শিরোনাম:
●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
রাঙামাটি, বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ জুলাই ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » পিসিআর ল্যাবের দাবিতে গাইবান্ধায় সিপিবি’র বিক্ষোভ
প্রথম পাতা » গাইবান্ধা » পিসিআর ল্যাবের দাবিতে গাইবান্ধায় সিপিবি’র বিক্ষোভ
সোমবার ● ৬ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পিসিআর ল্যাবের দাবিতে গাইবান্ধায় সিপিবি’র বিক্ষোভ

---সাইফুল মিলন, গাইবান্ধা :: গাইবান্ধায় করোনা টেস্টের ল্যাব স্থাপন, সকল উপজেলায় করোনার নমুনা সংগ্রহের কেন্দ্র স্থাপন, বিনামূল্যে করোনা পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থাকরণ, ডেটল, স্যাভলন, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবানসহ সকল স্বাস্থ্যসুরক্ষা সামগ্রীর প্রাপ্তি নিশ্চিতকরণ ও গরীব মানুষের জন্য বিনামূল্যে বিতরণের দাবিতে আজ সোমবার জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের ১নং ট্রফিক মোড়ে এসে শেষ হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা শাখা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। মিছিল পূর্ব সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ।

বক্তারা বলেন, করোনা মহামারির শুরু থেকে গাইবান্ধা জেলা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হলেও আজ পর্যন্ত করোনা টেস্টের ল্যাব স্থাপন না হওয়া দুঃখজনক। তারা অবিলম্বে গাইবান্ধা করোনা টেস্টিং পিসিআর ল্যাব স্থাপন এবং প্রত্যেক উপজেলায় করোনা রোগীর নমুনা সংগ্রহের কেন্দ্র স্থাপন করার দাবি জানান।

সেইসাথে বিশ্বে কোন দেশ না করলেও বাংলাদেশ সরকার করোনা পরীক্ষার জন্য ফি নির্ধারণ করারও তীব্র নিন্দা জানান। এছাড়া করোনা মহামারির কারণে যখন বিশ্বে মানুষ কর্ম হারাচ্ছে তখন সরকারের রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধের ঘোষণার তীব্র নিন্দা জানান বক্তারা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)