শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৪ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে মানবিক সহায়তার তালিকায় মৃত ব্যক্তির নাম
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে মানবিক সহায়তার তালিকায় মৃত ব্যক্তির নাম
রবিবার ● ২৪ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়াতে মানবিক সহায়তার তালিকায় মৃত ব্যক্তির নাম

---মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: প্রধানমন্ত্রীর ঘোষিত হতদরিদ্রদের জন্য মানবিক সহায়তা কর্মসূচির তালিকায় মৃত ব্যক্তি ও খাদ্য বান্ধব কর্মসূচির তালিকায় নাম থাকা ব্যক্তির তালিকাভুক্ত করার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ প্রকৃত হতদরিদ্র ব্যক্তি এই তালিকা থেকে বাদ পড়েছেন। অভিযোগ ইউপি সদস্য প্রভাব খাটিয়ে এই তালিকা তৈরি করেছেন। রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নে এই অভিযোগ পাওয়া যায়। খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় যারা রয়েছেন তারা মানবিক সহায়তা তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না নির্দেশনা থাকলেও দুটি তালিকায় অনেকের নাম রয়েছে।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, মরিয়মনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বজল আহমদ সম্প্রতি মারা যান। তালিকায় তাঁর পেশা কৃষক লেখা আছে। মৃত ওই ব্যক্তির নামও তালিকায় রয়েছে। একই এলাকার মো. সোলায়মান ও মো. জাহাঙ্গীরের খাদ্য বান্ধব কর্মসূচি ও মানবিক সহায়তা তালিকায় তাঁদের নাম রয়েছে। খাদ্য বান্ধব কর্মসূচিতে তাঁরা ১০ টাকা দামের চাল পাওয়ার সত্যতা নিশ্চিত করে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সেলিম বলেন, ২০১৭ সালের তৈরি করা খাদ্য বান্ধব কর্মসূচির তালিকা বলবৎ আছে। তালিকা অনুযায়ী তাঁরা এখনো সুবিধাটা পাচ্ছেন।
ইউনিয়নটির ৫ নম্বর ওয়ার্ডে তালিকায় ৩৯ জনের নাম অন্তর্ভুক্ত করা হয় জানালেন ইউপি সদস্য শামসুল আলম। ইউপি সদস্য ও কয়েকজন নেতা নিজেদের বাড়ি ও আশপাশের আত্মীয়স্বজনের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছেন অভিযোগে জানা গেছে। আরও দেখা যায় ইউপি সদস্যের একাধিক স্বজনের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তবে ইউপি সদস্য শামসুল আলম সব অভিযোগ সত্য নয় দাবি করে বলেন, ” তিনি নাম দিয়েছেন ১৭ জন, সরকার দলীয় ১৭ জন ও সংরক্ষিত নারী ইউপি সদস্য ৫ জন । তিনি যে নামগুলো দিয়েছেন সবাই হতদরিদ্র দাবি করে বলেন, প্রয়োজনে তদন্ত করতে পারেন। মৃত ব্যক্তির তালিকাভুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মৃত ব্যক্তির স্থলে ছেলের নাম দিতে তিনি ইউপি সচিবকে সুপারিশ করেছেন জানান। খাদ্য বান্ধব কর্মসূচির তালিকায় দুই ব্যক্তির নাম মানবিক সহায়তায় আছে কেন জানতে চাইলে তিনি বলেন, নামগুলি তিনি দেননি। তাঁদের বিষয়ে তিনি ইউপি সচিব অভিযোগ দিয়েছেন বলে জানান।
ওয়ার্ডবাসীর অভিযোগ, ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আনাচেকানাচে অসহায় হতদরিদ্র অনেক ঘরবন্দী মানুষ আছেন, তাঁদের নাম তালিকায় আসেনি। এদিকে রাঙ্গুনিয়া পৌরসভায় মানবিক সহায়তা তালিকা থেকে দুই শতাধিক মুঠোফোন নাম্বার সংশোধন করা হয়েছে নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা। জানতে চাইলে তিনি বলেন, করোনাভাইরাসের কারনে বিপদে পড়া মানুষকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ টাকা দেয়ার জন্য রাঙ্গুনিয়ার ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৬৬০৪ জনের তালিকা তৈরি করা হয়েছে। পৌরসভার ৬১২ জনের মধ্যে সহায়তা পাবেন এই রকম ব্যক্তির নামের সাথে মুঠোফোন নাম্বার মিল না থাকায় দুই শতাধিক মুঠোফোন নাম্বার সংশোধন করা হয়েছে। একজনের নামের সাথে অন্যজনের মুঠোফোন নাম্বার দেয়ার কারনে তালিকা সংশোধন করা হয়। এইসব যাচাই বাছাইয়ে শিক্ষকরা সহযোগিতা করেছেন। মৃত ব্যক্তিও খাদ্য বান্ধব কর্মসূচির সুবিধা পাওয়া ব্যক্তি মানবিক সহায়তা তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ” ইউনিয়ন পর্যায়ে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি এই তালিকাগুলো করেছেন। সরকারি একজন কর্মকর্তা ও শিক্ষকরা তথ্যগুলো যাচাই বাছাই করছেন। তালিকা করতে কম সময় দেয়ার কারনে এই সমস্যাগুলো হচ্ছে। কোথাও অসংগতি থাকলে দেখা হচ্ছে।





চট্টগ্রাম এর আরও খবর

শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাউজানের বৃক্ষরোপণ শুরু রাউজানের বৃক্ষরোপণ শুরু
প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল
মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি
রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা
রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ

আর্কাইভ