শিরোনাম:
●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাঙামাটি, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১০ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » খুলনা বই মেলার ফ্রি ওয়াইফাই সুবিধা নিয়ে নানা অভিযোগ
প্রথম পাতা » খুলনা বিভাগ » খুলনা বই মেলার ফ্রি ওয়াইফাই সুবিধা নিয়ে নানা অভিযোগ
বুধবার ● ১০ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনা বই মেলার ফ্রি ওয়াইফাই সুবিধা নিয়ে নানা অভিযোগ

---
খুলনা প্রতিনিধি:: (১০ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৮.১০মিঃ) বই মেলার ফ্রি ওয়াইফাই সুবিধা নিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের রয়েছে হাজারো অভিযোগ৷ ইন্টারনেটে নেই কোন দ্রুত গতি, কয়েক মিনিট পর পর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ যে আশা নিয়ে তরুণ বা তরুণীরা বই মেলায় আসছে সে আশা পূরণ সঠিকভাবে হচ্ছে না বলে ক্ষুব্ধ খুলনার বই মেলায় আসা ইন্টারনেট ব্যবহারকারীরা৷ সূত্র মতে, দ্বিতীয় দিন থেকে মেলা প্রাঙ্গণে ফ্রি ওয়াইফাই ব্যবস্থার কথা বলা হলেও বাস্তবে তা মেলেনি বলে ব্যবহারকারীদের অভিযোগ৷ এখন কিছু মিললেও তার গতি খুবই কম বলে ব্যবহারকারীদের অভিযোগ৷ খুলনা মডেল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র তানভীর হাসান সিয়াম ও তার বন্ধু নিজেদের মোবাইলে ইন্টারনেট সংযোগ দেয়া নিয়ে বেশ বিরক্তভাব প্রকাশ করলেন৷ তারা বললেন, বই মেলায় আসার পর ফ্রি ওয়াইফাই জোন লেখা দেখে মোবাইলের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করার চেষ্টা করা হলেও নেটের গতি খুবই কম৷ ৫/৬ মিনিট পর পর আবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে৷ এতে ইন্টারনেট ব্যবহার করে আনন্দের পরিবর্তে বিরক্তই প্রকাশ পাচ্ছে৷ থেকে থেকে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে নেট ব্যবহার বন্ধ করে দিচ্ছি৷ পাশে বিএল কলেজের ছাত্র ফারুখ তিনিও কয়েকজন বন্ধু নিয়ে নেট ব্যবহারের চেষ্টা করছেন৷ কিন্তু তারও একই অভিযোগ৷ তারা বলেন, বই মেলায় তরুণ বা তরুণীদের ধরে রাখার জন্য ওয়াইফাই জোন করা হয়েছে৷ অথচ গতকাল মঙ্গলবার মেলার ৯ম দিন পর্যন্ত তার অবস্থা বেহালই রয়েছে৷ এ বিষয়টি কর্তৃপক্ষের দেখা উচিত বলে তিনি মনে করেন৷ মেলার দ্বিতীয় দিন থেকে কম্পিউটার প্যালেস নামের একটি প্রতিষ্ঠান মেলায় ওয়াই ফাই দেয়ার ব্যবস্থা করেন৷ ওই প্রতিষ্ঠানের প্রতিনিধি তপু জানান, মেলায় মোট টু এমবিপিএস গতি দেয়া হয়েছে৷ ৪০ জন এক সাথে ইন্টারনেট ব্যবহার করতে পারবে৷ তবে গতি কিছু কম হবে৷ মেলায় কেউ কোন কিছু ডাউন লোড করলে ধীর গতি হবে এটাই স্বাভাবিক৷ তিনি বলেন, তাদের মূল কাজ হচ্ছে আউট সোর্সিং প্রশিক্ষণের বিষয়ে মেলায় আগতদের আগ্রহ সৃষ্টি করা৷ পূর্ব নির্ধারিত অনুষ্ঠান সূচী অনুযায়ী বিকেল ৪টা থেকে হাজী ফয়েজ উদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়ের ক্ষুধে শিক্ষার্থীরা সংগীত পরিবেশন, কৌতুক, নৃত্য পরিবেশন ও কবিতা আবৃতি করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে৷ পরে খুসাস, শিশু একাডেমী ও সুরছন্দা তাদের সাংস্কৃতি অনুষ্ঠান করে৷ বিভাগীয় গণগ্রন্থাগারের উপ-পরিচালক ও মেলা কমিটির সদস্য সচিব হরেন্দ্র নাথ বসু জানান, এবারই প্রথম মেলায় ওয়াই ফাই জোনের ব্যবস্থা করা হয়েছে৷ প্রথমে কিছু ত্রুটি থাকতেই পারে৷ তবে তা সংশোধনের জন্য বলা হয়েছে৷ তবে এবার মেলা দর্শক-শ্রোতাদের উপচে পড়া ভীড় নজর কাড়ছে৷
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি থেকে বয়রা বিভাগীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে শুরু হয়েছে মাস ব্যাপী একুশে বই মেলা ৷ এ মেলা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৷





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)