শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু
সোমবার ● ১ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

---

ষ্টাফ রিপোর্টার :: (১ ফেব্রুয়ারী ২০১৬:বাংলাদেশ:সময়:রাত ৯.৪০মিঃ) সারা বাংলাদেশের ন্যায় রাঙামাটি পার্বত্য জেলায় ১ ফেব্রুয়ারী সোমবার ২৫ টি কেন্দ্রে শান্তিপুর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে৷ এর মধ্যে সাধারন শিক্ষা বোর্ডের অধীনে ১৭ টি কেন্দ্র, কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে ৩টি কেন্দ্র ও মাদ্রাসা বোর্ডের অধীনে ৫টি কেন্দ্র রয়েছে৷ সাধারন শিক্ষা বোর্ডের অধীনে রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫১৮ জন, কাপ্তাই নারানগিরি সরকারী উচ্চ বিদ্যালয় ৭৩২ জন, বাঘাইছড়ির কাচালং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪০২ জন, কাউখালী পোয়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৭৪ জন, কাপ্তাই বিদ্যুত্‍ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৯৩ জন, লংগদু সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৭৬ জন, নানিয়ারচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৬৩ জন, রাজস্থলী তাইতং পাড়া সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৫৪ জন, বিলাইছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৯৯ জন, বরকল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৬৯ জন, জুরাছড়ি ভুবনজয় সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৬৩ জন, রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪২২ জন, বাঘাইছড়ি শিজক মুখ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৪৯ জন, নানিয়ারচর বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৯১ জন, বাঘাইছড়ি রম্নপালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৭৬ জন, রাঙামাটি রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৭১ জন ও লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৯৩ জন মোট ৭২৫৫ জন শিৰার্থী পরীৰা দিচ্ছে৷
কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে রাঙামাটি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে ৪০০ জন, কাউখালী পোয়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৫ জন ও রাজস্থলীর বাঙ্গাল হালিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৬ জন মোট ৫১১ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে রাঙামাটি সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ৯৯ জন, লংগদু সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯৮ জন, কাউখালী বেতবুনিয়া মুঈনুল উলুম রেজভীয়া সাঈদীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৯১জন, লংগদু সরকারী কাপ্তাই আল-আমিন নুরিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৫৯ জন ও বাঘাইছড়ির কাচালং দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৫৮ জন মোট ৪০৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে৷ তিন শিক্ষা বোর্ডের অধীনে রাঙামাটি পার্বত্য জেলায় মোট ৮১৭১ জন শিক্ষার্থী আজ থেকে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ গ্রহণ করেছে৷ রাঙামাটি শহরের কেন্দ্রগুলো ঘুরে দেখা যায় সম্পূর্ণ নিরিবিলি শিক্ষা বান্ধব পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে৷
---
রাঙামাটি সদরে এবার প্রথম নতুন পরীক্ষা কেন্দ্র করা হয়েছে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে আসেন রাঙামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সানাউল হক, পিএসসি ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা জামান৷
এসময় রাঙামাটি রিজিয়নের জিটুআই মেজর তসলিম মোহাম্মদ তারেক,লেকার্স পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ এম.এ মতিন ,সহকারী অধ্যক্ষ বৈশালী রায়,রাণী দয়াময়ী উচ্চ বিদ্যায়লের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন৷
এবার রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের নেজারত ডেপুটি কালেক্টর মোঃ নাজমুল ইসলাম, রাঙামাটি সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের ম্যাজিষ্ট্রেট বৈশাখী বড়ুয়া,রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ম্যাজিষ্ট্রেট সাদিয়া পারভিন ও রাঙামাটি বালিকা বিদ্যালয় কেন্দ্রের ম্যাজিষ্ট্রেট মোঃ রেজাউল করিমকে পরীক্ষ চলাকালিন সময়ে কেন্দ্র গুলির সার্বিক আইন শৃংখলা ও পরীক্ষা কেন্দ্র গুলির নিয়ন্ত্রনের দায়িত্বে নিয়োজিত করা হয়েছে৷
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা জামান শহরের রাঙামাটি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র,রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়,রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয় ও রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সদরে ও উপজেলা গুলিতে পরীক্ষা চলাকালিন সময়ে কোন ধরনের বিশৃংলার খবর পাওয়া যায়নি এবং শান্তিপূর্ণ ভাবে পরীক্ষার প্রথম দিন অতিবাহিত হয়েছে৷
পরীক্ষা চলাকালীন কেন্দ্র গুলোতে শিক্ষার্থীসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পুলিশ প্রশাসন তত্‍পর ও সার্বিক দিকে সতর্ক দৃষ্টি রাখছে বলে জানান, রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ রশীদ ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)