রবিবার ● ২৮ জুন ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে স্বাস্থ্য পরিদর্শকসহ ৩জন করোনায় আক্রান্ত
আত্রাইয়ে স্বাস্থ্য পরিদর্শকসহ ৩জন করোনায় আক্রান্ত
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ১জন স্বাস্থ্যকর্মী, ১জন স্বাস্থ্য পরিদর্শকসহ নতুন করে আরো ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আত্রাই উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জন।
রবিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা হ্যাপি এ তথ্য নিশ্চিত করেন।
আজ ২৮ জুন রবিবার দুপুরে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থকর্মী শারমিন সুলতানা (২৫) ও স্বাস্থ্য পরিদর্শক আসলাম হোসেন (৫৭) অপর একজন উপজেলার ভবানীপুর গ্রামের মফিজ উদ্দিন (৬০) এর রিপোর্ট পজেটিভ আসে।
তিনি আরো বলেন, করোনায় আক্রান্ত মফিজ উদ্দিন গত কয়েক দিন আগে তিনি মৃত্যু বরণ করেন। তার পরিক্ষার ফলাফল আমরা রবিবার দুপুরে পেয়েছি। এছাড়াও করোনা শনাক্ত হওয়া স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য পরিদর্শকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে। তারা দুজনই সুস্থ্য রয়েছেন।
উল্লেখ্য এ পর্যন্ত উপজেলায় করোনা মুক্ত হয়েছেন ১০ জন এবং মৃত্যু হয়েছে ১জনের।
প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ১৫ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার এবং ৩ জন কে সহায়ক সামগ্রী হিসেবে হিয়ারিং এইড,কর্ণার চেয়ার ও ওয়াকার তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম।
এসময় এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশু, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম ও মমতাজ বেগম, প্রতিবন্ধী বিষয়ক অফিসার পিএম কামরুজ্জামান, প্রতিবন্ধীদের ডাক্তার আশাদুজ্জামান প্রমুখ।





আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল