শিরোনাম:
●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০
রাঙামাটি, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা জেলা হাসপাতালের টেকনোলজিস্টের শরীরে করোনাভাইরাস : প্যাথলজি বন্ধ
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা জেলা হাসপাতালের টেকনোলজিস্টের শরীরে করোনাভাইরাস : প্যাথলজি বন্ধ
বুধবার ● ২৯ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধা জেলা হাসপাতালের টেকনোলজিস্টের শরীরে করোনাভাইরাস : প্যাথলজি বন্ধ

---সাইফুল মিলন, গাইবান্ধা :: গাইবান্ধা জেলা সদর হাসপাতালের এক টেকনোলজিস্ট করোনা আক্রান্ত হওয়ার পর প্যাথলজি বিভাগ বন্ধ ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ ২৯ এপ্রিল বুধবার সকালে সিভিল সার্জন এবিএম আবু হানিফ বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা হাসপাতালের প্যাথলজি বিভাগের এই টেকনোলজিস্টের করোনা উপসর্গ দেখা দেওয়ার পর তার সংস্পর্শে আসা আরও চারজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুরে পাঠানো হয়। গতকাল একজনের করোনা পজিটিভ হওয়ার পর প্যাথলজি বিভাগ বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও জানান, প্যাথলজি বিভাগ বন্ধ থাকলেও করোনা উপসর্গ দেখা দেওয়া রোগীদের নমুনা সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে। বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করা হবে। এজন্য বেসরকারিভাবে স্বেচ্ছায় অংশ নেয়া বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের টেকনোলজিস্টগণ কাজ করবেন।
গাইবান্ধা জেলা পুলিশ ও এসডিআরএসের ভ্রাম্যমাণ পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন

গাইবান্ধা :: প্রাণঘাতী করোনাভাইরাসের ক্রান্তিকালীন সময়ে ‘ঘরে থাকুন, নিরাপদে থাকুন’ শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় পুলিশ প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআরএসের যৌথ উদ্যোগে ন্যায্যমূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে গাইবান্ধা পৌর এলাকার ১৬টি স্থানে ৩টি মিনি ট্রাকে করে চাল, ডাল, লবণ, তেল, সাবান ও চিনিসহ বিভিন্ন পণ্য বিক্রি শুরু হয়েছে।

জেলায় চলমান লকডাউন পরিস্থিতিতে জনগণকে ঘরে রাখতে নিত্য প্রয়োজনীয় সব পণ্য গাইবান্ধাবাসীর দোরগোড়ায় নিরাপদ দূরত্ব বজায় রেখে পৌঁছে দেয়ার প্রত্যয় নিয়ে স্বল্পমূল্যে ভ্রাম্যমাণ পণ্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে এসডিআরএসের অ্যাপস ব্যবহারের মাধ্যমে ১০ শতাংশ মূল্য ছাড়ে হোম ডেলিভারি পণ্য সরবরাহেরও উদ্বোধন করা হয়।
গাইবান্ধার পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম পণ্য সরবরাহ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, এসডিআরএসের নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা, উপ পরিচালক মহিরুল ইসলাম তুষার ও এসডিআরএস এর কর্মকর্তাবৃন্দ।

শহরের বাজারগুলোতে জনসমাগম এড়াতে এমন কার্যক্রম পুরো রমজান মাস জুড়ে চলবে বলে জানিয়েছেন এসডিআরএসের নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা।





আর্কাইভ