শিরোনাম:
●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১০ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » খাগড়াছড়ির গুইমারায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ২, আহত অর্ধশত
প্রথম পাতা » কৃষি » খাগড়াছড়ির গুইমারায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ২, আহত অর্ধশত
বুধবার ● ১০ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়ির গুইমারায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ২, আহত অর্ধশত

---

মাটিরাঙ্গা প্রতিনিধি :: (১০ ফেব্রুয়ারী ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২০ মিঃ) খাগড়াছড়ি গুইমারা বাইল্যাছড়ি এলাকায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও প্রায়অর্ধশত যাত্রী আহত হয়েছে৷নিহতরা হলেন- ফেনী হিলবার্ড সার্ভিসের চালক মাটিরাঙা তাইন্দং ইউনিয়নের বাজারটিলা এলাকার মৃত মোঃ আঃ রশিদের ছেলে সিরাজুল ইসলাম (২৮) ও একই ইউনিয়নের দক্ষিণ আচালং এলাকার মহিদুর রহমানের ছেলে হেলপার কবির হোসেন (৩০)৷ ১০ ফেব্রুয়ারী বুধবার দুপুর সোয়া ১টার দিকে গুইমারার বাইল্যাছড়ি ও মাটিরাঙ্গা পৌরসভার সংযোগ এলাকায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে৷

এদিকে, আহতদের মধ্যে শান্তি পরিবহণের চালক কাজী কামাল (৪০) কে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷ অপরাপর আহতদের মধ্যে ১২জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিত্‍সাধীন এবং অন্যরা মাটিরাঙ্গা উপজেলা সদর হাসপাতালে কেন্দ্রে চিকিত্‍সা নিয়েছেন৷

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, চট্টগ্রাম গামী শান্তি পরিবহনের (চট্ট মেট্রো-ব ১১-০২৬৩) বাসের সাথে ফেনী থেকে ছেড়ে আসা খাগড়াছড়ি গামী (ফেনী-জ ১১-০০১৬) মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে দুই বাসের চালক ও হেলপারসহ প্রায় অর্ধ শত যাত্রী গুরুতর আহত হয়৷ পরে গুরুতর আহতাবস্থায় হিল বার্ড পরিবহনের চালক সিরাজুল ইসলাম ও হেলপার কবীর হোসেনকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে আনার পথেই মারা যায় দু’জন৷ এছাড়া আশঙ্কাজনক অবস্থায় শান্তি পরিবহনের চালক কাজী কামালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং বাকী হতাহতদের খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল ও মাটিরাঙ্গা উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তিকৃত আহতরা হলেন-জামতলী দীঘিনালার মোঃ আব্দুল খালেকের ছেলে মোঃ ফজলু (৩২), মাটিরাঙ্গা তবলছড়ি এলাকার হুমায়ুন কবিরের ছেলে মো. শাহজাহান (১৯), মাটিরাঙ্গা শুকনাছড়ি তবলছড়ি এলাকার রফিকুল ইসলামের ছেলে মিলন (৩), তাইন্দং এলাকার মোঃ আলীর স্ত্রী মাফিয়া (৫০), জামতলী দীঘিনালার ফজলুর ছেলে মেহেরাজ (১০), শুকনাছড়ি তবলছড়ির রফিকুল ইসলামের স্ত্রী দুন্নবী (৪৫), দীঘিনালার সন্তোষ চাকমার স্ত্রী বালা চাকমা (৪০), চাইলাউ পাড়ার মশি মারমার ছেলে পাইক্রই মারমা (৫৬), জামতলী দিঘীনালার ইদ্রিসের ছেলে নয়ন (৩০), তাইন্দং মাটিরাঙ্গার আঃ রশিদের ছেলে সিরাজুল ইসলাম (২৭), পানছড়ির সবুর আলীর ছেলে হাকিম আলী (৪২), জেলা সদরের শানত্মি নগরের আবদুল মোতালিবের ছেলে মকছুদ আলী (৩০)৷

এদিকে, সড়ক দুর্ঘটনার পরপরই গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামরুজ্জামান এনডিসি, পিএসসি-জি, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ জিল্লুর রহমান পিএসসি-জি ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে আহতদের দেখতে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান৷

অপরদিকে, খবর পেয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে ছুটে যান খাগড়াছড়ি সিভিল সার্জন নিশীত নন্দী মজুমদার, খাগড়াছড়ি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান৷ এসময় নিহত দুই পরিবারের আত্নীয় স্বজনের কান্না ও আহাজারীতে হাসপাতাল এলাকা ভারী হয়ে ওঠে৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)