বৃহস্পতিবার ● ২৮ মে ২০২০
প্রথম পাতা » কুষ্টিয়া » প্রেমিকের মটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রেমিকার মৃত্যু : প্রেমিক পলাতক
প্রেমিকের মটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রেমিকার মৃত্যু : প্রেমিক পলাতক
শামসুল আলম স্বপন, কুষ্টিয়া :: কুষ্টিয়ায় ঈদের আমেজে প্রেমিকের মটরসাইকেলে ঘুরতে গিয়ে দূর্ঘটনার শিকার হয়ে প্রেমিকার মৃত্যু হয়েছে। প্রেমিকার নাম আনিকা খাতুন। সে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বলভপুর ক্যানারপাড়ার মেয়ে। তার প্রেমিক জুয়েল কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের স্বর্গপুর গ্রামের মনি মন্ডলের ছেলে ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, ঈদের পরের দিন গত (২৬ মে) দুপুরে প্রেমিকা আনিকা খাতুন কে মটরসাইকেলে নিয়ে বলভপুর থেকে স্বর্গপুরের দিকে যাচ্ছিল জুয়েল। হটাৎ দূর্ঘটনার শিকার হয়ে প্রেমিকা আনিকা গুরুতর আহত হয়। ঘটনার পর আনিকাকে জুয়েল কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে পালিয়ে যায়। পরে লোকমুখে শুনে আনিকার পরিবারের লোকজন হাসপাতালে গেলে তার উন্নত চিকিৎাসার জন্য রাতে রাজশাহীতে রেফার্ড করেন। তাকে রাজশাহীতে নিয়ে যাওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।
এদিকে আহত অবস্থায় প্রেমিকাকে হাসপাতালে ভর্তি করে তাকে ফেলে রেখে প্রেমিক জুয়েলের পালিয়ে যাওয়ার ঘটনায় জনমনে নানা গুঞ্জনসহ রহস্যের সৃষ্টি হয়েছে। কিছুক্ষন আগে আনিকার লাশ এসে তার বাড়িতে পৌছেছে। সেখানে শোকের মাতম চলছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা মুঠোফোনে আনিকার মৃত্যু নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে প্রমিক জুয়েল পলাতক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই যুবককে ধরতে অভিযান চলছে।





কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা