শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৫ মে ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে সাবেক সংসদ সদস্য ও নারী ডাক্তারসহ ৭ জন করোনা শনাক্ত
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে সাবেক সংসদ সদস্য ও নারী ডাক্তারসহ ৭ জন করোনা শনাক্ত
মঙ্গলবার ● ৫ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে সাবেক সংসদ সদস্য ও নারী ডাক্তারসহ ৭ জন করোনা শনাক্ত

---জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ  প্রতিনিধি :: ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি, সদর হাসপাতালের নারী গাইনি বিশেষজ্ঞ, এক মেডিকেল অফিসার এবং কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের এক নার্স, কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১মেডিকেল অফিসার সহ আরোও ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ৫মে মঙ্গলবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ৩৫ টি নমুনার মধ্যে ৭টি পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় সর্বমোট প্রাপ্ত ২৮০ টি নমুনার ফলাফলের মধ্যে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৮ টি, এর মধ্যে চিকিৎসক সহ স্বাস্থ্য বিভাগের সদস্য রয়েছে ১৭ জন। ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, করোনা আক্রান্তদের শারীরিক অবস্থা এখন ভালো আছে। তাদেরকে বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাকা ধানের ব্যাপক ক্ষতি : তদন্ত কমিটিকে গ্রামবাসির অভিনন্দন
ঝিনাইদহ :: ঝিনাইদহের আশাননগর মাঠে পুকুর কেটে পানি অপসারনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে ডুবে ৫০বিঘা জমির পাকা ধানের ব্যাপক ক্ষতি হওয়ার সংবাদ প্রকাশে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা জনাব বদরুদ্দোজা শুভ স্যারকে তদন্ত পূর্বক ব্যাবস্থা নেয়ার আশ্বাসে তদন্ত কমিটি হওয়ায় খুশি হয়ে বদরুদ্দোজা শুভ স্যার ও সাংবাদিকদের অভিনন্দন জানান ধানচাষিরা। এদিকে “ঝিনাইদহের আশাননগর ধানি জমির মাঠের পুকুরে পানি অপসারনে প্রতিবন্ধকতা: ডুবে ৫০বিঘা জমির পাকা ধানের ব্যাপক ক্ষতি,থামছে না গ্রামবাসির কান্না!” শিরনামে নিউজ প্রকাশ হলে সরকারি নির্দেশনাকে পায়ে মাড়িয়ে ধানী জমি গিলে খাওয়া পুকুর ব্যাবসায়ী তৈয়ব আলী ও আইনালের পুকুরের কারনে পানি অপসারনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে ডুবে ৫০বিঘা জমির পাকা ধানের ব্যাপক ক্ষতি সংবাদের ভিত্তিতে ঐ এলাকার অতিউৎসাহি কয়েকজন সাংবাদিক অভিযুক্তদের পক্ষ অবলম্বন করে তাদেরকে এই নিউজ প্রকাশ করা সাংবাদিকদের নামে মানহানি মামলা করার পরামর্শ দিচ্ছে।

আবার নিউজ প্রকাশ হওয়ার পর অভিযুক্তরা নিউজ প্রকাশ করা সাংবাদিকদের নামে ব্যাপক ভাবে হুমকি ধামকি ও মানহানিকর বক্তব্য দিচ্ছেন মর্মে স্থানীয়রা এই প্রতিবেদককে জানিয়েছেন। স্থানীয়রা সাংবাদিকদের আরো জানিয়েছেন পুকুর ব্যাবসায়ী তৈয়ব আলী ও আইনাল কৌশলে পানি অপসারন বন্ধ রেখে কৃষকদের ধানের ক্ষতি করে তাদের কাছে মাঠের ধানি জমি বিক্রয় করতে বাধ্য করছে ধানচাষি কৃষকদের। উল্লেখ্য,সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঝিনাইদহ সদরের আশাননগর গ্রামের মাঠে ধানী জমি কেটে লাখ লাখ টাকার মাটি ভাটায় বিক্রি করে পুকুর কেটেছে ঐ এলাকার দু’জন প্রভাবশালী মালিক। পুকুর কাটতে এলাকার কিছু কৃষক জমি দিতে না চাইলেও সেন্টিগেট পূর্বক তাদেরকে এক প্রকারে বাধ্য করে পুকুর কেটেছে সদর উপজেলার আশাননগর গ্রামের মৃত. মোহাম্মদ আলীর ছেলে তৈয়ব আলী ও পাশের চুয়াডাঙ্গা সদরের জীবনা গ্রামের মৃত সোমা মন্ডরের ছেলে আইনাল বিশ্বাস। সেই পুকুর ও মটরের পানিতে ডুবে ব্যাপক ক্ষতি হচ্ছে আশাননগরের মাঠের প্রায় ৫০ বিঘা জমির ধান। এতে জমির পাকা ধানের ব্যাপক ভাবে ক্ষতি হয়েছে আশাননগর গ্রামের কৃষকদের।

এদিকে মাননীয় প্রধানমন্ত্রী ভয়াবহ করোনা ভাইরাসের ছোবলে দেশে ব্যাপক ভাবে খাদ্য সামগ্রী ঘাটতি হবে ভেবে দেশের আওয়ামিলীগ কর্মিদের কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়ার নির্দেশ দিয়েছেন। এসব সরকারি নির্দেশনাকে পায়ে মাড়িয়ে ধানী জমি গিলে খাওয়া পুকুর ব্যাবসায়ী তৈয়ব আলী ও আইনালের পুকুর ও মটরের পানিতে ডুবে শেষ হচ্ছে মাঠের ধান। ভয়াবহ করোনা ভাইরাসে ব্যাপক ভাবে খাদ্য সামগ্রী ঘাটতি হওয়ার পরেও কোন প্রকার ব্যাবস্থা নিচ্ছে না তৈয়ব আলী ও আইনাল। আশাননগর গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষদের মধ্যে মুরাদ, সহিদুল, লতিফ, রহম, আবুছদ্দি ও নয়ন সাংবাদিকদের মাধ্যমে তাদের প্রায় ৫০ বিঘা জমির ক্ষতিপূরনের দাবি জানিয়েছেন জেলা প্রশাসকের নিকট। এবিষয়ে সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন কৃষকদের ধানের ক্ষতির বিষয়টি স্বীকার করে সাংবাদিকদের বলেন, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী ভয়াবহ করোনা ভাইরাসের আক্রমনে দেশে ব্যাপক ভাবে খাদ্য সামগ্রী ঘাটতি হবে ভেবে দেশের আওয়ামিলীগ কর্মিদের কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়ার নির্দেশ দিয়েছেন। সেখানে সরকারি নির্দেশনাকে পায়ে মাড়িয়ে তৈয়ব আর আইনালের পুকুর ও মটরের পানিতে ডুবে ৫০ বিঘা জমির পাকা ধানের যে ক্ষতি হয়েছে, কৃষকদের সেই পূরনের দাবি করছি। এদিকে অভিযুক্ত তৈয়ব আলী ও আইনাল ঘটনা সম্পুর্ন অস্বীকার করে বলেন, আমার মটরের পানি দিয়ে তাদের ধান চাষ করেছে, চুক্তি অনুযায়ি এখন মটরের বিল না দিয়ে উল্টো আমার নামে অভিযোগ করছে। ৫০ বিঘা জমির পাকা ধানের ক্ষতির বিষয়টি তদন্ত করতে উপজেলা নিবার্হী কর্মকর্তা জনাব বদরুদ্দোজা শুভ ৫মে মঙ্গলবার তিন জনকে পাঠিয়ে তদন্ত পূর্বক ব্যাবস্থা নিবেন বলে সাংবাদিকদের জানান।

ইউপি মেম্বরের বিরুদ্ধে দরিদ্রদের লিখিত অভিযোগ
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জে হতদরিদ্রদের সরকারি বিভিন্ন ভাতা কার্ড পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন মালিয়াট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শাহিনা বেগম। তার এমন অপকর্মের বিচার চেয়ে ভুক্তভোগী কমেলা বেগম কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রতারনার শিকার ওই গ্রামের ১০ জন ভুক্তভোগী যৌথ স্বাক্ষরিত অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে মহিলা সদস্য শাহিনা বেগম নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে এলাকার মানুষের সাথে প্রতারনা করে টাকা হাতিয়ে নিচ্ছেন। তিনি তার ওয়ার্ডের পাঁচকাহুনিয়া গ্রামের অসহায় দুস্থ্য নারীদের বিধবা ভাতা, পুরুষদের বয়স্কভাতা, পঙ্গুভাতা ও সরকারি অ-গভীর নলকুপ পাইয়ে দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেন। ওই গ্রামের হতদরিদ্র মহিলা ফরিদা বেগমের ১৫ মাসের ভিজিডির চাল উত্তোলন করে আতœসাৎ করেছেন। বাধ্য হয়ে অসহায় ক্ষতিগ্রস্থরা কালীগঞ্জ ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছেন। ইউপি সদস্য শাহিনা বেগম তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বলেন, অভিযুক্তদের অনেকেরই তিনি চিনেন না। পরিষদের কাজ কর্ম তার স্বামী ফসিয়ার মৃধাই বেশি করেন। তিনি কারো নিকট থেকে কোন টাকা নেননি। তবে তার স্বামী টাকা নিয়েছেন কিনা শুনে পরে জানাবেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্না রানী সাহা জানান, দুস্থ্য অসহায়দের কার্ড দেয়ার কথা বলে টাকা নেয়া এক মহিলা ইউপি সদস্য’র বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তিনি অভিযোগ তদন্ত করে আইনগত ব্যাবস্থা নিবেন বলে জানান।

ফেসবুকের পোষ্ট করা নিয়ে বিবাদে সংঘর্ষে নারীসহ ২৫ জন আহত
ঝিনাইদহ :: ফেসবুকে বাজে মন্তব্যের প্রতিবাদ করে হামলায় আহত হয়েছেন একই পরিবারের একাধিক সদস্য। পরে ফেসবুকের এই পোস্টের সুত্র ধরে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার রাতে সদর উপজেলার বকশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে লিপ্ত উভয় গ্রুপ আওয়ামীলীগের সমর্থক বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বকশিপুর গ্রামের নাসির উদ্দিনের সাথে খলিল হোসেনের বিরোধ চলে আসছিল। আহত জাকির হোসেন অভিযোগ করেন, সোমবার রাতে মাসুদ ও মোমিন নামে দুই যুবক প্রতিপক্ষের রহমান, বপ্লিব ও মোমিনের বিরুদ্ধে ফেসবুকে আজেবাজে পোস্ট দেয়। এ নিয়ে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতেই মাসদুকে এ ধরণের পোষ্ট কেন দিয়েছে জিজ্ঞাসা করে দলবলগুছিয়ে তারা হামলা চালায়। জাকির হোসেন বলেন, তিনি এ সময় মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। সন্ত্রাসীরা তাকেসহ ভাই মোজাম্মেল হোসেন, সুজন, মানোয়ার, আল-আমিন ও স্বপনসহ একাধিক ব্যক্তিকে কুপিয়ে জখম করে। গ্রামবাসি জানায়, ফেসবুকে আজেবাজে পোস্ট ও কমেন্টস করার সুত্র ধরেই সামাজিক বিরোধের বিষয়টি প্রাধান্য পায় এবং পরবর্তীতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সংবাদ শোনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মামলা দায়েরের জন্য উভয় গ্রুপ ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দিয়েছেন।

শৈলকুপায় শতবর্ষ পুরনো বাজার দখল নিয়ে সংঘর্ষ: হামলা ভাংচুর
ঝিনাইদহ :: ওপারে রাজবাড়ীর জেলার পাংশা থানা, পাশেই মাগুরার শ্রীপুর। ঝিনাইদহের ঐতিহ্যবাহী শতবর্ষী পুরাতন লাঙ্গলবাঁধ বাজার ঘেঁষে গড়াই নদী। তিন জেলার সীমানা অঞ্চলের শেষপ্রান্তে অবস্থিত গ্রামীণ জনপদে গড়ে ওঠা শৈলকুপার লাঙ্গলবাঁধ বাজারটি এখনো বিভিন্ন সমস্যায় জর্জরিত। বাজার কেন্দ্রিক অনেক ধনিক বনিকের বসতি ও বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তার নিয়ে রয়েছে বহু বিতর্ক। বিশেষ করে শ্রীপুর থানার গয়েশপুর ইউনিয়নের আংশিক জায়গাজমি ও তাদের বানিজ্যিক প্রতিষ্ঠানের নানা ভালমন্দের সাথে জড়িত স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। শৈলকুপার গুনিসুধিজন ও রাজনৈতিক নেতৃবৃন্দ বাজারটি সমৃদ্ধ করতে যুগে যুগে গড়ে তুলেছে বহু স্থাপনা, পুলিশ ক্যাম্প, স্কুল-কলেজ, ব্যাংক-বীমা ও মেডিকেল প্রাইভেট সেন্টার, মসজিদ-মন্দিরসহ হাটবাজারের প্রয়োজনীয় পরিবেশ। তবে পার্শ্ববর্তী গয়েশপুর ইউনিয়নের খতিয়ানভূক্ত একাংশে অবস্থিত ব্যবসায়ীগণ প্রায়ই স্থানীয়দের সাথে জড়িয়ে পড়েন নানা বাকবিতন্ডায়। বাজারে আধিপত্য বিস্তার নিয়ে বাঁধে সংষর্ঘ, ধাওয়া-পাল্টা ধাওয়া। লাঙ্গলবাঁধ ক্যাম্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার শৈলকুপার নতুনভুক্ত মালিথিয়া গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসায়ী সুজনের উপর গয়েশপুর ইউনিয়নের চাকদা গ্রামের জেনারেল ও রুবেলের নেতৃত্বে মিতুল, ইমারুল সহ বেশ কয়েকজন জমি বিরোধের জের ধরে হামলা করে। এ বিষয়ে শৈলকুপা থানায় মামলা হয়েছে। মামলা প্রত্যাহার ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের হুমকি দিয়ে আসামীরা মঙ্গলবার(৫ মে) সকালে গয়েশপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হালিমের কর্মী সমর্থকেরা দ্বিতীয় দফায় হামলা চালিয়ে ভাংচুর চালায়। মুহুর্তে খবর ছড়িয়ে পড়লে লাঙ্গলবাঁধ বাজারকেন্দ্রিক আশপাশের কয়েক গ্রামের লোকজন দেশীয় ঢাল-সড়কির মহড়া দেয়।। এক পর্যায়ে শৈলকুপা ও শ্রীপুর থানা থেকে প্রায় অর্ধশত পুলিশ বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে বাজার নিয়ন্ত্রণে নিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সময় শৈলকুপা সার্কেল এসপি আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি উভয় থানার ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বিরোধ মিমাংসার চেষ্টা করছেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ওসি মাহবুবুর রহমান ও শৈলকুপা থানার ওসি বজলুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।।

অসহায়দের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে ত্রাণ
ঝিনাইদহ :: করোনা প্রাদুর্ভাবের পূর্ব থেকে ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, প্লাটিলেট জনিত সমস্যার কারনে। তারপরও হাসপাতালের বেডে শুয়ে ঝিনাইদহ মানুষের খোঁজখবর রেখেছেন ও পরিষদের কার্যক্রম অব্যাহত রেখেছেন তিনি। ডাক্তার বিশ্রাম নিতে বলেছেন অথচ ঝিনাইদহের মানুষের কথা ভেবে সমস্ত বিধি-নিষেধ উপেক্ষা করে ছুটে এসেছেন ঝিনাইদহবাসির কাছে। গত ৩রা,এপ্রিল থেকে আজ পর্যন্ত সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। ত্রাণ বিতরণ কর্মসূচিতে জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাসের সাথে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার ও অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ। সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রমে জেলা পরিষদের সকল মেম্বারদের মাধ্যমে ত্রাণ পৌঁছে দেওয়া হয় যথাক্রমে ঝিনাইদহ জেলার সকল পৌরসভার মেয়র, সকল উপজেলা চেয়ারম্যান বৃন্দ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেরকাছে। এছাড়াও ত্রাণ বিতরণ করা হয় মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বিভিন্ন সামাজিক সংগঠন, ও সাংবাদিকদের মাধ্যমে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)