শিরোনাম:
●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাঙামাটি, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১ জুন ২০২০
প্রথম পাতা » ঢাকা » আত্মঘাতি সিদ্ধান্ত বাতিল করে ৩০ দিন লকডাউন কার্যক করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » ঢাকা » আত্মঘাতি সিদ্ধান্ত বাতিল করে ৩০ দিন লকডাউন কার্যক করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সোমবার ● ১ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্মঘাতি সিদ্ধান্ত বাতিল করে ৩০ দিন লকডাউন কার্যক করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

---ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ভয়াবহ করোনা মহামারীকালে সবকিছু খুলে দেবার আত্মঘাতি ভুল সিদ্ধান্ত বাতিল এবং কমপক্ষে আগামী ৩০ দিন কঠোর লকডাউন কার্যকরি করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং বলেছেন সর্বাত্মক লকডাউন বলবত করতে সরকার যত দেরী করবে পরিস্থিতি ততই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। লকডাউন কার্যকরি করতে সামরিক বাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ক্ষমতা ও এখতিয়ার দিয়ে দ্রুত পদক্ষেপ নেয়া জরুরী হয়ে পড়েছে। একই সাথে সামরিক বাহিনীসহ রাষ্ট্রীয় বাহিনী ও সংস্থাসমূহের মাধ্যমে লকডাউন ফলপ্রসু করতে আগামী ৩০ দিনের জন্য দেশের সকল শ্রমজীবী-দিনমজুর ও অভাবী পরিবারসমূহের কাছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছানোও নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, করোনা মহামারীর বিপজ্জনক সংক্রমন ও মৃত্যুর সময় বিশ্বস্বাস্থ্য সংস্থা ও দেশে করোনা সংক্রান্ত পরামর্শকরেদ মতামত ও পরামর্শকে পাত্তা না দিয়ে বাস্তবে সবকিছু খুলে দিয়ে সরকার একদিকে চুড়ান্ত দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে আর অন্যদিকে দেশের মানুষকে ব্যাপক সামাজিক সংক্রমন আর মৃত্যুর ঝুঁকির দিকে ঠেলে দিয়েছে। জনগণের প্রতি দায়িত্ববোধ না থাকায় এবং কোন পর্যায়ে সরকারের কোন জবাবদিহিতা না থাকায় তারা একের পর এক স্বেচ্ছাচারী পদক্ষেপ গ্রহণ করে চলেছে। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন গতকাল থেকে গণপরিবহন চালু হবার পর বাস, ট্রেন ও লঞ্চে শারীরিক দূরত্ব বজায় রাখার কোন বালাই নেই। এই পরিস্থিতি করোনা সংক্রমন আরো দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরী করেছে।

তিনি বলেন বাসে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে করোনা দুর্গত মানুষের কাটার ঘায়ে নুনের ছিটা দেয়া হয়েছে। সীমাহীন দুর্নীতি, অনিয়ম, দলীয়করণ ও জালিয়াতির কারণে অধিকাংশ গরীব পরিবারের কাছে সরকারি বরাদ্দের খাদ্যসামগ্রী ও নগদ টাকা পৌঁছায়নি।

তিনি করোনা মহামারী মোকাবেলায় সরকারের আত্মবিনাশী হঠকারি ও ভুল নীতি কৌশল পরিবর্তনে সরকারকে বাধ্য করতে রাজৈনৈতিক দল ও শ্রেণী পেশার নেতৃবৃন্দ ও জনগণের প্রতি আহ্বান জানান।

আজ সকালে পার্টির ঢাকা বিভাগীয় জেলাসমূহের সভাপতি ও সম্পাদকদের সাথে অনলাইন মিটিংকালে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

পার্টির এই অনলাইন মিটিংএ অংশ নেন ময়মনসিংহের মো. শাজাহান, নেত্রকোনার সজীব সরকার রতন, কিশোরগঞ্জের নজরুল ইসলাম শাজাহান, টাঙ্গাইলের সাইফুদ্দীন তালুকদার, নরসিংদীর খলিলুর রহমান, মুন্সিগঞ্জের শেখ মো. শিমুল, ঢাকা জেলার সেকেন্দার হোসেন, মানিকগঞ্জের রফিকুল ইসলাম অভি, নারায়নগঞ্জের আবু হাসান টিপু, ঢাকা মহানগরীর আকবর খান প্রমুখ।

অনলাইন মিটিংএ নেতৃবৃন্দ বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব সৈয়দসহ করোনায় মৃতদের জন্য গভীর শোক প্রকাশ করেন এবং তাদের পরিবারসমূহের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।





ঢাকা এর আরও খবর

উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান

আর্কাইভ