শিরোনাম:
●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন
রাঙামাটি, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » পাবনা » চাটমোহর প্রেসক্লাব করোনা ভাইরাস পীড়িত মানুষের পাশে
প্রথম পাতা » পাবনা » চাটমোহর প্রেসক্লাব করোনা ভাইরাস পীড়িত মানুষের পাশে
বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহর প্রেসক্লাব করোনা ভাইরাস পীড়িত মানুষের পাশে

---মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: বৈশ্বিক মহামারি ও মহাদুর্যোগ সৃষ্টি করেছে করোনা কোভিড-১৯ ভাইরাস। সামাজিক দূরত্ব বজায় রেখে এবার মাঠে নেমেছে চাটমোহর প্রেসক্লাব। দুস্থ্য ও কর্মহীন মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন ও সাধারণ সম্পাদক সঞ্জিত সাহ কিংশুক।

চাটমোহর পৌরসভাসহ ১১টি ইউনিয়নে অসহায় পাঁচ শতাধিক দুস্থ্য ও কর্মহীন মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন চাটমোহর প্রেস ক্লাব। গণজমায়েত এড়াতে ও সামাজিক দূরত্ব বজায় রেখে বৃহস্পতিবার দুপুরে দৈনিক চলনবিল অফিস(জিরো পয়েন্ট) থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

চাটমোহর প্রেস ক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন বলেন, চাটমোহর প্রেস ক্লাব থেকে প্রথম দফায় ৫০০ জন সদস্যের মাঝে চাল, ডাল, সরিষার তেল, আলু, লবন ও একটি করে সাবান দুস্থ্য ও কর্মহীন মানুষের মাঝে বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি। ক্যাটাগরি অনুযায়ী পর্যায়ক্রমে চলবে। তিনি আরো জানিয়েছেন, সরকারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সোস্যাল মিডিয়ার যুগে সবাইকে এই যুদ্ধে এগিয়ে আসার অনুরোধ করেন।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত সাহ কিংশুক বলেন, দিনমজুর, ভ্যান চালক এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের হাতে আমরা আমাদের সাধ্যমত খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি। তিনি আরো বলেন, যাদের সামর্থ্য আছে তারা অন্তত একটি পরিবারের পাশে দাড়ায় । সবাই সরকারি নির্দেশনা মেনে চলি। দুরত্ব বজায় রেখে করোনা ভাইরাসের মোকাবিলা করি। নিজে ঘরে থাকি। নিজে সুস্থ্য থাকি অপরকে সুস্থ্য রাখী।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম মাস্টার(ভোরের ডাক, চাটমোহর সংবাদদাতা), বকুল রহমান(ভোরের কাগজ, চাটমোহর প্রতিনিধি), শিমুল বিশ্বাস(আমার সংবাদ,চাটমোহর প্রতিনিধি), খন্দকার ইত্তেখার আহম্মদ টুটুল(বাংলাদেশ প্রতিদিন, চাটমোহর প্রতিনিধি), বিপ্লব আচার্য্যসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। আতংকিত নয় সতর্ক ও সচেতন থাকুন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)