শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৭ জুন ২০২০
প্রথম পাতা » ঢাকা » রাষ্ট্রায়াত্ব পাটকল বন্ধ করার তৎপরতা থেকে সরে আসুন : সাইফুল হক
প্রথম পাতা » ঢাকা » রাষ্ট্রায়াত্ব পাটকল বন্ধ করার তৎপরতা থেকে সরে আসুন : সাইফুল হক
শনিবার ● ২৭ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাষ্ট্রায়াত্ব পাটকল বন্ধ করার তৎপরতা থেকে সরে আসুন : সাইফুল হক

---ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে গার্মেন্টস কারখানায় ব্যাপক শ্রমিক ছাটাই এর ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং শ্রমিক ও সরকারকে দেয়া ওয়াদার বরখেলাপ করে ধারাবাহিকভাবে শ্রমিক ছাটাই চলছে। বিভিন্ন কারখানায় প্রতিদিন গড়ে ছয় থেকে সাত শত শ্রমিককে ছাটাই করা হচ্ছে। মহামারীর একটি চরম দুর্যোগের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে শ্রম আইনের কোন তোয়াক্কা না করে স্বেচ্ছাচারীভাবে ন্যায্য কোন ক্ষতিপূরণ ছাড়াই শ্রমিকদেরকে চাকুরীচ্যুত করা হচ্ছে। মহামারীকালে এই ধরনের যথেচ্ছ শ্রমিক ছাটাই একদিকে চরম অমানবিক আর অন্যদিকে নৈতিক অপরাধের সামিল। কেবল জুন মাসের প্রথম তিন সপ্তাহে বিভিন্ন শিল্পাঞ্চলে ১১১৫৮ জন শ্রমিককে বরখাস্ত করা হয়েছে। মহামারীর শুরু থেকে এই পর্যন্ত ৪০ হাজারের বেশী শ্রমিককে চাকুরীচ্যুত করা হয়েছে।

বিবৃতিতে তিনি বলেন, মহামারীজনীত পরিস্থিতি সামাল দিতে ও শ্রমিকদের বেতনসহ চাকুরীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার থেকে বিশাল প্রণোদনা দেয়া হয়েছে। প্রস্তাবিত আগামী অর্থ বছরের বাজেটে গার্মেন্টস মালিক ও শিল্পের জন্য বেশকিছু সুবিধা প্রদানের প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, যে গার্মেন্টস শ্রমিকেরা গত চার দশক ধরে মালিকদেরকে হাজার হাজার কোটি টাকা মুনাফা এনে দিয়েছে এখন তারা দুর্যোগকলীন একটি পরিস্থিতিতে কয়েক মাসের জন্য শ্রমিকদের দায়িত্ব নিবে না এটা কোনভাবেই মেনে নেয়া যায় না।

বিবৃতিতে তিনি অনতিবিলম্বে স্বেচ্ছাচারীভাবে শ্রমিক ছাঁটাই এর এই অশুভ তৎপরতা বন্ধ, ছাটাই করা শ্রমিকদের কাজে পুনর্ববহাল এবং তাদের প্রয়োজনীয় ক্ষতিপূরণসহ যাবতীয় বকেয়া পরিশোধেরও আহ্বান জানান।

একই সাথে বিবৃতিতে তিনি রাষ্ট্রায়াত্ব পাটকল বন্ধের অশুভ ও আত্মঘাতি তৎপরতা থেকে সরে আসার জন্য সরকারের প্রতি দাবি জানান। তিনি গাল্ডের হ্যান্ডশেকের নামে রাষ্ট্রায়াত্ব পাটকলের শ্রমিককে বাধ্যতামূলক অবসর দেয়া এবং কথিত সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি নামে পাটকলসমূহকে বেসরকারিখাতে তুলে দেবার অপতৎপরতা বন্ধেরও দাবি জানান।

তিনি বলেন, রাষ্ট্রায়াত্ব পাটকলের অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ শ্রমিকেরা কেন শাস্তি পাবে ?

বিবৃতিতে রাষ্ট্রায়াত্ব পাটকলের সমগ্র ব্যবস্থাপনার সংস্কার, পাটকলের আধুনিকীকরণ, শ্রমিকদের চাকুরীর নিরাপত্তাসহ সরকারি মালিকানায় পাটকলের পুনরুজ্জীবন ঘটানোর আহ্বান জানান।





ঢাকা এর আরও খবর

পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের

আর্কাইভ