শিরোনাম:
●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১ জুন ২০২০
প্রথম পাতা » দিনাজপুর » বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের বিনা বেতনে ১৫ জুন পর্যন্ত ছুটি বাড়ল
প্রথম পাতা » দিনাজপুর » বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের বিনা বেতনে ১৫ জুন পর্যন্ত ছুটি বাড়ল
সোমবার ● ১ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের বিনা বেতনে ১৫ জুন পর্যন্ত ছুটি বাড়ল

---রুকুনুজ্জামান বাবুল,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিক কর্মচারীদের ১৫ জুন পর্যন্ত বিনা বেতনে ছুটি প্রদান করা হয়েছে।

তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়োজিত ১০৭ জন শ্রমিক কর্মচারীকে গত রবিবার খনির উপ-মহাব্যবস্থাপক মোহম্মদ ছানা উল্লাহ স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে তা জানানো হয়েছে। একটানা ২মাস ৬ দিন সাধারণ ছুটির সময় এসব শ্রমিক কর্মচারী বেতন ভাতা পেলেও ছুটি শেষে কাজে যোগদান করতে গেলে বিনা বেতনে ছুটির নোটিশ জানতে পারে তারা। তৃতীয়পক্ষ মেসার্স ব্লু স্টার সার্ভিসেস লিমিটেডকে দেয়া ওই নোটিশে উল্লেখ করা হয়, গত ২৬ মার্চ থেকে এসব শ্রমিক খনি এলাকার বাইরে অবস্থান করছেন। কয়লাখনির নিরাপত্তা এবং কোম্পানী এলাকায় বসবাসরত কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবার পরিজনকে করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য শ্রমিক ছাড়াও কোম্পানী এলাকার বাইরে অবস্থানরত কর্মকর্তা কর্মচারীকেও কোম্পানী এলাকায় প্রবেশের অনুমতি না প্রদানের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি, সিএমসি কনসোর্টিয়াম, বিসিএমসিএল কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়েছে।

কয়লাখনির শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ রবিউল ইসলাম বলেন, আউটসোর্সিং এর ১০৭জন শ্রমিক ছাড়াও ১১৪৭জন বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন। গত ২৬ মার্চ থেকে দির্ঘ ৬৬টি দিন মোট ১২৫৪ জন শ্রমিক কর্মহীন অবস্থায় নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। সাধারণ ছুটি ঘোষনাকালে তারা মার্চ মাসের বেতন পেয়েছেন। এছাড়াও তাদেরকে সরকারি ঘোষনা অনুযায়ী শতকরা ৬০ ভাগ বেতন প্রদানের কথা ছিলো। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান কোন কিছুই করেনি। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের উপ-মহাব্যাবস্থাপক (প্রশাসন) মোহম্মদ ছানা উল্লাহ জানান, এসব শ্রমিক কর্মচারী ‘নো ওয়ার্ক, নো পে’ ভিত্তিতে তৃতীয়পক্ষ মেসার্স ব্লু স্টার সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে নিয়োজিত। চুক্তি অনুযায়ী সাধারণ ছুটিকালীন সময়ে তারা বেতন ভাতা পেয়েছিল। এখন যেহেতু সাধারণ ছুটি নেই এবং খনির চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান বাহিরে অবস্থানরত কোন কর্মকর্তা কর্মচারী, শ্রমিকদেরকে ভিতরে প্রবেশে আপত্তি জানিয়েছে। তাই তাদেরকে কাজে যোগদান করানো সম্ভব হচ্ছে না। এ অবস্থায় উর্দ্ধতন কর্তৃপক্ষের পরামর্শে শ্রমিকদেরকে বিনা বেতনে ১৫ দিনের ছুটি প্রদান করা হয়।





দিনাজপুর এর আরও খবর

পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ
বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে  আন্দোলন চলছে বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে
বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)