বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে লক ডাউন করা বিভিন্ন পয়েন্টে মনিটরিং টিম
পার্বতীপুরে লক ডাউন করা বিভিন্ন পয়েন্টে মনিটরিং টিম
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুর জেলা লক ডাউন ঘোষনা করায় পার্বতীপুরে প্রবেশদ্বার বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেছেন উপজেলা মনিটরিং টিম। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এ টিমের কর্মকর্তারা।
জানা যায়, সকাল ১০ টায় নিলফমারী জেলার সৈয়দপুর উপজেলা থেকে পার্বতীপুর প্রবেশদ্বার চৌমুহনী এলাকা, রংপুরের বদরগঞ্জ থেকে পার্বতীপুর আসার প্রবেশদ্বার খোলাহাটি মোড়, মিঠাপুকুর থেকে পার্বতীপুর মধ্যপাড়া প্রবেশদ্বারের পাঁচ পুকুর এলাকা পরিদর্শন করেন তারা। পরিদর্শনকালে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহনাজ মিথুন মুন্নী মনিটরিং এ টিমের নেতৃত্ব দেন। বেলা ২টার দিকে এ পরিদর্শন সম্পন্ন হয়। এসময় টিমের সদস্যরা বিভিন্ন এলাকায় বাড়িঘর ছেড়ে বাইরে আসা লোকজনদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক কথা বলেন এবং নিজ নিজ বাড়িতে অবস্থানের পরামর্শ দেন। পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোঃ সামসুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা তাপস রায়, সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহছান হাবিব প্রমুখ।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ