মঙ্গলবার ● ১৬ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ » চাটমোহরে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা
চাটমোহরে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা
মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার চাটমোহরে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের অস্ত্রাঘাতে হাবিবুর রহমান হাবিব (২১) নামের এক সাবেক ছাত্রলীগ নেতা খুন হয়েছেন। গতকাল রবিবার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার হান্ডিয়ালে এ ঘটনা ঘটে। নিহত হাবিব উপজেলার হান্ডিয়াল নিকিড়িপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জানান, বিকেলে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ গং ও সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব গং এর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বালিকা বিদ্যালয়ের গলিতে একদল যুবক হাবিব ও নাসিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাজারেই পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টাকালে হাবিব মারা যায়। নাসিরকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন জানান, ধারালো অস্ত্রাঘাতে হাবিব নামের একজন মারা গেছে। আগে থেকেই এলাকার আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ছিল। রোববার বিকেলে ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে হাবিবকে অস্ত্রাঘাত করা হয় বলে জানা গেছে।
হান্ডিয়াল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শামিম আহমেদ মোবাইল ফোনে জানান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেলের সাথে হাবিবের ঝামেলার কথা তিনি শুনেছেন। তবে কে বা কারা ঘটনার সাথে জড়িত তা তিনি জানেন না।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আলিম জানান, নিহত হাবিব হান্ডিয়াল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাটমোহর সরকারি কলেজর বিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন। এমন হত্যাকান্ড কারোরই কাম্য নয়। ঘটনার সাথে ছাত্রলীগের কারো সম্পৃক্ততা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।





রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা