শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৬ জুন ২০২০
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে ১৭ রকমের ঘুড়ি তৈরি করেছেন সঙ্গীত শিক্ষক জামিউল
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে ১৭ রকমের ঘুড়ি তৈরি করেছেন সঙ্গীত শিক্ষক জামিউল
শুক্রবার ● ২৬ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে ১৭ রকমের ঘুড়ি তৈরি করেছেন সঙ্গীত শিক্ষক জামিউল

---মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার চাটমোহরের আকাশে বাতাসে উড়ছে ঘুড়ি আর ঘুড়ি। করোনা ভাইরাসের কারণে চারিদিকে মানুষের মধ্যে বিরাজ করছে অস্থিরতা। বিরাজ করছে অস্থির পরিবেশ। আতংক ভর করেছে জীবন-জীবিকায়। করোনার ভয়াবহতা তাই বদলে দিয়েছে চাটমোহরের দৃশ্যপট। সময়ের সাথে পাল্লা দিয়ে ছুটে চলা মানুষ এখন অনেকটাই ঘরবন্দি। সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তাই বলেতো ঘরে বসে থাকা যাবে না।

এ অবস্থায় বাঙালীর ঐতিহ্য ঘুড়ি উড়াতে মেতেছে চাটমোহরবাসী। শিশু,তরুন, বৃদ্ধসহ নানা বয়সী মানুষ বিকেল হলেই ছুটছেন চাটমোহর মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে(বালুচর খেলার মাঠ), সরকারী ডিগ্রী কলেজ মাঠে, আফ্রাতপাড়া,
চৌধুরীপাড়া, নারিকেল পাড়া এবং কৃষি জমির মাঠে ঘুড়ি উড়াতে। যেন মাঠে মাঠে ঘুড়ি উড়ানোর মেলা বসেছে।

সরজমিনে ঘুরে দেখা গেছে, খেলার মাঠসহ উপজেলার বোঁথর, ধুলাউড়ি, উথুলী, ছাইকোলা, হান্ডিয়াল, হরিপুর ও কাটাখালীসহ মুক্ত আকাশে ঘুড়ির মেলা। চলছে ঘুড়ির সুতোয় কাটাকাটি খেলা। এ যেন করোনাকালীন অবসাদ দূর করার এক সুস্থ বিনোদন। আকাশের যেদিকেই তাকাই ঘুড়ি আর ঘুড়ি। শুধু দিন বা বিকেলে নয় রাতেও উড়ানো হয়। রাতের আকাশ যেন হয়ে ওঠে তারার মেলা। ২২ ফুট রকেট ঘুড়িসহ ১৭ রকমের ঘুড়ি উড়ছে চাটমোহরের আকাশে। যা কখনও কেউ দেখেনি, ভাবেওনি। ঘুড়ি উড়ানো প্রতিযোগিতার পাশাপাশি চলছে ঘুড়ি উৎসব। অসংখ্য মানুষ এই উৎসবে শামিল হচ্ছেন। রাজনীতিবিদ,জনপ্রতিনিধি, সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষ এখন ঘুড়ি উড়ানোতে সময় কাটাচ্ছেন।
উপজেলার কাটাখালী গ্রামে ২২ ফুট রকেট ঘুড়ি তৈরি করে সাড়া ফেলেছেন রসুন ব্যবসায়ী আনিছুর রহমান (৩৫)। তিনি ব্যক্তিগত উদ্যোগে তৈরি করেছেন ঘুড়িটি। আনিছুর রহমান জানালেন, করোনাকালে মানসিক প্রশান্তির জন্যই সবাই এখর ঘুড়ি উড়াচ্ছেন। তার ২২ ফুট রকেট ঘুড়ি তৈরি করতে ৪ দিন সময় লেগেছে। প্রতিদিন ১০ জন বন্ধু অক্লান্ত পরিশ্রম করে এটি বানানো হয়েছে। যেটি আকাশে উড়াতে ১৬ জন মানুষ দরকার হয়। সপ্তাহে একদিন এটি আকাশে উড়ানো হয়। যা উড়াতে ৮ কেজি দড়ি ব্যবহার করা হয়।

চাটমোহর পৌরসভার আফ্রাতপাড়া মহল্লার বাসিন্দা সঙ্গীত শিক্ষক ও সাংবাদিক জামিউল ইসলাম কাবলী ১৭ রকমের ঘুড়ি তৈরি করেছেন। যা বিরল। চাটমোহরে আলোরন সৃষ্টি করেছে। তিনি বিকেল হলেই তার ছেলে মেয়েসহ অন্যান্য শিশুদের সঙ্গে নিয়ে চলে যান খেলার মাঠে বা বাড়ির পাশের ফাকা জায়গায় ঘুড়ি উড়াতে। উড়িয়ে দেন আকাশে বিভিন্ন রকমের ঘুড়ি। করোনাকালীন সময়ে গতানুগতিক ঘুড়ির পাশাপাশি তিনি তৈরি করেছেন, গোপাল ভাঁড়, লাভ , অক্টোপাস, পেঁচা, পরী, বিচ্ছু, ঢোল, বিমান, রকেট , ঈগল, ঢাউস, কোয়ারিয়া, চিলা, ফেসক্যা, তারা, মানুষ, সাপা ঘুড়ি। লাগানো হয়েছে ঘুড়ির মাথায় বেত। রাতের আকাশে প্রতিটি ঘুড়ি আলো ও শব্দ ছড়ায়।

জামিউল ইসলাম কাবলী জানালেন, শৈশব থেকেই ঘুড়ি উড়াচ্ছি। নানা রঙের ঘুড়ি নিয়ে উৎসবে মেতে উঠতাম। তিনি বললেন, আমিও ৩ বছর আগে চাটমোহরে প্রথম ঘুড়িতে আলোর টুনি বাল্ব সংযোগ করি। যা এখন অনেকেই করছেন। এবার তো করোনার কারণে সবখানেই ঘুড়ি উড়ানোর মেলা বসেছে। এক ঘেয়েমী কাটাতে সবাই বিকেলে বের হচ্ছেন ঘুড়ি হাতে।

চাটমোহর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক চলনবিল প্রত্রিকার সম্পাদক ও প্রকাশ রকিবুর রহমান টুকুন বললেন, মহামারি করোনার সময়ে করোনা ভাইরাসের কারণে আমরা সবাই অনেকটা ঘরবন্দী। শিশু-কিশোরদেও মানসিক প্রশান্তির দরকার। নেই কোন প্রকার খেলাধূলা। করোনা আমাদের সবকিছু বদলে দিয়েছে। সেক্ষেত্রে ঘুড়ি উড়ানোটা অনেকটা যেন আশীর্বাদ স্বরুপ। সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন পেশার মানুষ যারযার অবস্থান থেকে ঘুড়ি উড়িয়ে আনন্দ উপভোগ করছেন এবং একঘেয়েমি দূর করার চেষ্টা করছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)