সোমবার ● ১ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » বলাৎকারের অভিযোগে এক যুবক গ্রেপ্তার
বলাৎকারের অভিযোগে এক যুবক গ্রেপ্তার
মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: রাঙ্গুনিয়ায় বলাৎকারের অভিযোগে মো. জুয়েল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড হাজারীখীল গ্রামে।
আজ সোমবার ১ জুন সকালে একই এলাকার একটি পাঠাগারে এই ঘটনা ঘটে। ভিকটিম (৮) হাজারীখীল হাফেজিয়া আলতাফীয়া মাদ্রাসার হেফজখানায় পড়ে। দুপুরে খবর পেয়ে রাঙ্গুনিয়া থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। একই সাথে ভিকটিমকেও থানায় নিয়ে আসা হয়েছে। জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মো. ইসমাঈল হোসেন বলেন,” বলাৎকারের বিষয়ে অভিযুক্ত যুবক স্বীকার করেছে। থানায় ধর্ষন মামলার প্রস্তুতি চলছে। জানতে চাইলে সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর সিকদার বলেন, হেফজখানায় পড়ুয়া ওই ছাত্র স্থানীয় একটি মাঠে খেলছিল। অভিযুক্ত যুবক ফু্ঁসলিয়ে স্থানীয় একটি পাঠাগারের ভিতর নিয়ে গিয়ে শিশুটিকে বলৎকার করে। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে তাঁকে হাতেনাতে ধরে আটক করে পুলিশের কাছে তুলে দেয়। স্থানীয় লোকজন জানান, এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত যুবককে আটক করে জুতার মালা পড়িয়ে এলাকায় ঘুরানো হয়।





চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ