মঙ্গলবার ● ২ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সলঙ্গায় মরা গরুর মাংস বিক্রি কালে কসাই আটক
সলঙ্গায় মরা গরুর মাংস বিক্রি কালে কসাই আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি ::(১ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১১.৫০মিঃ) সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাচলিয়া বাজারে মরা গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে বাবলু (৫০) নামের এক মাংস বিক্রেতাকে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ ৷ আটককৃত বাবলু সলঙ্গা থানার আলোকদিয়া গ্রামের দশর আলীর ছেলে৷ স্থানীয়রা জানায়, মাংস বিক্রেতা বাবলু কামারখন্দ উপজেলার সল্প-মাহমুদপুর গ্রাম থেকে ৪০ হাজার টাকা দিয়ে সোমবার সকালে একটি অসুস্থ ষাড় গরু ক্রয় করে৷ গরুটি গাড়ীতে উঠানোর সময় মারা গেলে তাত্ক্ষনিক জবাই করে ফেলে কসাই বাবলু৷ পরে সলঙ্গা থানার পাচলিয়া বাজারে মরা গরুর মাংস বিক্রি কালে স্থানীয় লোকজন সলঙ্গা থানা পুলিশ ও উলল্লাপাড়া স্যানিটারী ইন্সপেক্টর কে জানায় ৷ বিকেল ৩ টার দিকে সলঙ্গা থানা পুলিশ মরা গরুর মাংস বিক্রির অপরাধে বাবলু কসাইকে আটক করে৷
সলঙ্গা থানার উপ পরিদর্শক (এসআই) রিপন সাহা জানান, স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে বাবলুকে আটক করা হয়েছে৷ তবে মরা গরুর বিষয়ে এখনো সুস্পষ্ট প্রমান পাওয়া যায়নি৷
এব্যাপারে উল্লাপাড়া স্যানিটারী ইন্সপেক্টর আসগর আলী জানান,মরা গরুর মাংস কি-না তা শনাক্ত করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে ৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)