শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ » সাংবাদিকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ডিবির দারোগা মফিজুল নিজেই ফেসে গেলেন
প্রথম পাতা » অপরাধ » সাংবাদিকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ডিবির দারোগা মফিজুল নিজেই ফেসে গেলেন
রবিবার ● ৫ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ডিবির দারোগা মফিজুল নিজেই ফেসে গেলেন

---ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি ডিবি পুলিশের সাজানো ফিটিং মামলায় সাংবাদিক আসিফ মানিককে ফাসাতে গিয়ে ডিবির দারোগা মফিজুল নিজেই ফেসে গেলেন। পুলিশের আইজিপির নির্দেশে তদন্তে অবশেষে সাংবাদিক আসিফ মানিক নির্দোষ প্রমানিত হলেন। এ ঘটনায় ঝালকাঠির ডিবি পুলিশের দারোগা মফিজের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছ। পুলিশ সুপার বিভাগীয় মামলা রুজু করেছে মামলা নং ৩ তাং ১৫/৫/২০২০।
সাংবাদিক আসিফ মানিকের ফেসবুক আইডিতে দেয়া পোষ্টে জানাগেছে পুলিশের উর্ধতন কর্মকর্তাদের তদন্তে নির্দোষ প্রমানিত হয়েছেন তিনি। এছাড়া মিথ্যা ফিটিং কেস করায় মামলার বাদীকে আসামী করেছে পুলিশ। আসিফ মানিক তার প্রতিক্রিয়ায় বলেন, এ বিজয় দেশের সকল সাংবাদিক সমাজের ও জনগনের।
এ ব্যাপারে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এক বিবৃতিতে বলেন, সাংবাদিকরা পুলিশের শক্র নয়। এই ধরনের হীন কর্মকান্ডে পরিহার করে দেশের স্বার্থে সাংবাদিক-পুলিশ এক হয়ে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার আহবান জানানো হয়। আজকাল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাংবাদিকদের মান হানী করতে যে নাটকীয় ফিটিং মিথ্যা মমামলা করে তা নি:সন্দেহে এগুলো জাতির জন্য লজ্জাকর। আমরা সুষ্ঠু তদন্ত চাই। এই সকল দুষ্টু পুলিশের কারনে গোটা পুলিশের বদনাম কারো কাম্য নয়।
উল্লেখ্য, গতবছরের ১৭ জুলাই ঝালকাঠি শহরের ব্র্যাকমোড় এলাকা থেকে মাগরিবের নামাজ পড়ে বের হলে সাংবাদিক আসিফ মানিককে মোটরসাইকেলসহ দারোগা মফিজ তাকে আটক করে। এ সময় পাশ্ববর্তী দোকানের সামনে থেকে পরিত্যক্ত ২পিস ইয়াবা উদ্বার নাটক সাজায়। এ ঘটনায় সাংবাদিক আসিফ মানিক ও মনির নামে আরেকজনকে আসামি করে থানায় মামলা করে। পরবর্তীতে বিষয়টি সুষ্ঠু তদন্তে পুলিশের আইজিপি বরাবরে আবেদন পাঠান সাংবাদিক অসিফ মানিক। ঐ আবেদনের প্রেক্ষিতে পুলিশের উধ্বতন একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে সাজানো ঘটনার প্রমান মেলে।
আসিফ মানিক দাবি করেন, মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের একমাত্র পুত্র তিনি। সরকারের পক্ষ থেকে শহরের আমতলা রোডে দেয়া একটি সম্পত্তি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষ পুলিশের সাথে আতাত করে তাকে হয়রাণী ও হেনস্থা করে। পুলিশ জনগণের বন্ধু। ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন যোগদানের পর থেকে ঝালকাঠিকে মাদক,ইভটিজিং, বাল্য বিবাহ ও সন্ত্রাস জিরো ট্রলারেঞ্জ হওয়ায় পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়েছেন।





আর্কাইভ