শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩১ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় করোনার রিপোর্ট পেতে বিলম্ব
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় করোনার রিপোর্ট পেতে বিলম্ব
রবিবার ● ৩১ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়ায় করোনার রিপোর্ট পেতে বিলম্ব

---মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় করোনা পরীক্ষার ফলাফল পেতে ভোগান্তির অভিযোগ উঠছে। ভুক্তভোগীরা বলছেন, নানা ঝামেলার পর নমুনা দিতে পারলেও ফল পেতে অপেক্ষা করতে হচ্ছে সপ্তাহ খানেক। অনেকেই ৮ থেকে ১০ দিনের মধ্যে রিপোর্ট না পেয়ে পুনরায় নমুনা দিচ্ছেন।
এই প্রতিবেদকসহ আরো একজন সংবাদকর্মী ২৩ মে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নমুনা দেন। ফলাফল না পেয়ে এই বিষয়ে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা বিশ্বজিৎ মহাজনের সাথে যোগাযোগ করেন কিন্তু ফলাফলের কোনো কিছুই জানাতে পারেননি তিনি। পরে সাবেক স্বাস্থ্য কর্মকর্তা রাজিব পালিতের সাথে যোগাযোগ করলে ওই সাংবাদিককে বলেন ২৩ তারিখের সব রিপোর্ট চলে গেছে। তিনি হাসপাতালের ল্যাব সংশ্লিষ্ট এক কর্মীর সাথে যোগাযোগ করতে বলেন। ওয়াহিদুল আলম টিটু নামে ওই কর্মীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিআইটিআইডিতে সব নমুনা পাঠানো হয়েছে। কিন্তু এই নমুনা কোথায় গেছে তিনি বলতে পারেন না । তিনি বলেন বিআইটিআইডিতে চট্টগ্রাম ও চট্টগ্রামের বাইরে থেকে প্রচুর নমুনা পরীক্ষা করা হয়। তাই ওখানে একটু সময় লাগে। বিআইটিআইডিতে গেলে তিনি বিষয়টি ভালভাবে দেখবেন জানিয়েছেন। ওই সংবাদকর্মী মানসিক প্রশান্তি না পেয়ে আজ শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করলে আবার নমুনা দিতে বলেন। তিনি নমুনা দিতে অপারগতা প্রকাশ করেন। পরে এই বিষয়ে ওই সংবাদকর্মী চট্টগ্রাম সিভিল সার্জন শেখ ফজলে রাব্বীর সাথে মু্ঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ২৩ তারিখের সব রিপোর্ট চলে গেছে। পজিটিভ হলে জানতেন। হয়তো এটা নেগেটিভ রিপোর্ট। নেগেটিভ রিপোর্ট পেতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে বিআইটিআইডিতে যোগাযোগ করতে হবে।” এদিকে সহকারী কমিশনার (ভূমি) মো.ফখরুল ইসলাম এবং তাঁর পরিবার ১৮মে করোনার নমুনা দেন। নয় দিন অপেক্ষা করার পর রিপোর্ট না আসায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্টদের পরামর্শ অনুযায়ী ২৬ মে আবারো জমা দেন নমুনা। আজ শনিবার রাত পর্যন্ত তিনি নমুনার ফলাফল জানতে পারেননি। তিনি বলেন, ফলাফলের জন্য অপেক্ষা কত কষ্টের একটা বিষয় ভুক্তভোগী ছাড়া আর কেউ বুঝতে পারবেনা। নমুনা দেয়ার পর ফলাফল এক সপ্তাহ পরও পাওয়া যায়নি এমনটা অভিযোগ অন্তত ১০ ব্যক্তির। ইতিমধ্যে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলকায় ৩৬জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বাড়ছে রোগীর সংখ্যা। সংক্রমন ঠেকাতে হলে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পরীক্ষা আর দ্রুত ফলাফল।





চট্টগ্রাম এর আরও খবর

শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাউজানের বৃক্ষরোপণ শুরু রাউজানের বৃক্ষরোপণ শুরু
প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল
মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি
রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা
রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)