শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
রাঙামাটি, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১২ মে ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক সংস্কারে অনিয়ম
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক সংস্কারে অনিয়ম
মঙ্গলবার ● ১২ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক সংস্কারে অনিয়ম

---উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক সংস্কারে অনিয়মের সততা পাওয়ায় পুনরায় কাজ করার নির্দেশ দিয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। সোমবার বিকেলে সরেজমিন কাজ পরিদর্শন করে অনিয়ম পাওয়ায় ওই নির্দেশ দেন।
জানা যায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক সংস্কার কাজের শুরুতেই অনিয়মের অভিযোগ উঠে। নির্ধারিত সামগ্রীর চেয়ে কম পরিমান সামগ্রী ব্যবহার করে কাজ করায় এ অভিযোগ করা হয়। রাস্তা সংস্কারে এ অনিয়মের সততা যাচাই করতে সোমবার কাজ পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার। ওই সময় নির্মাণকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইউএনওকে জানানো হয় রাস্তাটির সংস্কার কাজে ৫০ মিলিমিটার পরিমাণ কার্পেটিং করার নির্দেশনা রয়েছে। পরে উপজেলা নির্বাহী অফিসার কাজের পুরত্ব যাচাই করে সড়কে ৪০ মিলিমিটার কার্পেটিং পান। ওই অবস্থায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে পুনরায় সঠিক ভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি।
ময়মনসিংহের শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের বড়পুল পর্যন্ত সড়কের মধ্যে প্রায় ২১ কিলোমিটার সংড়ক সংস্কার-কার্পেটিং করার জন্য ২৪ কোটি টাকা বরাদ্দ বরাদ্দ হয়। সড়ক ও জনপথ বিভাগের এ সড়কটি সংস্কারের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তাহের ব্রাদার্স। গত কয়েকদিন ধরে আঞ্চলিক এ মহাসড়কটির ঈশ্বরগঞ্জ অংশে দুই কিলোমিটারের কাজ শুরু হয়েছে। সড়কটির সংস্কার কাজ তদারকি করছে সড়ক ও জনপথ বিভাগ।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী জয় নাগ বলেন, রাস্তাটির সংস্কার কাজে ৫০ মিলিমিটার পরিমাণ কার্পেটিং করার নির্দেশনা রয়েছে।রাস্তার কিছু কিছু অংশে অসাবধানতা বশত সামগ্রী কম পরিমাণ পড়েছে। যেসব অংশে সামগ্রী কম পড়েছে সে অংশে পুনরায় কাজ করা হচ্ছে।
সড়ক ও জনপথ বিভাগের ঈশ্বরগঞ্জ শাখার উপ-সহকারী প্রকৌশলী শেখ মোজাম্মেল হক বলেন, রাস্তাটি সংস্কার কাজে যেসব অংশে কাজ দুর্বল হয়েছে সেগুলো ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে পুনরায় কাজ আদায় করে নেয়া হচ্ছে।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক সংস্কারের কাজ সরেজমিন প্রত্যক্ষ করেছি। সড়কের কিছু অংশে কাজের ত্রুটি থাকায় কর্তৃপক্ষকে সঠিক ভাবে পূণরায় কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।


ঈশ্বরগঞ্জে কৃষকের কাছ থেকে ধান-চাল ক্রয় শুরু

ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চলতি বোরো মৌসুমে প্রান্তিক পর্যায়ের ২ হাজার ৬৮৫ জন কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। মঙ্গলবার ধান ও চাল কেনা ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভা থেকে ২ হাজার ৬৮৫ মেট্রিক টন ধান কেনার অনুমতি পায় খাদ্য বিভাগ। এ ছাড়া ১৪ লাইসেন্সধারী মিল থেকে ২ হাজার ৬৬৩ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৩টি মিল থেকে ৪৪৬ মেট্রিক টন আতপ চাল কেনার অনুমতি পায়।
প্রান্তিক পর্যায়ের কার্ডধারী চাষিদের তালিকা প্রস্তুত করে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করে ধান কেনা মঙ্গলবার থেকে শুরু হয়েছে। প্রতি কৃষক ১ হাজার ৪০ টাকা মণ দরে ২৫ মণ ধান সরকারের কাছে বিক্রি করতে পারবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত নির্বাচিত র্কাডধারী ২৬৮৫ জন কৃষক সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারবেন।
ধান-চাল ক্রয়ের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুদমার, খাদ্য নিয়ন্ত্রক এইচএম কামরুজ্জামান, সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা একেএম এমরান হোসেন ভূঁইয়া, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ স¤পাদক আতাউর রহমান প্রমুখ।
ঈশ্বরগঞ্জে অসহায়দের পাশে এড.শাহ মঞ্জু
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনা দুর্যোগ মোকাবেলায় সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শাহ মঞ্জুরুল হক নিজস্ব উদ্যোগে পৌরসভা ও ১১টি ইউনিয়নের করোনায় ক্ষতিগ্রস্থ মেহনতি মানুষ ও নিন্ম আয়ের ১২শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
করোনা ভাইরাস ইস্যুতে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার কিছু মানুষ কর্মহীন ও অসহায় হয়ে পড়েছে। তিন বেলা খাবার জোগাড় করা তাদের পক্ষে কষ্টকর। ওই অবস্থায় খাদ্য সংকটে আছে নিন্ম আয়ের মানুষ। ঠিক এই সময়ে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালক এডভোকেট শাহ মঞ্জুরুল হক।
খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আব্দুল হেকিম, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম খান সুরুজসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এডভোকেট শাহ মঞ্জুরুল হক বলেন, করোনাভাইরাসের কারণে জনজীবন থমকে গেছে। বেকার হয়ে ঘরে বসে আছে দিনমজুর, বন্ধ হয়েছে নিত্যদিনের খেটে খাওয়া মানুষের জীবিকার পথ। এসব মানুষ না খেয়ে কষ্ট করছে। একজন মানুষ হিসেবে এসব মানুষের পাশে দাঁড়ানো উচিত। সেই তাগিদ থেকেই অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি। আমার সর্বোচ্চ চেষ্টা রয়েছে এই সংকটময় সময়ে আরও খাদ্য সহায়তা নিয়ে ঈশ্বরগঞ্জবাসীর পাশে থাকার।





আর্কাইভ