শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » ৩৩৩ নম্বরে ফোন করে খাবার পাবো কল্পনাও করিনি
প্রথম পাতা » খাগড়াছড়ি » ৩৩৩ নম্বরে ফোন করে খাবার পাবো কল্পনাও করিনি
শুক্রবার ● ১০ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৩৩৩ নম্বরে ফোন করে খাবার পাবো কল্পনাও করিনি

---নুরনবী অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ভূঁইয়াপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন রং মিস্ত্রি মো. জাহাঙ্গীর আলম। তিনি প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে গত দুই সপ্তাহ ধরে কর্মহীন । হাতে কোনো টাকা নেই ঘরে খাবার নেআ। ফলে তিনদিন ধরে ছেলে-মেয়ে ও স্ত্রী নিয়ে অনাহারে অর্ধাহারে আছেন তিনি।
নিজের পরিবারের খাদ্য সঙ্কটের কথা জেনে এক আত্মীয় ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সঙ্কটের কথা জানানোর পরামর্শ দেন। স্থানীয় জনপ্রতিনিধি যেখানে খাদ্যসামগ্রী দেননি সেখানে ফোন করে খাদ্যসামগ্রী পাবেন বিশ্বাস হয়নি জাহাঙ্গীরের। এরপরও খাবার পাবার আশায় ৩৩৩ নম্বরে ফোন করেন তিনি।
৩৩৩ নম্বরে ফোন দিয়ে নিজের কষ্টের কথা জানিয়ে খাদ্য সহায়তা চাইলে তাৎক্ষণিক ৩৩৩ কাস্টমার কেয়ার থেকে ফোন আসে মাটিরাঙ্গার ইউএনও বিভীষণ কান্তি দাশের কাছে। মুহূর্তেই তিনি অসহায় জাহাঙ্গীর আলমের সাথে মুঠোফোনে কল দিয়ে বাড়ীর অবস্থান জেনে পরিষদের ব্যবহৃত গাড়ী নিয়ে নিজেই বৃহস্পতিবার (০৯ এপ্্িরল) দুপুরে জাহাঙ্গীর আলমের কাছে যান। সেখানে তিনি জাহাঙ্গীর আলমের খোজ-খবর নেন এবং তার হাতে চাল, ডাল, তেল, লবণ ও সাবানসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।
জাহাঙ্গীর আলম বলেন, অনেক দিন ধরে কাজ নেই। কাজ করলে খাবার জোটে, না করলে নেই। ঘরে জমানো নেই টাকা-পয়সা। স্থানীয় প্রতিনিধি সবার ঘরে ঘরে খাদ্যসামগ্রী বিতরণ করলেও আমি পাইনি। উপায় না পেয়ে ৩৩৩ নম্বরে ফোন করেছি। তবে খাদ্যসামগ্রী পাব বিশ্বাস করতে পারিনি।
একইদিন মুঠোফোনে পাওয়া এসএমএসে খাদ্য সঙ্কটের কথা জানতে পেরে মাটিরাঙ্গার নতুপাড়ায় বিধবা করফুলের নেছার বাড়িতে গিয়েও খাদ্য সহায়তা দেন ইউএনও বিভীষণ কান্তি দাশ।

করোনা প্রতিরোধে জীবানুনাশক স্প্রে কার্যক্রম 

মাটিরাঙ্গা ::খাগড়াছড়ির মাটিরাঙ্গায় করোনাভাইরাস সংক্রমণের ভয়াবহতা সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও জীবানুনাক স্প্রে কার্যক্রম পরিচালিত হয়েছে। মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা এই কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর তারা দু‘জন-ই জীবানুনাশক স্প্রে-মেশিন কাঁধে নিয়ে অন্যান্যদের সাথে মাটিরাঙ্গা উপজেলা সদরের বিভিন্ন জায়গা স্প্রে করেন।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, জীবানুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনার মত এমন মহতী উদ্যোগ গ্রহন করায় মাটিরাঙ্গা উপজেলা মানবাধিকার কমিশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। তিনি মাটিরাঙ্গাবাসীর উদ্দেশ্যে বলেন, সরকারিভাবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকলে নিজ নিজ বাড়ীতে অবস্থান করবেন। অযথা বাজারে বা পাড়া মহল্লার দোকানে আড্ডা দিতে যাবেন না। মনে রাখবেন মহামারী মোকাবেলায় রাস্ট্রকে সাহায্য করা আপনার নাগরিক দায়িত্ব।
শুক্রবার ১০ এপ্রিল সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন মাটিরাঙ্গা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে পরিচালিত উক্ত কার্যক্রমের পরিচালক মাটিরাঙ্গা উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি মোঃ বাবুল আহমেদ ও প্রধান সমন্বয়ক ও সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন রিপন জীবানুনাশক কার্যক্রমে সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ ছাত্রলীগের মাটিরাঙ্গা পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ তছলিম উদ্দিন রুবেল বলেন, সাধারণ মানুষকে নিরাপদ রাখতে ও করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত রাখতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
জীবানুনাশক স্প্রে কার্যক্রমে মাটিরাঙ্গা পৌর ও ওয়ার্ড ছাত্রলীগের সহযোগিতায় মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন পাড়া- মহল্লায় নভেল করোনাভাইরাস (কোভিড- ১৯) সংক্রমন প্রতিরোধে জীবানুনাশক স্প্রে, গ্লাভস, মাস্ক, সুরক্ষা টুপি বিতরণ করা হয়। এ সময় মাটিরাঙ্গা উপজেরা মানবাধিকার কমিশন ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)