শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৩ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » এমপি ফজলে করিমের এপিএস পরিচয়ে বিকাশে টাকা হাতিয়ে নেয়া চক্রের ৩ সদস্য আটক
প্রথম পাতা » চট্টগ্রাম » এমপি ফজলে করিমের এপিএস পরিচয়ে বিকাশে টাকা হাতিয়ে নেয়া চক্রের ৩ সদস্য আটক
মঙ্গলবার ● ২৩ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এমপি ফজলে করিমের এপিএস পরিচয়ে বিকাশে টাকা হাতিয়ে নেয়া চক্রের ৩ সদস্য আটক

---আমির হামজা, রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগে এক মহিলাসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
এসময় পুলিশ ২’শ পিচ ইয়াবা, অভিযান চালিয়ে দুইটি মোবাইল সেট ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করে। গত ২১জুন সন্ধ্যায় উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া এলাকা থেকে একজন ও দিবাগত ভোর রাতে চট্টগ্রাম শহর থেকে দুইজনকে পুলিশ আটক করে।
আটককৃতরা হলেন : পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের আহাম্মদ সোফার বাড়ীর জাফর আহম্মদের পুত্র এহসানুল হক (২৬), চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম এলাহাবাদের সামসুদ্দিনের পুত্র নুরুল আলম (৪০) ও তার স্ত্রী তারানা নাজ শবনব (৪০)।
জানা যায়, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগকে গত ১২জুন সংসদ সদস্যর এপিএস পরিচয়ে ফোন করে। একই ভাবে রাউজানের আরো দশজনকে এপিএস পরিচয়ে ফোন করে বিকাশে টাকা পাঠাতে বলে। রাউজান থানার ওসি কেপায়ত উল্লাহ পিপিএম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, দক্ষিণ চট্টগ্রাম একটি প্রতারক চক্র দীর্ঘ দিন ধরে দেশের শীর্ষ স্থানীয় সাংসদ ও বিশিষ্টজনের নাম ব্যবহার করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছিল। সর্বশেষ রাউজানের এমপির এপিএস পরিচয়ে প্রতারণা করতে গিয়ে পুলিশের দৃষ্টিগোচর হয়। তাদের ব্যবহৃত মোবাইল নাম্বারের সূত্রধরে প্রতারক চক্রের হোতাকে আটক করতে সক্ষম হই। তার দেয়া তথ্য মতে বিকাশ নাম্বার চক্রের দুই সদস্য স্বামী-স্ত্রীকে আটক করি নগরীর ডাবলমুরিং থানা এলাকা থেকে। তাদের সর্বশেষ বিকাশে টাকা আসে ৩০ হাজার। এই টাকা পাঠিয়েছিল বাকলীয়া থানা আওয়ামীলীগের সভাপতি। এই টাকাও প্রতারণা করে বিকাশে আনার কথা স্বীকার করেছে চক্রটি। ওসি জানান, প্রতারক চক্রের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। তারা সংসদ সদস্য মেজর জেনারেল মাসুদ, নিজাম হাজারী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কাউন্সিলর লিটন, কাউন্সিল এরশাদ, লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক বাবুলসহ বিবিন্ন জন থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। তাদের বিরুদ্ধে প্রতারণা, মাদক ও ডিজিটাল আইনে রাউজান থানায় মামলা দায়ের হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)