন্ম আয়ের খেটে খাওয়া হাজারো মানুষ। সবাই যখন নিজেদের পরিবার পরিজন নিয়ে সময় কাটাতে ব্যস্ত, ঠিক সে সময়ে দিনাজপুরের পার্বতীপুরে পৌরসভাধীন ইব্রাহীমনগরে করোনা ভীতিকে উপেক্ষা করে কাজ করে যাচ্ছেন স্থানীয় সচেতন একদল যুবক। এলাকার অসহায়, দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেয়ার পাশাপাশি খাবার পৌছে দিতে গড়ে তুলেছেন “পুলেরপাড় ফাউন্ডেশন” নামে একটি সামাজিক সংগঠন। “আপনার একটু সহযোগীতা প্রতিবেশিকে যোগাবে একবেলা আহার” প্রতিপাদ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি। ইতোমধ্যে এলাকার অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রীর পাশাপাশি করোনা প্রতিরোধে সচেতনা বৃদ্ধির লক্ষে মাস্ক, সাবানসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে এ সংগঠনের পক্ষ থেকে। সেই সাথে সংগঠনের কার্যক্রম চলমান রাখতে খোলা হয়েছে ফ্রি খাদ্য সংগ্রহের ব্যবস্থা। এ সংকটময় মুহুর্তে ইচ্ছে করলে যে কেউই সেখানে অনুদান প্রদান করতে পারবেন। পরবর্তীতে এসব অনুদান স্থানীয় অসহায়দের মাঝে বিতরণ করেন সেচ্ছাসেবী এ সংগঠনের সদস্যরা। শুধু তাই নয়, স্থানীয় অসুস্থ্য রোগীদের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ কিনে দেয়া হচ্ছে সংগঠনের পক্ষ থেকে। সেই সাথে এলাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে এর প্রবেশ মুখ তিলেরপাড় মোড়ে সাটানো হয়েছে সংরক্ষিত এলকা নামে একটি সাইনবোর্ড। যেখানে রয়েছেন সংগঠনের সেচ্ছাসেবকরা। এলাকায় প্রবেশকারী সকলকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করানোর পাশাপাশি শরীরে জীবাণু নাশক স্প্রে করছেন তারা। গতকাল বুধবার দিনব্যাপি শহরের বিভিন্ন এলাকায় পিকআপ ভ্যানের সাহায্যে জীবাণু নাশক স্প্রে করা হয়। ফিরোজ আল মামুনের আর্থিক ও সার্বিক সহযোগীতায় পুলেরপাড় ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা করছেন নয়ন সরকার। সংগঠনের পক্ষে তাকে সহযোগীতা করছেন পুলেরপাড় এলাকার রিগেন, রুবেল, তৌকির, সাইদুর রহমান, নুরুজ্জামান, আবু সাঈদ, বিল্পব, আবির, সাগর এবং ফাহিম রেজাসহ অনেকে। দেশে চলমান পরিস্থিতিতে সামর্থানুযায়ী সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহবান জানিয়েছেন সংগঠনের সদস্যরা।





দিনাজপুর এর আরও খবর

পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)