মঙ্গলবার ● ৫ মে ২০২০
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁয় চিকিৎসক সহ ৩২ জনের করোনা সনাক্ত
নওগাঁয় চিকিৎসক সহ ৩২ জনের করোনা সনাক্ত
সুদাম চন্দ্র, নওগাঁ প্রতিনিধি :: নওগাঁয় চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ ৩২ জনের নমুনায় করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। এনিয়ে নওগাঁ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৯ জনে দাঁড়ালো। ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রিসার্স সেন্টার (এনআইএলএমআরসি) থেকে যে নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে তাদের মধ্যে ৩২ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়। আজ মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নওগাঁ ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর মোরশেদ।
আক্রান্তদের মধ্যে নওগাঁর রানীনগর উপজেলায় সাত জন, মহাদেবপুর উপজেলায় ছয় জন, নিয়াতমপুর উপজেলায় আট জন, সাপাহার উপজেলায় সাত জন, ধামইরহাট উপজেলায় এক জন, পত্মীতলা উপজেলায় উপজেলায় দুই জন এবং বদলগাছী উপজেলায় এক জন।
নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর মোরশেদ জানান, করোনা আক্রান্তদের মধ্যে তিন জন চিকিৎসক, চার জন স্বাস্থ্য কর্মী রয়েছে। ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রিসার্স সেন্টারে (এনআইএলএমআরসি) মোট ১০৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ মঙ্গলবার সন্ধ্যায় এর মধ্যে ১০৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এদের মধ্যে ৩২ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।
নওগাঁ জেলার ১১ উপজেলা থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ২৮৪ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে ৭২০ জনের রিপোর্ট এসেছে। যার মধ্য ৪৯ জনের পজেটিভ আছে। এবং বাকী ৫৬৪ জনের রিপোর্ট এখনো অপেক্ষামান আছে।





আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা
আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি?
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র
আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার
৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার
আত্রাইয়ে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার মহোৎসব