বুধবার ● ১০ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটিতে হেলমেট বিহীন মোটর সাইকেল ১৩ আরোহীকে জরিমানা
রাঙামাটিতে হেলমেট বিহীন মোটর সাইকেল ১৩ আরোহীকে জরিমানা

ষ্টাফ রিপোর্টার :: (১০ ফেব্রুয়ারী২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৭.৫০মিঃ) রাঙামাটি শহরের বেশির ভাগ জনসাধারণ অফিসসহ ব্যক্তিগত কাজে মোটর সাইকেল ব্যবহার করেন থাকেন ৷ মোটর সাইকেলে করে নিজেদের কাজ সমাধান করতে গিয়ে প্রায় সময় দূর্ঘটনা কবলে পরেন চালকরা ৷ এবার মোটরসাইকেল চালকদের আইনের আওয়তায় আনার জন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা শুরু করেছে রাঙামাটি জেলা প্রশাসন ৷ ১০ ফেব্রুয়ারী বুধবার সকালে রাজবাড়ী শিল্পকলা একাডেমী এলাকায় মোবাইল কোর্ট পরিচলনা করেন রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল ইসলাম৷ এই সময় মোবাইল কোর্ট পরিচলনায় সহযোগিতা করেন রাঙামাটি কোতয়ালী থানার পুলিশ ৷ পুলিশের সহযোগিতায় প্রধান সড়কে চলাচলকারীদের মধ্যে মোটরসাইকেল চালকদের হেলমেট না পরায় তাদেরকে আটক করেন ৷ এসময় ১৩ জন চালককে আইন অমান্য করায় মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৪৯ ধারায় অর্থদন্ডে দন্ডিত করেন ৷ তাদের মধ্যে ১১ জনকে ২০০ টাকা , এবং ২জন ১০০ টাকা করে জরিমানা করেন৷ এসয় চালকদের ম্যাজিষ্ট্রেট বলেন,সচেতন নাগরিক হিসাবে আমাদের সবাইকে আইন মেনে চলতে হবে এবং মোটর সাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহারের পরামর্শ দেন ৷ তিনি আরোহীদের হুশিয়ারী দিয়ে বলেন, পুণঃবার যদি হেলমেট বিহীন অবস্থায় কেউ প্রশাসনের নজরে পরেন তাহলে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে ৷ এই সময় রাঙামাটি বিআরটিএ’র পরিদর্শক পার্থ প্রতিম বড়ুয়া, অফিস সহকারী নজরম্নল ও সহকারি ছোটন দাশ গুপ্ত প্রমূখ উপস্থিত ছিলেন ৷





রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা