শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা
রাঙামাটি, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৬ মে ২০২০
প্রথম পাতা » রাজশাহী » সরকার মানুষের জীবনকে পরোয়া করছে না : রিজভী
প্রথম পাতা » রাজশাহী » সরকার মানুষের জীবনকে পরোয়া করছে না : রিজভী
বুধবার ● ৬ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকার মানুষের জীবনকে পরোয়া করছে না : রিজভী

---রাজশাহী প্রতিনিধি :: সরকার মানুষের জীবনকে পরোয়া করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন শপিংমলে সামাজিক দূরত্বের নির্দেশ দিয়ে খুলে দেওয়া হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠান ও খুলে দেওয়া হয়েছে।যেখানে ছোঁয়াছে এমন একটি রোগ একজনের কাছ থেকে অন্য জনের শরীরে গেলে জীবননাশের সম্ভাবনা রয়েছে।প্রতিদিনই আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। এরকম পরিস্থিতিতে সরকার শপিং মল খুলে দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন খুলে না দিলে কিভাবে চলবে। তাদের কথায় মনে হচ্ছে মানুষের জীবনের চেয়ে অন্য কিছু গুরুত্বপূর্ণ। অন্য কিছু গুরুত্বপূর্ণ বিধায় সরকার মানুষের জীবনকে পরোয়া করছে না।
আজ বুধবার সকালে রাজশাহী মহানগরীর কাজির হাট এলাকায় রাজশাহী জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। এসময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার বার্তা সম্পাদক রাশেদুল হক, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুসরত এলাহী রিজভীসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সরকারের একজন মন্ত্রীর বক্তব্যর জবাবে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, করোনা ভাইরাস নিয়ে বিএনপি নয়, জুয়া খেলছে সরকার । সারাদেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। আমরা সরকারি কোন রিলিফ পাইনা। আমরা নিজেদের পয়সা খরচ করে এ্যনের ব্যবস্থা করি।প্রায় ১২ লক্ষ পরিবারকে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ত্রাণ সরবরাহ করছে। আমরা কেউ বসে নেই। পাড়ায়-মহল্লায় নেতাকর্মীরা কাজ করছে। অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ত্রাণ সরবরাহ করা হচ্ছে এবং এটা অব্যাহত থাকবে।
রুহুল কবির রিজভী বলেন, আজকে সারাদেশে ভয়াবহ রকম পরিস্থিতি বিরাজ করছে। জনগণের টাকায় কেনা ত্রাণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগের নেতাদের বাড়ির মাটির গর্তে, খড়ের পালার মধ্যে চাল, এবং খাটের ভিতর তেল পাওয়া যাচ্ছে। এটা হবার কথা নয়। কারণ এরা নির্বাচিত নয়। জনগণের কাছে তাদের জবাবদিহিতা নেই বলেই তারা অসহায় দুস্থ মানুষদের দুর্ভিক্ষের মধ্যেও ত্রাণ আত্মসাৎ করছে। চুরি করার থেকে সরছে না।
ত্রাণ বিতরণের সময় রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে রিজভী বলেন, বিশ্বব্যাপী করোনার প্রকোপে শুধু মানুষের জীবন নয় খাবারের জন্য, ত্রাণের জন্য হাহাকার করছে। কর্মহীন মানুষ যারা দিন আনে দিন খায় তাদের কোন কাজ নেই। তাদের বাড়িতে এ্যাণ পৌঁছেছে না। এরকম পরিস্থিতিতে স্বেচ্ছাসেবকদল যে উদ্যোগ গ্রহণ করেছে তার জন্য তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি।





আর্কাইভ