বুধবার ● ১০ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
গাজীপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

গাজীপুর জেলা প্রতিনিধি :: (১০ ফেব্রুয়ারী ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৩ মিঃ) গাজীপুরে মাকে কুপিয়ে হত্যার দায়ে তার ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত৷
১০ ফেব্রুয়ারি বুধবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ইকবাল হোসেন জনাকীর্ন আদালতে এ রায় দেন৷ একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে৷
দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোঃ সানা উল্লাহ (৪০)৷ তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার মোল্লাপাড়া এলাকার হেকিম মোল্লার ছেলে৷
গাজীপুর আদালতের কোর্ট ইন্সপেক্টর মোঃ রবিউল ইসলাম জানান, ২০০৫ সালের ৭ মে সানা উল্লাহ তার বোন ফাতেমা বেগমের (৩৫) কাছে টাকা চায়৷ টাকা দিতে অস্বীকার করায় সানা উল্লাহ দা দিয়ে তার বোনকে কোপায়৷ এ সময় তার মা দেলোয়ারা বেগম (৫৫) মেয়েকে রক্ষা করতে এগিয়ে গেলে সানা উল্লাহ তাকেও কোপায়৷ এতে দেলোয়ারা বেগম ঘটনাস্থলেই মারা যান৷ পরে এ ব্যাপারে সানা উল্লাহর বাবা মোঃ হেকিম মোল্লা বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা করেন৷
কাপাসিয়া থানার এসআই বিনয় কৃষ্ণ কর তদন্ত শেষে সানা উল্লাহকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন৷ দীর্ঘ শুনানি শেষে বুধবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ ইকবাল হোসেন সানা উল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ডাদেশ দেন৷





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা