শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » ঢাকা » করোনা দুর্যোগ মোকাবিলায় ‘একলা চলো’ নীতি আত্মঘাতি হয়ে উঠছে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » ঢাকা » করোনা দুর্যোগ মোকাবিলায় ‘একলা চলো’ নীতি আত্মঘাতি হয়ে উঠছে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
শনিবার ● ১৮ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা দুর্যোগ মোকাবিলায় ‘একলা চলো’ নীতি আত্মঘাতি হয়ে উঠছে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

---ঢাকা :: আজ ১৮ এপ্রিল শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সভায় করোনা ভাইরাসের সংক্রমণের পরিস্থিতি পর্যালোচনা করে বাংলাদেশে দ্রুত গতিতে সংক্রমনের আশঙ্কাজনক বিস্তারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং বলা হয় সংক্রমনের বিস্তার অনুযায়ী এই সংক্রান্ত পরীক্ষা ও চিকিৎসা ব্যবস্থা খুবই অপ্রতুল ও নিতান্ত হতাশাজনক। সংক্রমন সন্দেহজনক অধিকাংশ মানুষই এখনও পর্যন্ত পরীক্ষার বাইরে। পরীক্ষা করে সংক্রমন আক্রান্ত ব্যক্তিদেরকে আলাদা করতে না পারায় সংক্রমন জ্যামিতিক হারে বেড়ে চলেছে। এই পরিস্থিতি চলতে দিলে করোনা সংক্রমন দ্রুত বাস্তবিক অর্থেই মহামারীতে পরিণত হবে। সভার প্রস্তাবে পরিস্থিতি মোকাবেলায় অনতিবিলম্বে যুদ্ধকালীন প্রস্তুতিতে প্রতিটি জেলা-উপজেলায় ফিল্ড হাসপাতাল চালু, পরীক্ষা ও চিকিৎসার প্রয়োজনীয় সামগ্রী ও প্রযুক্তি সরবরাহ, ডাক্তার, নার্স ও চিকিৎসা কর্মীদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সভার প্রস্তাবে অনতিবিলম্বে দুইটি টাস্কফোর্স গঠনের আহ্বান জানানো হয়। একটি টাস্কফোর্স হবে সংক্রমণ পরীক্ষা ও চিকিৎসা বিষয়ক আর একটি টাস্কফোর্স হবে জরুরী খাদ্য ত্রাণ ও কৃষি বিষয়ক। প্রস্তাবে দুটো টাস্কফোর্সেই ডাক্তার, বিশ্লেষক, রাজনৈতিক দল ও সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের যুক্ত করার আহ্বান জানানো হয়।

প্রস্তাবে ফিল্ড হাসপাতাল তৈরী ও চিকিৎসা এবং খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণে সশস্ত্র বাহিনীর দক্ষতা ও ক্ষীপ্রতাকে পুরোপুরি কাজে লাগানোর দাবি জানানো হয়।

প্রস্তাবে বলা হয় করোনার এই জাতীয় দুর্যোগে ‘একলা চলো নীতি’ আত্মঘাতি এবং বিপদ আরো বাড়িয়ে তোলার সামিল। প্রস্তাবে দলীয় সংকীর্ণতা পরিহার করে রাজনৈতিক দল শ্রেণী পেশার প্রতিনিধি, বিশেষজ্ঞ, গবেষক, জনসমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সবাইকে যুক্ত করে সমন্বিত জাতীয় উদ্যোগ গ্রহণে আবারও জোর দাবি জানানো হয়।

সভার প্রস্তাবে ত্রাণ বিতরণে দলীয়করণের তৎপরতা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানানো হয় এবং বলা হয় ত্রাণ বিতরণে দলীয়করণ বিপদ কেবল আরো বাড়িয়ে তুলবে এবং বঞ্চিত না খাওয়া মানুষের বিক্ষোভে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

সভার প্রস্তাবে খাদ্য ও ত্রাণ সামগ্রী নিয়ে চুরি, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণ প্রতিরোধে সকল পর্যায়ে ‘গণতদারকি কমিটি’ গঠনের জন্য সকল রাজনৈতিক দল ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

সভায় পার্টির নেতাকর্মী ও দরদীদেরকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে করোনা পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান পুনর্ব্যক্ত করা হয়।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে রাজনৈতিক পরিষদের এই অনলাইন সভায় অংশগ্রহণ করেন বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল।





ঢাকা এর আরও খবর

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)