শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ জুলাই ২০২০
প্রথম পাতা » মৌলভীবাজার » নিরীহ ব্যক্তির ভূমি দখল করে কলাগাছ রোপন : থানায় অভিযোগ
প্রথম পাতা » মৌলভীবাজার » নিরীহ ব্যক্তির ভূমি দখল করে কলাগাছ রোপন : থানায় অভিযোগ
সোমবার ● ৬ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিরীহ ব্যক্তির ভূমি দখল করে কলাগাছ রোপন : থানায় অভিযোগ

---এম এ কাদির চৌধুরী ফারহান, কমলগঞ্জ  প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কটারকোনা এলাকায় রাতের অন্ধকারে প্রভাবশালী মহল কর্তৃক এক নিরীহ লোকের খরিদা ভূমি দখল করে বেড়া দিয়ে কলাগাছ লাগিয়ে দিয়েছেন। গত ২৯ জুন সোমবার দিবাগত রাতে কুলাউড়া উপজেলার কটারকোনায় ছমর উদ্দীনের মনু নদী সংলগ্ন খরিদা ভূমিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অসহায় ভূমি মালিক কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কটারকোনা এলাকার মনু নদীর তীরঘেষা ছমর উদ্দীনের খরিদকৃত ৬০ শতক ভূমি দখল করে বাঁশের বেড়া দিয়ে কলাগাছ রোপন করেছেন একই এলাকার সমুজ আলী, আবু মিয়া, চান্দ আলী প্রমুখ ব্যক্তিরা। রাতের আঁধারে প্রতিপক্ষের প্রভাবশালীরা ওই ভূমি দখলে নেন। তবে ছমর উদ্দীন নিজের ক্রয়কৃত ভূমি রক্ষায় তাদের আপত্তি জানিয়ে স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন। স্থানীয় ইউপি সদস্য ফরিদ উদ্দীন বিষয়টি নিয়ে দখলকার ব্যক্তিদের কাগজপত্র নিয়ে আসার অনুরোধ করলেও তারা আসেনি। এরপর ছমর উদ্দীন তার খরিদা ভূমি দখল বিষয়ে গত ৩০ জুন কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ করে ছমর উদ্দীন বলেন, দীর্ঘসময়কাল ধরে আমার খরিদকৃত ভূমিতে ভোগ দখলকার হিসাবে আছি। এলাকার প্রভাবশালী সমুজ মিয়া গং ব্যক্তিরা আকস্মিকভাবে রাতের আঁধারে আমার ভূমি জোরপূর্বক দখল করে কলাগাছ রোপন করেছে। বিষয়টি নিয়ে আমি উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয়ভাবে বিচার প্রার্থী হই। পরে থানায়ও লিখিত অভিযোগ দায়ের করি।
এব্যাপারে হাজীপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ফরিদ উদ্দীন বলেন, আমি অভিযোগ পেয়ে দখলকারীদের আপত্তি জানাই এবং কাগজপত্র নিয়ে আসার জন্য অনুরোধ করি। তারা প্রথমে কাজ বন্ধ করলেও পরে ভূমি দখল করে নেয়। আমার কাছে আর আসেনি। ছোট বেলা থেকেই এই ভূমি ছমর উদ্দীনের ভোগদখল ছিল বলে তিনি জানান।
অভিযোগ বিষয়ে সাবেক ইউপি সদস্য সমুজ আলী বলেন, আমি বিগত দুই বছর ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে শয্যাশায়ী অবস্থায় চিকিৎসাধীন আছি। এ ঘটনার সাথে আমি মোটেও সম্পৃক্ত নয়। ভূমি দখলের বিষয়েও কিছুই জানিনা। ষড়যন্ত্রমূলকভাবে স্থানীয় ইউপি সদস্যসহ একটি প্রভাবশালী মহল আমাকে মামলার আসামী করা হয়েছে।
হাজীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু বলেন, দখলের অভিযোগ পেয়ে আমি ইউপি সদস্যকে সরেজমিনে পাঠিয়েছি।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার এসআই কানাই লাল চক্রবর্তী অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, এটি সরকারী জমি এবং বালু মহাল। তবে দখল বিষয়ে সামাজিকভাবে সমাধানের প্রক্রিয়া চলছে।

কমলগঞ্জের দলই চা বাগানে অভিযুক্ত ব্যবস্থাপককে সাময়িক প্রত্যাহার
কমলগঞ্জ :: গাছ কাটার অভিযোগে গত ২৩ জুন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের সীমান্তবর্তী দলই চা বাগান ব্যবস্থাপকের হামলায় শ্রমিক সন্তান হীরা ভর (২২) হামলায় আহত হন। ওইদিন বিকালে ব্যবস্থাপক ইচ্ছে মাফিক নির্যাতিত হীরা ভরের বাবা চা শ্রমিক রাধে শ্যামের কাছ থেকে মুচলেখা নিয়ে ২৯ জুনের মধ্যে স্বপরিবারে চা বাগান ত্যাগ করার নির্দেশ দেন। এ ঘটনায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে ২৯ জুন চা শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার সামনে ধর্মঘট শুরু করলে অভিযুক্ত ব্যবস্থাপক নিরাপত্তাহীনতায় বাগান ত্যাগ করেন।
রোববার ( ৫ জুলাই ) দলই চা বাগান কোম্পানীর ডিজিএম খালেদ খান, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, দলই চা বাগান পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ ও চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। বৈঠকে চা শ্রমিকদের প্রতিবাদের মুখে অভিযুক্ত ব্যবস্থাপক আমিনুল ইসলামকে সাময়িক দলই চা বাগান কোম্পানীর প্রধান কার্যালয়ে কাজ করার নির্দেশনা দেয়া হয়। একই সাথে চা বাগানে স্বাভাবিক কাজকর্ম পরিচালনার জন্য সহকারি ব্যবস্থাপক জাকারিয়া হাবিবকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপকের দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু ধলাই ভ্যালির সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইকা বলেন, বৈঠকে দলই চা বাগান কোম্পানীর ডিজিএম খালেদ খান বলেন, প্রধান কার্যালয়ের মতামত ছাড়া তিনি আপাতত কোন সিদ্ধান্ত দিতে পারবেন না। তাই সাময়িকভাবে ব্যবস্থাপক আমিনুল ইসলামকে প্রধান কার্যালয়ে কাজ করতে হবে। আর চা বাগানের স্বাভাবিক কাজকর্মের জন্য সহকারি ব্যবস্থাপক জাকারিযা হাবিবকে দলই চা বাগানের সহকারি ব্যবস্থাপকের দায়িত্ব দেওয়া হয়েছে।
দলই চা বাগানের সহকারি ব্যবস্থাপক জাকারিয়া হাবিব বলেন, মূলত ডিজিএম তদারকিতে থাকবেন। আর তিনি দলই চা বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবেন।
দলই চা বাগান কোম্পানীর ডিজিএম খালেদ খান বলেন, প্রধান কার্যালযের উর্দ্ধতন কর্মকর্তাদের মতামতের জন্য কয়েক দিন সময় নেওয়া হয়েছে। এ সময়টুকুতে ব্যবস্থাপক আমিনুল ইসলাম প্রধান কার্যালয়ে থাকবেন। আর তিনি রাউন্ডে থেকে বাগান তদারকি করবেন। আর সহকারি ব্যবস্থাপক দলই চা বাগানের সমায়কি ভারপ্রাপ্ত ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করবেন।
১৫০ জনকে মোবাইল সিম কিনার টাকা দিলেন কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল
কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ২৫০০টাকা প্রাপ্ত ১০০ জনকে মোবাইল সিম কিনার টাকা দিলেন কমলগঞ্জ পৌর মেয়র মো: জুয়েল আহমেদ। সোমবার দুপুরে কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে ২৫০০টাকা প্রাপ্তির জন্য বিকাশ একাউন্ট খুলতে মোবাইল সিম কিনার জন্য ১৫০জনকে জনপ্রতি নগদ ১০০টাকা করে বিতরণ করেন। পৌর মেয়র মো: জুয়েল আহমেদ নিরাপদ দূরত্ব বজায় রেখে এসব অর্থ বিতরণ করেন।





মৌলভীবাজার এর আরও খবর

ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
চা শ্রমিকের নূন্যতম দৈনিক মজুরি ৫শত টাকা করার দাবি চা শ্রমিকের নূন্যতম দৈনিক মজুরি ৫শত টাকা করার দাবি
চা শ্রমিকদের ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের শতবর্ষ পালিত চা শ্রমিকদের ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের শতবর্ষ পালিত
কমলগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত- ৪ কমলগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত- ৪
কমলগঞ্জের ১৫০ পরিবারে বিদ্যুৎ সংযোগ কমলগঞ্জের ১৫০ পরিবারে বিদ্যুৎ সংযোগ
কমলগঞ্জে বাজার ব্যাগে মোড়ানো নবজাতকের নিথরদেহ উদ্ধার কমলগঞ্জে বাজার ব্যাগে মোড়ানো নবজাতকের নিথরদেহ উদ্ধার
কমলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মেয়র প্রার্থী জুয়েল এর মতবিনিময় কমলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মেয়র প্রার্থী জুয়েল এর মতবিনিময়
কমলগঞ্জে সিএনজি অটোরিক্সাসহ ৩ চোর আটক কমলগঞ্জে সিএনজি অটোরিক্সাসহ ৩ চোর আটক
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আছাব উদ্দিন আর নেই বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আছাব উদ্দিন আর নেই
ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে সমাজের উন্নয়নে কাজ করছেন ইমাম আব্দুল কাইয়ূম ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে সমাজের উন্নয়নে কাজ করছেন ইমাম আব্দুল কাইয়ূম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)