শুক্রবার ● ২২ মে ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গা সেনা জোনের ‘এক মিনিটের ঈদ বাজার’ উচ্ছাস ছড়িয়েছে দুঃখী মানুষের মনে
মাটিরাঙ্গা সেনা জোনের ‘এক মিনিটের ঈদ বাজার’ উচ্ছাস ছড়িয়েছে দুঃখী মানুষের মনে
মাটিরাঙ্গা প্রতিনিধি :: করোনাভাইরাস মহামারীতে ঈদ করা নিয়ে যখন কর্মহীন মানুষের মধ্যে চরম উদ্বেগ-উৎকন্ঠা তখন গরীব, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মুখে উচ্ছাস ছড়িয়ে দিয়েছে মাটিরাঙ্গা সেনা জোনের ‘এক মিনিটের ঈদ বাজার’। প্রচারে ঈদ বাজার হলেও এ বাজারে শাড়ী, লুঙ্গিসহ ঈদের খাদ্যসামগ্রী নিতে কাউকে কোন রকম মুল্য পরিশোধ করতে হয়নি। এটি ছিল মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সেনাবাহিনীর একটি সমাজ সেবামুলক উদ্যোগ।
আজ শুক্রবার ২২ মে সকালের দিকে মাটিরাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ‘এক মিনিটের ঈদ বাজার’র উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায় লে. কর্ণেল নওরোজ নিকোশিয়ার, পিএসসি-জি।
এ সময় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মঞ্জুরুল কবীর, জোনাল স্টাফ অফিসার মেজর আরিফুর দৌলা ও জোন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন তানভীর প্রমুখ উপস্থিত ছিলেন।
গুইমারা রিজিয়নের সহযোগিতায় এবং মাটিরাঙ্গা জোনের ব্যবস্থাপনায় মাটিরাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মিনিটের ঈদ বাজারে টেবিলের উপর থরে থরে সাজানো চাল, আটা, ছোলা, তৈল, লবন, সুজি, চিনিও নুডুলসহ ঈদের পণ্য সংগ্রহ করেছেন আগতরা। সাথে সবাই নিয়ে গেছেন ঈদের নতুন শাড়ি ও লুঙ্গী।
উদ্বোধন শেষে মাটিরাঙ্গা জোন অধিনায় লে. কর্ণেল নওরোজ নিকোশিয়ার, পিএসসি-জি সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাস সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাসের সংক্রমণরোধে প্রধানমন্ত্রীর নির্দেশে সেনাবাহিনী দিন-রাত কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গুইমারা রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে মাটিরাঙ্গা জোন ব্যতিক্রমী এ বাজারের মাধ্যমে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে। সেনাবাহিনী ভবিষ্যতেও সাধারন মানুষের পাশে থাকবে বলেও জানান তিনি।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১