শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » হালদায় ডিম ছেড়েছে মা মাছ, উৎসব মূখর পরিবেশে ডিম সংগ্রহে জেলেরা
প্রথম পাতা » চট্টগ্রাম » হালদায় ডিম ছেড়েছে মা মাছ, উৎসব মূখর পরিবেশে ডিম সংগ্রহে জেলেরা
শুক্রবার ● ২২ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হালদায় ডিম ছেড়েছে মা মাছ, উৎসব মূখর পরিবেশে ডিম সংগ্রহে জেলেরা

---আমির হামজা, ষ্টাফ রিপোর্টার  :: দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছ ডিম ছেড়েছে। ২১ মে দিবাগত রাতে মা মাছ নমুনা ডিম ছাড়ে। ডিম সংগ্রহকরীরা ৭ মে থেকে ভারি বর্ষণের অপেক্ষায় থাকলেও শেষ পর্যন্ত মা মাছ ডিম ছাড়েনি। প্রতিবছর এপ্রিল- মে মাসে অমাবস্যা, পূর্নিমার জোয়াড়ে ডিম ছাড়ে মা মাছ। ১৯ মে থেকে ভারি বর্ষণে আশায় বুক বাঁধে হালদা পাড়ের ডিম সংগ্রহকারীরা।

আজ ২২মে সকাল ৭টার দিকে মা মাছ দলে দলে নদীর তলদেশ থেকে উঠে এসে ডিম ছাড়া শুরু করে। হালদা নদী পরিদর্শন ও ডিম সংগ্রহকারীদের সাথে কথা বলে জানা গেছে, তারা উৎসব মূখর পরিবেশে নেট জাল পেতে পর্যাপ্ত ডিম সংগ্রহ করেছেন। অপরদিকে বৃহস্পতিবার রাত থেকে শত শত নৌকা নিয়ে ডিম সংগ্রকারীরা নদীতে অবস্থান নেয়। রাতে পর্যাপ্ত ডিম সংগ্রহ করতে ব্যর্থ হলেও শুক্রবার সকাল থেকে পর্যাপ্ত ডিম জালে ধরা পরে। আজিমের ঘাট এলাকার ডিম সংগ্রহকারী রোসাগীর জানান, গত কয়েক বছরের তুলনায় আশাব্যঞ্জক ডিম পেয়েছেন তিনি। একই এলাকার শাহাজান, মামুন, পরান জলদাশ, সাধন জলদাশ, পাভেল জলদাশ, প্রফুল্ল, সুবল, মুন্সী মিয়া, জাহাঙ্গীর, সেলিম ও বেলাল মিয়া আশানুরূপ ডিম সংগ্রহের কথা জানান। রামদাশ হাট এলাকার চন্দন দাশ জানান, তার ৭টি নৌকা ডিম সংগ্রহ কাজে নিয়োজিত ছিল। ৭টি নৌকা দিয়ে ১৪/১৫ বালতি ডিম সংগ্রহ করেছেন। অংকুরিঘোনা এলাকার মিলন বড়ুয়া জানান, ৪টি নৌকা নিয়ে ১৫/১৬ বালতি ডিম সংগ্রহ করেছেন। গড়ে প্রতিটি নৌকা ৩/৪ বালতি পর্যন্ত ডিম সংগ্রহের খবর পাওয়া গেছে।
এছাড়া পশ্চিম গুজরা, মাতুয়া, নাপিতের ঘাটা, গড়দুয়ারা, উত্তর মাদার্শা, খলিফারঘোনা, বাড়িঘোনা, উরকিরচর এলকার বিভিন্ন স্পর্টে ডিম সংগ্রহের মহোৎসব চলে। হালদায় মা মাছের ডিম সংগ্রহের দৃশ্য সরেজমিনে পরিদর্শনে আসা রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ জানান, হালদা নদী পুরো বছর নজরদারীতে ছিল উপজেলা প্রশাসনের। যার কারণে অন্যান্য বছরের তুলনায় মা মাছ বেশী ডিম ছেড়েছে। তিনি বলেন, আমি ডিম সংগ্রহকারীদের সাথে কথা বলেছি। তারা প্রতি নৌকা ৫/৬ বালতি করে ডিম সংগ্রহ করেছে। তারা খুব খুশি হয়ে বলেছে অনেক বছর পর হালদার মা মাছ আশার প্রদীপ দেখিয়েছে। তিনি বলেন, এখনো (বেলা২টা) ডিম সংগ্রহ চলছে। কি পরিমান জেলেরা ডিম সংগ্রহ করেছে কালকের মধ্যে জানা যাবে। জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী জানান, ডিম সংগ্রহকারীরা আত্বতৃপ্তিতে ডিম সংগ্রহ করেছেন। সমৃদ্ধি পথে হালদা নদী। দূষণ বন্ধ হয়েছে। সচ্ছ পানিতে নিরাপদে মা মাছ ডিম দিয়েছে।
এখন দরকার মা মাছকে সুরক্ষা দেয়া। সেলক্ষ্যে নৌ পুলিশ পাহাড়ায় রয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা পীযূষ প্রভা কর জানান, মা মাছ ডিম ছাড়ার পর ডিম সংগ্রহকারী লোকজন নৌকা নিয়ে নদীতে নামে। তারা আগে থেকে প্রস্তুত ছিল। এবার হালকা বৃষ্টি ও ঘুর্ণিঝরের প্রভাবে মা মাছ ডিম ছেড়েছে বলে তিনি জানান।
সরকারি সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ মে.ট ডিম ছাড়ে হালদায় মা মাছ। আহরণ করা প্রায় ১০ হাজার কেজি ডিম থেকে ২০০ কেজির বেশি রেণু উৎপাদিত হয়েছিল। তবে এবার ২০ বছরের মধ্যে সর্বোচ্চ ডিম আহরণের আশা করছেন স্থানীয় ডিম সংগ্রহকারী, প্রশাসন ও হালদা গবেষণা সেন্টার।





আর্কাইভ