শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ৩ পুলিশ ছুরিকাঘাতে আহত, ছাত্রলীগ নেতার ভাই আটক
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ৩ পুলিশ ছুরিকাঘাতে আহত, ছাত্রলীগ নেতার ভাই আটক
মঙ্গলবার ● ২ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ৩ পুলিশ ছুরিকাঘাতে আহত, ছাত্রলীগ নেতার ভাই আটক

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (২ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.১০মিঃ ) গাজীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবকের ছুরিকাঘাতে গাজীপুরে জেলা গোয়েন্দা পুলিশের এক এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন৷ এ সময় ডিবি পুলিশ এক রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শরাফত হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করে৷

১ ফেব্রুয়ারি সোমবার রাত পৌনে ৮টার দিকে গাজীপুর জেলা শহরের শিববাড়ি মাইক্রোস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটেছে৷

আহত ডিবি পুলিশ সদস্যরা হলেন- এসআই মনিরুজ্জামান মনির, এএসআই সুমন মিয়া ও কনস্টেবল এরশাদ ৷ আটক শরাফত হোসেন গাজীপুর জেলা শহরের রথখোলা এলাকার আবদুল হাইয়ের ছেলে৷ তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদ ও গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনের বড় ভাই ৷

গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, রাত পৌনে ৮টার দিকে জেলা শহরের শিববাড়ি মাইক্রোস্ট্যান্ড এলাকায় ডিবি পুলিশের একটি টিম সাদা পোশাকে রাস্তার পাশে চায়ের দোকানের সামনে চা পান করছিল৷ এ সময় শরাফত এসআই মনিরের গায়ে ধাক্কা মারে৷ এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়৷ এ সময় ডিবি পুলিশ পরিচয় দিলে শরাফত ছুরি বের করে তেড়ে আসে এবং এলোপাতাড়ি আঘাত করতে থাকে৷ এতে এসআই মনিরুজ্জামান মনিরের কোমরে, এএসআই সুমন মিয়া ও কনস্টেবল এরশাদের হাতে ও শরীরের বিভিন্ন স্থানে কেটে যায়৷ এসময় আত্মরক্ষায় বেশ কয়েক রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ করেছে ডিবি পুলিশ সদস্যরা এবং শরাফত হোসেনকে ছুরিসহ হাতেনাতে আটক করে৷ আহতদের আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালে পাঠানো হয়েছে৷





আর্কাইভ