শিরোনাম:
●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
রাঙামাটি, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৪ জুলাই ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » গুইমারাতে নতুন সেনা ক্যাম্প স্থাপনের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ
প্রথম পাতা » খাগড়াছড়ি » গুইমারাতে নতুন সেনা ক্যাম্প স্থাপনের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ
শনিবার ● ৪ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গুইমারাতে নতুন সেনা ক্যাম্প স্থাপনের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

---সংবাদ বিজ্ঞপ্তি :: খাগড়াছড়ির গুইমারা উপজেলার পক্ষীমুড়ো এলাকার নাক্রাই হাতিমুড়া নামক বৌদ্ধ বিহার নির্মাণের নির্ধারিত স্থানে নতুন সেনা ক্যাম্প স্থাপনের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।

আজ শনিবার ৪ জুলাই গুইমারা এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বড়ইতলী কার্বারী থুইঅং প্রু মারমার সভাপতিত্বে ও হাফছড়ি ইউনিয়নের মেম্বার কালা মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন এলাকার মুরুব্বী অসীম ত্রিপুরা ও বাবুধন মারমা। এছাড়া এতে সংহতি জানিয়ে বক্তব্য রেখেছেন পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক অমিত চাকমা।

বক্তারা বলেন, এলাকাবাসী আগে থেকে বৌদ্ধ বিহার নির্মাণের জন্য যে স্থানটি নির্ধারণ করেছিল সে স্থানটি জবরদখল করে সেনা ক্যাম্প স্থাপনের কার্যক্রম শুরু করা হয়েছে। ইতিমধ্যে মহালছড়ি জোনের একদল সেনা এসে জায়গাটি দখল করে ঘেরা দিয়ে রেখেছে। সেখানে কেউ প্রবেশ করতে পারবে না বলে নিষেধাজ্ঞা দিয়েছে। অথচ কয়েকদিন আগেও সেখানে এক বৌদ্ধ ভিক্ষু অবস্থান করেছিলেন।

তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে সকল অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহারের কথা উল্লেখ থাকা সত্ত্বেও তা না করে উল্টো নতুন সেনা ক্যাম্প স্থাপন চুক্তি আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

বক্তারা আরো বলেন, এই জায়গায় নতুন করে সেনা ক্যাম্প স্থাপন করা হলে এলাকার জনগণ নানা জুলুম-নির্যাতনের শিকার হবে, আশে-পাশের লোকজন উচ্ছেদের শিকার হবে। তাই আমরা এখানে সেনা ক্যাম্প চাই না। যদি জোরপর্বকভাবে ক্যাম্প স্থাপন করা হয় তাহলে এলাকার জনগণ তা কখনো মেনে নেবে না।

অমিত চাকমা এলাকাবাসীর সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, শান্তি-সম্প্রীতির মিথ্যা বুলি শুনিয়ে সরকার পার্বত্য চট্টগ্রামে সেনাক্যাম্প বাড়িয়ে তার ফৌজি শাসনকে আরো বাড়িয়ে তুলছে। এর মাধ্যমে পাহাড়ি জনগণের ওপর নিপীড়ন-নির্যাতন, ভূমি থেকে উচ্ছেদ সবকিছু করা হচ্ছে। বৌদ্ধ বিহার স্থাপনের জায়গা পর্যন্ত তারা এখন দখলে নিয়ে ক্যাম্প তৈরি করা শুরু করেছে। তাই জনগণকেই ঐক্যবদ্ধ হয়ে নতুন ক্যাম্প স্থাপনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে নাক্রাই হাতিমাড়াতে বৌদ্ধ বিহার নির্মাণের নির্ধারিত স্থানে সেনাক্যাম্প স্থাপনের কার্যক্রম বন্ধ করার দাবি জানান। একই সাথে তারা পার্বত্য চট্টগ্রামে চলমান সেনা শাসন তুলে নেওয়ারও দাবি জানিয়েছেন।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)