শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৮ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ » জমিজমা বিরোধে এক ব্যক্তি নিহত আটক-৩
প্রথম পাতা » অপরাধ » জমিজমা বিরোধে এক ব্যক্তি নিহত আটক-৩
সোমবার ● ৮ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জমিজমা বিরোধে এক ব্যক্তি নিহত আটক-৩

---সাইফুল মিলন, গাইবান্ধা :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের রতনপুর গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গতকাল রবিবার রাত ৯টায় নুরন্নবী মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত নুরুন্নবী ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে। পুলিশ এ ঘটনার সাথে জড়িত এজাদুল ও তার ছেলে আশরাফুল ইসলাম এবং তুহিন মিয়া নামে তিনজনকে আটক করে।

জানা গেছে, নুরন্নবী মিয়ার সাথে প্রতিবেশী ইছাহাক আলীর ছেলে এজাদুল ইসলাম, তার ছেলে আশরাফুল ইসলাম ও একই গ্রামের তুহিন ইসলাম, সোহান মিয়া, গাজীউর রহমানের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ওইদিন সন্ধ্যায় নুরন্নবীকে তারা বেদম মারপিট করলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা নুরন্নবীকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় সে মারা যায়।

এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন জানান, এ ঘটনায় ওই রাতেই নিহতের পরিবার থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে তিনজনকে আটক করা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

গাইবান্ধায় বাসদ মার্কসবাদীর মানববন্ধন

গাইবান্ধা :: জাতীয় বাজেটে বরাদ্দ থেকে জেলা-উপজেলায় করোনা টেষ্ট ও সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস-আইসিইউ ভেন্টিলেশনের আয়োজনসহ সুচিকিৎসা সেবা নিশ্চিত করার দাবিতে বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সোমবার শহরের ১নং ট্রাফিক মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. আবদুল মতিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা বাসদ (মার্কসবাদী)র সদস্য সচিব মনজুর আলম মিঠু, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষকফ্রন্ট নেতা, সবুজ মিয়া, নারীমুক্তি কেন্দ্র জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন প্রমুখ।

বক্তারা করোনা মহামারি মোকাবেলায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ দিয়ে অবিলম্বে জেলা ও উপজেলায় করোনা টেষ্ট এবং সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস-আইসিইউ ভেন্টিলেশনের আয়োজনসহ সু-চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবী জানান। লকডাউন তুলে দিয়ে সবকিছু স্বাভাবিক করে দেয়ায় বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এর ফলে দ্রুত করোনা আক্রান্তের সংখ্যা বাড়বে এবং পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠবে। সরকারের এই গনবিরোধী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গরীব-নিম্নবিত্ত-মধ্যবিত্তদের তিন মাসের খাদ্য বিনামুল্যে নিশ্চিত এবং ন্যূনতম এক মাসের খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিয়ে কার্যকর লকডাউন ঘোষনার দাবী জানান।

সেইসাথে বাসভাড়া বৃদ্ধির গনবিরোধী সিদ্ধান্ত বাতিল, জ্বালানি তেলের মুল্য কমানো, এনজিও ঋণ কৃষি এবং ক্ষুদ্র-মাঝারী ব্যাবসায়ীদের ব্যাংক ঋণ মওকুফ করে দ্রুত সহজ শর্তে- সরকারের কাছে স্বল্পসুদে ঋণ প্রদান করারও দাবি আহবান জানান। শুধু তাই নয়, করোনা পরবর্তী মহামন্দা মোকাবেলায় চলতি ইরি-বোরো মওসুমে ন্যূনতম ৭০ লক্ষ মে. টন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করাসহ এবিসি ক্যাটাগরি করে গরীব-নিম্নবিত্ত-মধ্যবিত্তদের রেশন সরবরাহের উদ্যোগ গ্রহন করার দাবী জানান।





আর্কাইভ