শিরোনাম:
●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ●   মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার ●   রাউজানে যুবকের মরদেহ উদ্ধার ●   ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ●   মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব ●   রাঙামাটি আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন ●   বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাঙামাটি, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩০ জুন ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » হুমকির মুখে গাইবান্ধার শহর রক্ষা বাঁধ
প্রথম পাতা » গাইবান্ধা » হুমকির মুখে গাইবান্ধার শহর রক্ষা বাঁধ
মঙ্গলবার ● ৩০ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হুমকির মুখে গাইবান্ধার শহর রক্ষা বাঁধ

---সাইফুল মিলন, গাইবান্ধা :: গাইবান্ধায় ব্রহ্মপুত্র, তিস্তা ও ঘাঘট নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড সুত্র জানিয়েছে, মঙ্গলবার ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৮০ সে.মি. ও ঘাঘট নদীর পানি বিপদসীমার ৫৪ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে করতোয়া নদীর পানি ২৪ ঘন্টায় ৫০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ফলে নতুন নতুন এলাকা বন্যা কবলিত হচ্ছে এবং বন্যা কবলিত এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির আরও মারাত্মক অবনতি হচ্ছে। সেইসঙ্গে গোবিন্দগঞ্জের করতোয়া এবং ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বিভিন্ন পয়েন্টে নদী ভাঙন ব্যাপক ধারণ করেছে।
এছাড়া গাইবান্ধা সদরের নতুন ব্রীজ থেকে ডেভিড কোম্পানিপাড়ার আগের বাড়ী পর্যন্ত শহর রক্ষা বাঁধটি পানি উন্নয়ন বোর্ড বন্যার আগে তড়িঘড়ি করে বালু দিয়ে সংস্কার শুরু করে। বন্যার পানির তোড়ে বালু সরে গিয়ে বাঁধের ৪টি পয়েন্টে ফুটো দিয়ে পানি চুইয়ে পড়ছে। সেইসঙ্গে বাঁধের গোড়ার মাটি ধসে যাচ্ছে। ফলে শহর রক্ষা বাঁধটি এখন চরম হুমকির মুখে।
এদিকে গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ২৫টি গ্রামে বসতবাড়িতে বন্যার পানি ঢুকে পড়ায় প্রায় ৫শ’ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া ব্যাপক এলাকার ফসলী জমি তলিয়ে গেছে। সেইসঙ্গে করতোয়া নদীর ভাঙনে ওই ইউনিয়নের ধনদিয়া গ্রাম জুড়ে ব্যাপক নদী ভাঙন শুরু হয়েছে। এতে দু’দিনে দু’দিনে ওই গ্রামে ২০টি পরিবার ও ফুলছড়ি উপজেলার পশ্চিম জিগাবাড়ি গ্রামের ৪২টি পরিবার ঘরবাড়ি হারিয়ে গৃহহারা হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
ফুলছড়ি উপজেলার বিভিন্ন পয়েন্টে ব্যাপক নদী ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনে চরম হুমকির সম্মুখীন হয়ে পড়েছে এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ী উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি বাজার, নুরানী হাফিজিয়া মাদ্রাসা, ঈদগা মাঠ, একটি বিএস কোয়াটার, এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদ ভবন, পরিবার পরিকল্পনা কেন্দ্র, দুটি জামে মসজিদ, ৩টি মোবাইল টাওয়ার ও একটি বাজার। নদী ভাঙন এলাকা থেকে মাত্র কয়েক গজ দুরেই এসব প্রতিষ্ঠান অবস্থান করছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও গাইবান্ধা শহর রক্ষা বাঁধের বিভিন্ন পয়েন্ট ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তবে বাঁধ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় মোট ১৮টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ৪, ফুলছড়িতে ৬, সাঘাটায় ৫ ও সদর উপজেলায় ৩টি ইউনিয়ন বন্যা কবলিত।

গোবিন্দগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

গাইবান্ধা :: সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলার মাদারপুর গীর্জার সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাঁওতাল বিদ্রোহে সিদু, কানুসহ নাম না জানা শহীদ ও বাগদাফার্মে পুলিশের হামলায় গুলিতে নিহত শ্যামল-রমেশ-মঙ্গলসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রয়াতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, গণেশ মুর্মু, সুফল হ্রেমব্রম, থমাস হেমব্রম, বার্নাবাস টুডু, রেজাউল করিম, স্বপন শেখ, প্রিসিলা মুর্মু, অলিভিয়া মার্ডি প্রমুখ।

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, জাতীয় আদিবাসী পরিষদ ও জনউদ্যোগ যৌথভাবে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে আলোচনা সভার আয়োজন করে।
সকল শিক্ষানবীশ আইনজীবীদের বার কাউন্সিলে সরাসরি তালিকাভুক্ত করে সনদ প্রদানের দাবিতে

গাইবান্ধায় আইনজীবীদের মানববন্ধন

গাইবান্ধা :: গাইবান্ধা বার এসোসিয়েশনের সকল শিক্ষানবীশ আইনজীবীদের বার কাউন্সিলে সরাসরি তালিকাভুক্ত করে সনদ প্রদানের দাবিতে গাইবান্ধা জেলা আইনজীবি সংগ্রাম পরিষদের উদ্যোগে  আজ মঙ্গলবার শহরের ডিবি রোডে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন শিক্ষা নবীশ আইনজীবী আব্দুল জলিল, শাহীন প্রধান, রায়হানুল ইসলাম, আলমগীর হোসেন, নিলুফার ইয়াসমিন শিল্পী, খন্দকার জাকারিয়া জিম, লুৎফুন্নাহার সবিতা, সাজ্জাদ বিন রহমান প্রমূখ।

বক্তারা বলেন, করোনা ভাইরাসের থাবায় পৃথিবী আজ মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। বিশ্বের সব পেশার মানুষ আজ এই ক্রান্তিলগ্নে সব ধরণের সুযোগ সুবিধা ভোগ করছে। শুধুমাত্র শিক্ষা নবীশ আইনজীবী ছাড়া, বিশ্বের অন্যান্য দেশগুলোতে আইন নিয়ে পড়াশোনা শেষ করার ৬ মাসের ভেতর আইনজীবী হিসেবে তালিকাভুক্তির বিধান থাকলেও আমাদের দেশে একবার তালিকাভুক্তি হওয়ার পর আরো ৩ থেকে ৪ বছরে ও আরেকটি তালিকাভুক্তির কার্যক্রম শেষ হয়না।

করোনা ভাইরাসে জর্জরিত বিশ্বের চলমান দুর্যোগকালীন মুহূর্তে পরীক্ষা কখন হবে তালিকাভুক্তি কখন হবে তার কোন নিশ্চয়তা নেই।

বক্তারা অবিলম্বে ২০২০ সালের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ সকল আইনজীবীদের বাংলাদেশ বার কাউন্সিল কতৃক সরাসরি আইনজীবী হিসেবে তালিকাভুক্তি করে আদালতে সরাসরি প্রাকটিস করার অনুমতি এবং গেজেটের মাধ্যমে সনদ প্রদানের দাবি জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)