শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৯ মে ২০২০
প্রথম পাতা » মৌলভীবাজার » আর্থিক প্রনোদনা পাওয়ার দাবীতে কর্মহীন পরিবহন শ্রমিকদের মানববন্ধন
প্রথম পাতা » মৌলভীবাজার » আর্থিক প্রনোদনা পাওয়ার দাবীতে কর্মহীন পরিবহন শ্রমিকদের মানববন্ধন
শুক্রবার ● ২৯ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আর্থিক প্রনোদনা পাওয়ার দাবীতে কর্মহীন পরিবহন শ্রমিকদের মানববন্ধন

---এম এ কাদির চৌধুরী ফারহান, কমলগঞ্জ প্রতিনিধি :: করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিক ইউনিয়নের মৌলভীবাজার জেলা ট্রাক, ট্যাংক লরী, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃনং চট্র-২৪০৩ এর অন্তর্ভূক্ত কমলগঞ্জ উপজেলা শাখা ট্রাক, ট্যাংকলরী, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দু শতাধিক নেতাকর্মী সরকারিভাবে আর্থিক প্রনোদনা প্রদানের দাবিতে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ চৌমুহনায় মানববন্ধন পালন করেছে।

আজ শুক্রবার ২৯ মে সকাল ১১ টায় এ মানববন্ধন পালন ককরা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক মছব্বির খান, সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ, সদস্য সাদেক হোসেন প্রমূখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, করোনা প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশনায় আমরা প্রায় তিন মাস যাবৎ আমাদের গাড়ি বন্ধ রেখেছি, অনেকেই গাড়ি বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করছে, মানবতার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন আমাদের সার্বিক দিক বিবেচনা করে যেন আমরা ক্ষতিগ্রস্থ্য পরিবহন শ্রমিকদের সরকারিভাবে আর্থিক প্রনোদনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়রের কাছে তালিকা সরবরাহ করলেও তারা কোনও ত্রান বা আর্থিক সহযোগীতা পাননি বলে জানান।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জেলা শ্রমিক ইউনিয়নের মাধ্যমে ইতিমধ্যে ১ টন ৭ শ কেজি ত্রাণ বিতরন করা হয়েছে।

তিনি আরও বলেন, সভাপতি - সম্পাদক যোগাযোগ করলে বা জেলা সভাপতি-সম্পাদকের মাধ্যমে আসলে বিষয়টি খতিয়ে দেখা হবে। অনেকের বিষয়ে স্থানীয় মেয়র ও চেয়ারম্যানদের বলে দেয়া হয়েছে বেকার শ্রমিকদের মধ্যে যেন যথাসম্ভব ত্রাণ বিতরন করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)