শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৬ জুন ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » শুদ্ধাচার পুরষ্কার পেলেন কৃষিবিদ ফজলুল ও এনডিসি হাসান
প্রথম পাতা » ঝালকাঠি » শুদ্ধাচার পুরষ্কার পেলেন কৃষিবিদ ফজলুল ও এনডিসি হাসান
শুক্রবার ● ২৬ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শুদ্ধাচার পুরষ্কার পেলেন কৃষিবিদ ফজলুল ও এনডিসি হাসান

---গাজী মো.গিয়াস উদ্দিন,ঝালকাঠি প্রতিনিধি :: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শুদ্ধাচার পুরস্কার পেলেন ঝালকাঠির উপপরিচালক কৃষিবিদ মো. ফজলুল হক। কর্মক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করায় তাঁকে রাষ্ট্রীয় এ সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ে জেলা কার্যালয়ের প্রধান হিসেবে ৬৪ জেলার মধ্যে তিনি এ পুরস্কারের জন্য নির্বাচিত হন। এ ছাড়াও ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাছানকে ‘শুদ্বাচার পুরস্কার ২০২০’ প্রদান করা হয়েছে। কর্মক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করায় তাঁকে রাষ্ট্রীয় এ সম্মাননা দেওয়া হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সুগন্ধা সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. জোহর আলী। জেলা পর্যায়ে ৫-১০ গ্রেড কর্মকর্তাদের মধ্যে আহমেদ হাছান এ পুরস্কার অর্জন করেন। শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচত হওয়ায় খবর শুনে এক প্রতিক্রিয়ায় ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. ফজলুল হক বলেন, পুরস্কার পাওয়া মানে, কাজের দায়িত্ব আরো বেড়ে গেলো। এ অর্জন যেন ধরে রাখতে পারি, সেজন্য সকলের দোয়া চাচ্ছি। যারা আমাকে এই পুরস্কারে ভূষিত করলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, ‘সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল’ শিরোনামে সরকারের মন্ত্রণালয়, বিভাগ বা রাষ্ট্রীয় অন্যান্য প্রতিষ্ঠানের নির্বাচিত কর্মকর্তা/কর্মচারীদের পুরস্কার প্রদানের উদ্দেশ্যে ২০১৭ সালে শুদ্ধাচার পুরস্কার নীতিমালা প্রণয়ন করে গেজেট প্রকাশ করা হয়। জানা যায়, চট্টগ্রাম বিভাগের বাঁশখালী উপজেলার সন্তান আহমেদ হাছান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে বিবিএ এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরে ৩৭ তম বিসিএস পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে যোগদেন প্রশাসন ক্যাডারে। বর্তমানে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে নেজারত ডেপুটি কালেক্টরের (এনডিসি) পদে সুমামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
করোনা সংক্রমণ পরিস্থিতি, ঘূর্নিঝড় পূর্ব ও পরবর্তী কার্যক্রমে সরকারের নির্দেশনা পালনে আহমেদ হাছানের ভূমিকা ছিলো চোখে পড়ার মত। তাকে এই পুরস্কার প্রদান করায় জেলা প্রশাসক মো. জোহর আলী এবং বাছাই কমিটি ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছে সুধীজনরা। এ ছাড়াও ঝালকাঠিতে ১১-২০ গ্রেডের মধ্যে ঝালকাঠি জেলা প্রশান কার্যালয়ের অফিস সহায়ক শাহাদাত হোসেন চৌধুরী এবং উপজেলা পর্যায়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদারকে এ পুরস্কার প্রদান করা হয়।

ঝালকাঠির নলছিটিতে করোনায় দলিল লেখকের মৃত্যু

ঝালকাঠি:: ঝালকাঠির নলছিটিতে করোনা আক্রান্ত হয়ে শাহজাহান মাঝি (৭০) নামে এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তাঁর মৃত্যু হয়। শুক্রবার নলছিটিতে তাঁর দাফন সম্পন্ন হয় । এক সপ্তাহ ধরে তিনি উপজেলার মেরহার গ্রামের বাড়িতে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও বুকে ব্যাথায় ভুগছিলেন। স্বাস্থ্য বিভাগ তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠায়। পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করে। সেখানে রাতে তাঁর মৃত্যু হয় বলে পরিবারের লোকজন জানিয়েছেন। শুক্রবার সকালে নলছিটির গ্রামের বাড়িতে তিন মুফতির নেতৃত্বে গঠিত সংগঠন শাবাব ফাউন্ডেশন জানাজা শেষে তাঁর লাশ দাফন করেন। এ নিয়ে ঝালকাঠি জেলায় করোনা আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮৮ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭০ জন।

ঝালকাঠিতে ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে ২১ জন আক্রান্তসহ মৃত্যু ২ : মোট আক্রান্ত ১৮৮ মোট মৃত্যু ৯

ঝালকাঠি :: ঝালকাঠি জেলায় শুক্রবার করোনাভাইরাসে ২১ জন আক্রান্ত হয়েছে । জেলায় এ পর্যন্ত ১৮৮ জন আক্রান্ত হলো। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ৭০ জন সুস্থ হয়েছেন এবং এ পর্যন্ত ৯ জন মৃত্যু বরণ করেছেন। সর্বশেষ আক্রান্ত ব্যাক্তিদের মধ্যে ঝালকাঠির নলছিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শুভ বণিক ও সদর হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স সামসুন্নাহার রয়েছেন। এনিয়ে ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ৬৯ নলছিটি উপজেলায় ৫৫ জন, রাজাপুর উপজেলায় ৪২ জন ও কাঠালিয়া উপজেলায় ২২ জন। ঝালকাঠি জেলায় শুক্রবার পর্যন্ত ১৫৪৯ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে এবং এর মধ্যে ১৩৬৫ জনের রিপোর্ট এসেছে, এদের মধ্যে ১৮৮ জনের রিপোর্ট পজেটিভ ও ১১৭৭ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে । জেলায় ১১০ দিনে এ পর্যন্ত ১৩০৭ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। তাদের মধ্যে ১২৫৪ জন ছাড়পত্র পেয়েছে। শুক্রবার পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ছিল ৫৩ জন। ঝালকাঠির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবুয়াল হাসান এ তথ্য জানিয়েছেন।





ঝালকাঠি এর আরও খবর

ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার
ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা
ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান
ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠিতে জামায়াতের মেয়র পদে প্রার্থী ঘোষণা ঝালকাঠিতে জামায়াতের মেয়র পদে প্রার্থী ঘোষণা
ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ
ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২
ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার
ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার

আর্কাইভ