শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২২ জুন ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » বন্যা কবলিত গৃহহীন রোহিঙ্গাদের জরুরী খাদ্য সরবরাহ করছে এনজিও রিক
প্রথম পাতা » কক্সবাজার » বন্যা কবলিত গৃহহীন রোহিঙ্গাদের জরুরী খাদ্য সরবরাহ করছে এনজিও রিক
সোমবার ● ২২ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বন্যা কবলিত গৃহহীন রোহিঙ্গাদের জরুরী খাদ্য সরবরাহ করছে এনজিও রিক

---পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ্বস ও ভারী বর্ষণে প্লাবিত হয়ে গৃহহীন রোহিঙ্গাদের মাঝে জরুরী খাদ্য সরবরাহ করছে এনজিও সংস্থা রিক।

বিশ্ব খাদ্য কর্মসূচীর (ডাব্লিউএফপি)র অর্থায়নে আরআরআরসি ও উপজেলা প্রশাসনের অনুমোদন নিয়ে ৩৪টি ক্যাম্পে সেভ দ্যা চিলড্রেন, ব্র্যাক, ওয়ার্ল্ড ভিশন খাদ্য সরবরাহ করলেও শুধুমাত্র ৭২ ঘন্টার ইমার্জেন্সীতে জরুরী খাদ্য সরবরাহ করছে এনজিও সংস্থা রিক এমনটি জানিয়েছেন প্রকল্প সমন্বয়কারী আবু হোসেন।

‘হট মিল’ প্রকল্পে দায়িত্বরত রিকের ডিসট্রিভিউশন ম্যানেজার বিনয় ভূষণ রায় বলেন, গত ১১ জুন থেকে ১৪টি ক্যাম্পের গৃহহীন ৩৯৫ রোহিঙ্গা পরিবারের মাঝে ৬৪৮১ প্যাকেট ‘হট মিল’ বিতরণ করা হয়। প্রতিটি ৫৫ টাকার প্যাকেটে ভাত, ডিম, ডাল সবজি থাকে। এভাবে দুপুর ও রাতে দুইবার খাদ্য সরবরাহ করার কথা জানান।

বিয়ন ভূষণ আরো বলেন, প্রতিদিন ১১টার দিকে দুপুরের খাবার এবং বিকেল ৫টার আগে সিআইসি অফিস এবং স্বেচ্ছাসেবীদের মাধ্যমে রাতের বিতরণ করা হয়।

অপরদিকে রেডজোনের আওতায় থাকা হোটেল খোলা রাখা ও গণজমায়েতের বিষয়ে জানতে চাইলে নুর হোটেলের পরিচালক মো. শামীম বলেন, কক্সবাজার জেলা প্রশাসনের অনুমোদন নিয়ে স্বাস্থ্যসম্মত ভাবে জরুরী ভিত্তিতে শুধুমাত্র খাদ্য সরবরাহ করছি। আর গণজমায়েতের বিষয়টি সত্য নয়।

উখিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে উপজেলার বেশ কয়েকটি ওয়ার্ড ও স্টেশনকে ২৯ জুন পর্যন্ত রেডজোন ঘোষণা করা হয়।

শুধুমাত্র নির্ধারিত দিন ছাড়া ফার্মেসী ব্যতীত সব ধরণের দোকান বন্ধ রাখারও নির্দেশনা রয়েছে।

এদিকে রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্য এবং ইমার্জেন্সী প্রয়োজন ছাড়া প্রবেশাধিকার নিষিদ্ধ বলে জানিয়েছেন ইউএনও মো. নিকারুজ্জামান চৌধুরী। আর ইমার্জেন্সীতে যে সকল এনজিও ক্যাম্পে কাজ করছে তাদেরও সুনির্দিষ্ট নিয়ম বেঁধে অনুমতিপত্র দেয়া হয়েছে বলে তিনি জানান।

তবে, জেলা প্রশাসনের অনুমতি নিয়ে হোটেল খোলা রাখার বিষয়টি তিনি অবগত নন। কারণ কারো আবেদন সিন করলে ত অনুমোদন হয়ে যায়না। অনুমোদনের বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান।





কক্সবাজার এর আরও খবর

নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)