শিরোনাম:
●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৪ জুন ২০২০
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে নদী উপকেন্দ্রের ভ্রাম্যমাণ মৎস্য ক্লিনিক উদ্ভোধন
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে নদী উপকেন্দ্রের ভ্রাম্যমাণ মৎস্য ক্লিনিক উদ্ভোধন
বুধবার ● ২৪ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে নদী উপকেন্দ্রের ভ্রাম্যমাণ মৎস্য ক্লিনিক উদ্ভোধন

---নির্মল বড়ুয়া মিলন :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে মাছ চাষিদের দ্বারে দ্বারে যাবে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, নদী উপকেন্দ্র রাঙামাটি এর ভ্রাম্যমাণ মৎস্য ক্লিনিক। আজ ২৪ জুন বুধবার সকল ৯টায় রাঙামাটি শহরে বর্তমান বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী উপকেন্দ্র রাঙামাটির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আজহার আলীর সভাপতিত্বে ভ্রাম্যমাণ মৎস্য ক্লিনিক এর উদ্ভোধন করেন রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ ও রাঙামাটি বিএফডিসির ম্যানেজার কমান্ডার তৌহিদুল ইসলাম।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, নদী উপকেন্দ্র, রাঙামাটির, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আজহার আলী সিএইচটি মিডিয়াকে জানান, ক্লিনিকের পরামর্শ নিতে পারবেন মাছ চাষিরা। এতে তারা উপকৃত ও লাভবান হবেন। ভ্রাম্যমাণ মৎস্য ক্লিনিকে সেবা প্রদান করবেন বিএফআরআই এর মৎস্য বিজ্ঞানীরা। এই ক্লিনিকের মাধ্যমে মাছ চাষে প্রযুক্তিগত (পানি, মাটি, মৎস্য, খাদ্য ও রোগ বিষয়ক) সেবা প্রদান করা হবে।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী উপকেন্দ্র রাঙামাটির পক্ষ থেকে যে সমস্ত নাগরিক সেবা প্রদান করা হয় তন্নমধ্যে কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদের সহনশীল উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে মাছ চাষ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রযুক্তি সম্পর্কিত পরামর্শ প্রদান, পুকুরে উন্নত মৎস্য চাষ বিষয়ক পরামর্শ প্রদান, উন্নত মাছ চাষ বিষয়ক পুস্তিকা, গবেণনা প্রতিবেদন, বার্ষিক প্রতিবেদন ইত্যাদি বিতরন, মাছের রোগ নির্ণয় ও প্রতিকার বিষয়ে ক্ষতিগ্রস্ত চাষীদের নমুনা পরিক্ষা ও পরামর্শ সেবা প্রদান করা, মৎস্য হ্যাচারী, খামার ডিজাইন ও ব্যবস্থাপনার কারিগরী সহায়তা প্রদান করা, মাছ চাষ এবং ব্যবস্থাপনা বিষয়ে প্রকৃতি মৎস্য চাষীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ পরিচালনা, উদ্ধুত সমস্যা নিরশনে সরকারি/বেসরকারি জলাশয়, মৎস্য খামার পরিদর্শন ও পরামর্শ সেবা প্রদান, আপদকালিন (বন্যা,খরা, বা অন্যান্য প্রকৃতিক দুর্যোগ) সময়ে মাছ/ সংরক্ষণ অথবা জলাশয়ে দুষর্ণ/মড়ক বিষয়ে করণীয় সম্পর্কে পরামর্শ প্রদান ইত্যাদি প্রতিশ্রুতি সেবা সমুহ প্রদান করা হচ্ছে বলে সিএইচটি মিডিয়াকে নিশ্চিত করেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী উপকেন্দ্র রাঙামাটির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আজহার আলী।

উপরের উল্লেখিত সেবা গ্রহনে ইচ্ছুক মৎস্য চাষীরা ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোবাইল ০১৭০৭-০৭৭১৩৬ অথবা ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বি,এম, শাহিনুর রহমান মোবাইল ০১৭৩৪-৫৮৩০০৬ যোগযোগ করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট রাঙামাটি নদী উপকেন্দ্রের কর্তৃপক্ষ।

ভ্রাম্যমাণ মৎস্য ক্লিনিক এর উদ্ভোধন কালিন আরো উপস্থিত ছিলেন রাঙামাটি নদী উপকেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ। চলিত অর্থ বছরে রাঙামাটি জেলার ২টি উপজেলায় (রাঙামাটি সদর ও কাপ্তাই) নদী উপকেন্দ্র্রের এই ভ্রাম্যমাণ মৎস্য ক্লিনিক সেবা প্রদান করবেন।





আর্কাইভ