শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ মে ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » বিজিবি’র গুলিতে নিহতের দুই পরিবারকে ঈদ উপহার দিলেন চেয়ারম্যান ও ইউএনও
প্রথম পাতা » খাগড়াছড়ি » বিজিবি’র গুলিতে নিহতের দুই পরিবারকে ঈদ উপহার দিলেন চেয়ারম্যান ও ইউএনও
শুক্রবার ● ২২ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিজিবি’র গুলিতে নিহতের দুই পরিবারকে ঈদ উপহার দিলেন চেয়ারম্যান ও ইউএনও

---অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: করোনা ভাইরাসের (কোভিড-১৯) এর পরিস্থিতিতে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে মাটিরাঙ্গার গাজিনগরে বিজিবি’র গুলিতে নিহত মো. মফিজ মিয়া ও মো. সাহাব উদ্দিনের পরিবার।

একদিকে স্বামীকে হারিয়ে ছেলে-মেয়ে নিয়ে অতিকষ্টে দিন কাটছে নিহত মফিজ মিয়ার স্ত্রী আর অন্যদিকে দুই ছেলেসহ স্বামীকে হারিয়ে দুই বিধবা পুত্রবধুকে নিয়ে অভিভাবকহীন হয়ে পড়েছেন সাহাব উদ্দিনের স্ত্রী রঞ্জু বেগম। খেয়ে না খেয়েই দিন পার করছে শোকাহত পরিবারটি।
পবিত্র রমজান শেষে ঈদ উল ফিতর। ঈদ করা নিয়ে যখন অভিভাবকহীন এ দুই পরিবারের মধ্যে চরম উদ্বেগ-উৎকন্ঠা তখন আজ শুক্রবার ২২ মে দুপুরের দিকে ঈদ উপহার নিয়ে তাদের বাড়িতে হাজির হলেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ ।
এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মাটিরাঙ্গার গাজিনগরে বিজিবির গুলিতে নিহত মো. মফিজ মিয়া ও মো. সাহাব উদ্দিনের পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার ও নগদ আর্থিক সহায়তা তুলে দেন। অপ্রত্যাশিত ঈদ উপহার ও নগদ আর্থিক সহায়তা পেয়ে অভিভাবকহীন এ দুই পরিবারের সদস্যদের মাঝে উচ্ছাস ছড়িয়ে পড়ে।

এসময় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গাজিনগরে বিজিবির গুলিতে নিহত মো. সাহাব উদ্দিনের বড় মেয়ে বলেন, বিজিবি আমার বাবা ও দুই ভাইকে সামনে থেকে গুলি করে মারলেও আমরা এখনো সে বিচার পাইনি। স্বামী আর দুই সন্তানকে হারিয়ে আমার মা এখন অসুস্থ্য। আমরা সাহায্য নয় এ হত্যাকান্ডের বিচার চাই।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, ঈদ উৎসবকে তাদের মাঝে ছড়িয়ে দিতেই আমরা এসেছি। সবসময় মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন এই দুই পরিবারের পাশে থাকবে বলেও জানান তিনি।
মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, ঈদ করবে সকলে আর তারা অর্থের ভাবে ঈদ করতে পারবেনা এমন খবরেই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঈদ উপহার পৌঁছে দিলাম।

করোনা : মাটিরাঙ্গায় অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

মাটিরাঙ্গা :: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় করোনা ভাইরাস ( কোভিড-১৯ ) দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সুরক্ষা সামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামের সামনে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত এই কার্যক্রমে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ উপস্থিত থেকে করোনা মোকাবেলায় বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সুরক্ষা সামগ্রী ও ত্রানের প্যাকেট তুলে দেন।
এডিপির ২০১৯-২০২০ অর্থবছরের অর্থায়নে এ সব সুরক্ষা সামগ্রী ও ত্রান সরবরাহ করা হয়েছে । হস্তান্তরকৃত সামগ্রীর মধ্যে সেমাই, চিনি, নারকেল, চাল, কিচমিচ ও বাদাম সম্বলিত ৫৫০ প্যাকেট প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ঈদ উপহার (খাদ্যসামগ্রী) ছাড়াও রয়েছে, পিপিএ, মাস্ক, সুরক্ষা টুপি, জীবানুনাশক স্প্রে মেশিন, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানেটাইজার, ব্লিসিং পাউডার সহ নানা রকম সুরক্ষা সামগ্রী।
এ সময় মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা, গোমতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন, তবলছড়ি ও বেলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)