শিরোনাম:
●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি
রাঙামাটি, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১ জুন ২০২০
প্রথম পাতা » মৌলভীবাজার » প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-৪
প্রথম পাতা » মৌলভীবাজার » প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-৪
সোমবার ● ১ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-৪

---কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে হত্যা মামলার আসামী জামিনে এসে পূর্ব শত্রুতার জের ধরে হামলায় মহিলাসহ ৪ জন আহত হয়েছেন।

আহতদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ঘটনায় আহমদ আলী বাদী হয়ে ১৩ জনকে আসামী করে ২৬ মে কুলাউড়া থানায় লিখিত অভিযোগ করেছেন। গত ২২ মে শুক্রবার বিকাল ৪ ঘটিকায় শরীফপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।

পুলিশ বাদীকে না জানিয়ে ঘটনাস্থল তদন্তে গিয়ে পক্ষপাতমূলক আচরণ করে বাদীপক্ষের জমির বেড়া উপড়ে ফেলে দেয়। এতে প্রতিবাদ করলে বাড়ির মহিলাদের গালিগালাজ প্রদান করে।

কুলাউড়া থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে বাঘজুড় ও শরীফপুর গ্রামের আব্দুল খালিক মনিয়া, লোকমান মিয়া, কাদির মিয়া, আসাব আলী, কামাল, সোলেমানের নেতৃত্বে ১৫/২০ জনের সংঘবদ্ধ দল লোহার রড়, কাঠের বর্গা, দা, লাঠিসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এলোপাতারি হামলা চালায়।

এসময়ে তাদের হামলায় শরীফপুর গ্রামের আহমদ আলী (৪২), ইউনুছ আলী (৩৫), আছমা বেগম (২৭) ও সুলতানা বেগম (২৮) আহত হন। এদের মধ্যে গুরুতর আহত আহমদ আলী ও ইউনুছ আলীকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

প্রতিপক্ষের হামলায় আহত আহমদ আলী বলেন, আমার ভাই মো. ইব্রাহিম আলীকে ২০০৯ সনে পার্শ্ববর্তী বাঘজুড় গ্রামের প্রতিপক্ষের লোকজন হত্যা করে। এই হত্যা মামলার আসামী আব্দুল খালিক মনিয়া, কাদির মিয়া গং ব্যক্তিরা জামিনে এসে আমাকে ও আমার পরিবার সদস্যদের ক্ষয়ক্ষতি করার পায়তারা চালিয়ে আসছে।

তিনি আরও বলেন, ঘটনার দিন আমার বাড়িতে ডিস লাইনের সংযোগ স্থাপনের জন্য ডিসকর্মীরা আসলে হামলাকারীরা বিদ্যুৎকর্মী ভেবে তাদের গালিগালাজ করতে থাকে। এ সময়ে এর কারণ জানতে চাইলে প্রতিপক্ষের লোকেরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমাদেরকে রক্তাক্ত আহত করে ও আমার স্ত্রী আছমা বেগকে শ্লীলতাহানি ঘটায় এবং পকেট থেকে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় আমি ১৩ জনকে আসামী করে গত ২৬ মে কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছি। তবে তদন্তকারী পুলিশ কর্মকর্তা প্রভাবিত হয়ে আমাকে না জানিয়ে গত ২৭ মে তদন্তে এসে আমার জমিতে দেয়া বেড়া উপড়ে ফেলেন। এসময় প্রতিবাদ করতে গেলে পুলিশ আমার পরিবার সদস্যদের গালিগালাজ করেন।

পরে আমার দায়েরকৃত মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একটি প্রভাবশালী মহলের ইন্ধনে প্রতিপক্ষের লোকজনও থানায় একটি মিথ্যা অভিযোগ দিয়েছেন। আমিও আমার সদস্যদের প্রতিপক্ষের লোকজন প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভোগছি।

অভিযোগ বিষয়ে প্রতিপক্ষের কাউকে পাওয়া যায়নি। তবে তাদের একটি ঘনিষ্ট সূত্রে জানা যায়, মারামারি ঘটনায় তাদের পক্ষেও থানায় একটি অভিযোগ দিয়েছেন।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার এএসআই আক্তার হোসেন বলেন, অভিযোগটি তদন্তাধীন আছে। তাছাড়া প্রতিপক্ষের লোকদের পক্ষেও একটি অভিযোগ দিয়েছে। তদন্তে আমিসহ কুলাউড়া থানার এসআই শাহীন আহমদ একসাথে যাই। তবে বেড়া উত্তোলনের বিষয়টি সত্য নয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)