শিরোনাম:
●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
রাঙামাটি, বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ জুলাই ২০২০
প্রথম পাতা » কৃষি » আত্রাইয়ের হাট-বাজারে এখন রসালো ফল কাঁঠাল
প্রথম পাতা » কৃষি » আত্রাইয়ের হাট-বাজারে এখন রসালো ফল কাঁঠাল
সোমবার ● ৬ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ের হাট-বাজারে এখন রসালো ফল কাঁঠাল

---নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: জৈষ্ঠের এ মধুমাসে নওগাঁর আত্রাইয়ের প্রতিটি এলঅকার গাছে গাছে ও হাট-বাজারে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল। কাঁঠাল পাকতে শুরু করায় এখন উপজেলার হাট-বাজারে উঠতে শুরু করেছে সুমিষ্ট রসালো ঘ্রাণ সমৃদ্ধ ফল কাঁঠাল। পাকা কাঁঠালের সুগন্ধে মুখরিত হয়ে উঠেছে উপজেলার বিভিন্ন বাড়ি ও বিভিন্ন কাঁঠাল বাগান। মৌমাছিরাও কাঁঠালের ঘ্রাণ নিতে বাগানে ভোঁ ভোঁ শব্দ করে এ ডাল থেকে ও ডালে উড়ে বেড়াচ্ছে। এ যেন মনমুগ্ধোকর এক দৃশ্য।

উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্রামে দেখা গেছে কাঁঠালের বাম্পার ফলন। এসব এলাকার বাড়িতে, রাস্তার ধারে, জঙ্গলের ভেতরে থাকা গাছে ধরেছে প্রচুর পরিমাণ কাঁঠাল। গাছের গোঁড়া থেকে আগা পর্যন্ত শোভা পাচ্ছে সর্বোচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফল।

আত্রাই উপজেলার মানুষের অতি প্রিয় ফল ও তরকারি হিসেবে কাঁঠাল যুগ যুগ ধরে কদর পেয়ে আসছে। কাঁঠালের বিচি এখানকার মানুষের একটি ঐতিহ্যপূর্ণ তরকারি। পাটশাক ও কাঁঠালের বিচির সমন্বয়ে রান্না করা শোলকা দিয়ে এখানকার মানুষ তৃপ্তির সঙ্গে ভাত খেতে পারেন। গবাদিপশুর জন্যও কাঁঠালের ছাল উন্নতমানের গো-খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

উপজেলার মির্জাপুর-ভবানীপুর বাজারের ব্যবসায়ী ভুট্টু বলেন, কাঁঠাল আমার একটি প্রিয় ফল। অত্যধিক পুষ্টিগুণ সমৃদ্ধ এ ফল আমি প্রতি মৌসুমে বেশি করে খাই। কাঁঠালের কোনো অংশই পরিত্যক্ত থাকে না। এর বিচি তরকারি হিসেবে ও ছাল গো-খাদ্য হিসেবে ব্যবহার হওয়ায় কাঁঠালের কদর বেড়েছে।

কাঁঠালের কদর ও বহুগুণের এমন কথা জানালেন শাহাগোলা গ্রামের আজাদ সরদার বলেন, বহুগুণ সমৃদ্ধ এ কাঁঠাল এখানকার হাট-বাজারে এখনও উঠতে শুরু করেছে। জ্যৈষ্ঠের শেষ ও আষাঢ় মাসের শুরু থেকে এখানকার হাট-বাজারে কাঁঠাল কেনাবেচা পুরোদমে শুরু হয়েছে। উৎপাদনে খরচ নেই ও বাজারে চাহিদা থাকায় এ জনপদে কাঁঠালের গাছ রোপণ করে অনেকে কাঁঠাল বিক্রিতে বাড়তি আয় করেন। এখানকার হাট-বাজারে একটি কাঁঠাল সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

উপজেলার মিরাপুর গ্রামের রফিকুল ইসলাম জানান, এ বছর অতিমাত্রায় ঝড় বৃষ্টিপাতের কারণে বহু বাগানে কাঁঠালের মুচি ঝরে যাওয়ার পরও বাম্পার ফলন হয়েছে বলে আমি আশা করছি।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কে এম কাউছার হোসেন জানান, আত্রাই উপজেলায় তেমন একটা কাঁঠালের বাগান নেই তবে দিন দিন বাড়ছে। তিনি আরো বলেন, গত বছরের তুলনায় এবারও বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হওয়ায় দিন দিন উপজেলার বিভিন্ন এলাকার জনগণ কাঁঠাল গাছ রোপন করছে।

আত্রাইয়ে করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য পরিদর্শকসহ সকলকে সুস্থ্য ঘোষণা
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য পরিদর্শকসহ ১৩ জনের সকলকে সুস্থ্য ঘোষণা করা হয়েছে। মৃত্যু বরণ করেছেন এক জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি এ তথ্য নিশ্চিত করেন।
সোমবার সকালে সুস্থ্য সকলকে অভিনন্দন জানিয়ে অফিসে যোগদানের আহবান জানান উপজেলা করোনা বিষয়ক কমিটির সভাপতি ইউএনও মো. ছানাউল ইসলাম।
সুস্থ্যরা হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আসলাম হোসেন এবং সেবিকা শারমিন সুলতানা।
জানা গেছে, গত ২০ জুন আক্রান্তদের নমুনা সংগ্রহ করে পাঠালে ২৮ জুন হাসপাতালের স্বাস্থ্য পরিদর্শক আসলাম হোসেন(৫৭), সেবিকা শারমিন সুলতানা(২৫) এবং উপজেলার ভবানীপুর গ্রামের মফিজ উদ্দিন(৬০) করোনার রিপোট পজিটিভ আসে। এদেরমধ্যে মফিজ উদ্দিন গত ২২ জুন মারা যায়। আক্রান্ত দু’জনকে বিশেষ ব্যবস্থায় রেখে চিকিৎসা এবং নিয়মিতভাবে নমুনা পাঠালে সর্বশেষ রবিবার রাতে তাদের রিপোটে নেগেটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রোকসানা হ্যাপি বলেন, মনোবল ঠিক রাখাতে প্রথম থেকে আমরা তাদের চিকিৎসা এবং নিয়মিত যোগাযোগ রেখে দিকনির্দেশনা দিয়ে যাছিলাম। আমি আশাবাদি ছিলাম তাদের সুস্থ্যতা নিয়ে। সর্বশেষ তাদের নমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠালে রোববার রিপোট নেগেটিভ এসেছে এবং তারা এখন সুস্থ্য।
আত্রাইয়ে বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার
আত্রাই :: ‘জেনে বুঝে বিদেশ যাই,অর্থ সম্মান দুটোই বাচাইথএই প্রতিপাদ্য নিয়ে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক এক সেমিনার নওগাঁর আত্রাইয়ে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে আত্রাই উপজেলা অডিটেরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এই সেমিনারের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছানাউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করেন বৈদেশিক কর্মসংস্থান নওগাঁ জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এর অধ্যক্ষ মো. ওহিদুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান, সহকারী কমিশনার ভূমি আরিফ মুর্শেদ মিশু, অফিসার ইনচার্জ মোঃ মোসলেম উদ্দিন, নওগাঁ টিটিসি সিনিয়র ইন্সট্রাকটর মোঃ মাহমুদ আল হাদী, ইন্সট্রাকটর সানজিদা পারভীন, নাহিদ বিন আজাদ, আনজুমা আরা বিথী। এছাড়া সেমিনারে উন্মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক, সুশীল সমাজ, শিক্ষকবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম তার বক্তব্যে বলেন, যুব সমাজের বেকারত্ব দুরীকরণে বিদেশী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উপর সরকার সর্বাধিক গুরুত্বারোপ করেছেন। সেজন্য যুব সমাজকে অবশ্যই বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষিত এবং দক্ষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ ও অধিকার নিশ্চিত করা এবং বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাওয়াই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব। তদুপরি প্রতারণা এড়াতে এবং বিদেশে সঠিক কর্মসংস্থানে নিযুক্ত হওয়ার লক্ষ্যে বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষিত হয়ে সংশ্লিষ্ট দেশের ভাষা শিখে এবং এজেন্টের নাম পরিচয় ও বৈধতা যাচাই করে জেনে বুঝে প্রবাসী কল্যাণ কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরামর্শ মোতাবেক কর্মসংস্থানের জন্য বিদেশে গমন করার উপর সেমিনারে গুরুত্বারোপ করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)