শিরোনাম:
●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
রাঙামাটি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২০ জুন ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » সাংবাদিক কপিল পরিবারের মানবেতর জীবনযাপন সরকারি সহায়তা চায়
প্রথম পাতা » খুলনা বিভাগ » সাংবাদিক কপিল পরিবারের মানবেতর জীবনযাপন সরকারি সহায়তা চায়
শনিবার ● ২০ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিক কপিল পরিবারের মানবেতর জীবনযাপন সরকারি সহায়তা চায়

---শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট  প্রতিনিধি :: বাগেরহাটের চিতলমারী উপজেলার যে মানুষটি সমাজের নানা চিত্র সংবাদ মাধ্যমে তুলে ধরেন নির্ভীকভাবে, তিনিই এখন চরম মানবেতর জীবন যাপন করছেন। নিরাপদ আশ্রয়, খাদ্য এবং ওষুধ-পথ্য সংকটে রয়েছেন তিনি ও তার পরিবার। প্রায় শতবর্ষী মারাত্মক ঝুঁকিপূর্ণ পাঁকা ঘরে তাদের বসবাস। চুন-সুড়কির দালান ঘরের অভ্যন্তরে পলিথিনের ছাউনি, তবু তাতে মানেনা বৃষ্টি। ছাদ চুঁইয়ে পড়তে থাকে পানি।সাংবাদিক পরিবার চরম অসহায়।সাংবাদিক পরিবার সরকারি সহায়তা চায়।

একদিকে ওই সাংবাদিকের মেরুদন্ডের হাড়ে তীব্র ব্যাথায় চলাফেরা করাটা মারাত্মক কষ্টসাধ্য, প্রায় অচল অবস্থা, চিকিৎসার প্রয়োজনীয় অর্থ যোগাড় হচ্ছে না। গত বছর তিনি এইচএলএবি-২৭ পজেটিভে আক্রান্ত হলে শুভাকাঙ্খিগণের সহযোগিতায় কোন রকমে সুস্থ্য হয়ে বাড়ি ফেরেন। অর্থাভাবে তার পূর্ণাঙ্গ চিকিৎসা হয়নি।

অপরদিকে, করোনা ভাইরাসের সরকারী বিধি নিষেধে তার সংসারের আয়ের মাধ্যম-স্ত্রীর এনজিওর কাজ এবং ছোট ভাইয়ের ভাড়ায় মোটরসাইকেল চালানো প্রায় বন্ধ। মারাত্মক অভাবের প্রেক্ষিতে লোকলজ্জা ছুড়ে ফেলে অসুস্থ্য শরীরেও ইউনিয়ন পরিষদের ত্রাণের লাইনে গিয়ে দাড়ান তিনি। অথচ পেশায় তিনি সাংবাদিক। পেশাদারিত্বে আপোষহীন ও নির্ভীক। ওই সাংবাদিকের দুই সন্তান। একজন সপ্তম শ্রেণিতে, অপরজন তৃতীয় শ্রেণিতে পড়ে।

সরেজমিনে দেখা যায়, মারাত্মক ঝুঁকিপূর্ণ পুরনো দালান ঘরে তারা বসবাস করছে। দেয়ালের পলেস্তরা, ছাদের টালি ও জংধরা লোহার পাতের জং খসে ঝরে পড়ছে। তা ঠেকানোর জন্য তারা পলিথিন টানিয়ে পাঁকা দালান ঘরের ভিতরে তৈরী করেছে বিকল্প ঘর। সেই আবরণে বাসা বেধেছে সাপ, ব্যাঙ, ইঁদুর, টিকটিকি, তেলাপোকা আর মাকড়সার দল। ঝড়-বৃষ্টি হলে তাদের অবস্থা হয় শোচনীয়। বৃষ্টির পানি ছাঁদ ও দেয়াল চুঁইয়ে ঘরের ভিতরের সবকিছু একাকার করে ফেলে। তখন ব্যাথার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সাংবাদিক কপিল ঘোষ বালতি নিয়ে পানি ঠেকাতে চেষ্টা করে। ততক্ষণে তার ঘরের বইপত্র, ছবি, পত্রিকা, সিডিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সংরক্ষিত জিনিস ভিজে একাকার হয়। সংসারের অন্য সদস্যরা ব্যস্ত হয়ে পড়ে বস্তাবন্ধি জিনিসগুলো একবার এই খাটের তলা, আরেকবার অন্য চৌকিতে স্থানান্তর করার জন্য।

সাংবাদিক কপিল ঘোষ বলেন, ‘কখন মরে যাবো জানিনা। তবে দুঃখ এই যে, নিজের চিকিৎসার জন্য এবং দৃষ্টি প্রতিবন্ধী বড় ছেলের চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবর দুইটি আবেদন করেছিলাম। প্রায় এক বছর পেরিয়ে যায়। কিন্তু সেই আবেদনের কোন উত্তর পাইনি। তবু অপেক্ষায় আছি হয়তো একদিন সহযোগিতা আসবে!’

১৯৯৮ সালে কপিল ঘোষ সাংবাদিকতা শুরু করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইব) হতে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা পাশ করেন। দৈনিক যুগান্তর, সমকাল পত্রিকায় ইতোপূর্বে কাজ করেছেন। প্রায় ১০ বছর উন্নয়নকর্মী ছিলেন। বর্তমানে তিনি কালের কন্ঠ পত্রিকায় চিতলমারী উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন।

তার পারিবারিক সূত্র জানায়, ২০১৯ সালে কপিল ঘোষ অসুস্থ্য হলে তার শুভানুধ্যায়ী ও উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তায় তাৎক্ষনিকভাবে চিকিৎসা করানো হয়। বর্তমানে অবস্থা শোচণীয়। ওষুধ-পথ্য দুরে থাক। তিন বেলার পরিবর্তে দুই বেলা প্রয়োজনীয় খাবার যোগাড় করাও তাদের জন্য কষ্টসাধ্য।

সাংবাদিক কপিল ঘোষ আরও জানান, করোনার এই দুর্যোগ কালে বাগেরহাট জেলা প্রশাসকের নিকট খাদ্যের অভাবের আবেদন জানিয়ে পেয়েছেন দুই হাজার টাকা। বাগেরহাট ফাউন্ডেশন দিয়েছে আরো দুই হাজার টাকা। সুরশাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় গোপনে এক রাতে দিয়েছে শিশুদের খাবার। উপজেলা প্রশাসন হতে প্রেস কাবে পাঠানো ত্রাণ হতে পেয়েছে দশ কেজি চাল, আধা লিটার তেল, এক কেজি আলু ও ডাল। প্রেস কাবের কয়েক সাংবাদিক বন্ধু মিলে তাকে দিয়েছে কুড়ি কেজি চাল, ডাল, তেল ইত্যাদি। অসহায় এই সাংবাদিক ও তার পরিবার এখন চরম মানবেতর জীবন যাপন করছে। তাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা জরুরী।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)